একনজরে
বইমেলা শুরুসিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গতকাল বুধবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী বইমেলা। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান সংগঠন সাস্ট সায়েন্স অ্যারেনা এর আয়োজক। এতে সহযোগিতা করেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) প্রতিষ্ঠান বাংলালায়ন। গতকাল দুপুর সাড়ে ১২টায় একাডেমিক ভবন ‘ডি’ এর সামনে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান মুহম্মদ জাফর ইকবাল। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত। শাহজালাল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা।মূর্তি ও মালামাল চুরিময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার একটি কালীমন্দির থেকে মূর্তিসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে। গতকাল বুধবার সহকারী পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) মো. আবদুল হান্নান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকাবাসী জানায়, গত সোমবার উপজেলার মুক্তাপুর গ্রামের ওই কালীমন্দির থেকে একটি কালীমূর্তি, একটি রাধাকৃষ্ণের মূর্তি, দুই ভরি স্বর্ণ, পিতলের তৈরি পূজার বিভিন্ন আসবাব এবং দানবাক্সের তালা ভেঙে টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি।লাশ উদ্ধার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের দরিবৃ গ্রামের একটি পুকুর থেকে গত মঙ্গলবার জেসমিন আক্তার (২১) নামের এক পোশাক কারখানার কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে রাতেই জেসমিনের ভাশুর শহিদ মিয়া একই এলাকার দুদু মিয়া ও বাবুল মিয়া নামে দুজনকে আসামি করে মামলা করেছেন। থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান মীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি।ভিত্তিপ্রস্তর স্থাপনমৌলভীবাজারে বেসরকারি উদ্যোগে প্রস্তাবিত ইমপেরিয়াল মেডিকেল কলেজ এবং ২৫০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল বুধবার শহরের মাতারকাপন এলাকায় হাসপাতালটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য, পরিবার কল্যাণ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মোদাচ্ছির আলী। ইমপেরিয়াল মেডিকেল লিমিটেডের চেয়ারম্যান এম এ মুবিন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা অধ্যাপক গওহর রিজভী, সদর আসনের সাংসদ সৈয়দ মহসীন আলী প্রমুখ। মৌলভীবাজার প্রতিনিধি।পিটিয়ে জখমজমিজমা নিয়ে বিরোধের জেরে ওসমান গনি (৫৫) নামের এক কলেজশিক্ষককে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আবদুর রহমানসহ ১০ জনের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন তিনি। গত রোববার দুপুরে উপজেলার সোনাবাজু গ্রামে এই ঘটনা ঘটে। জানা গেছে, ওসমান গনির সঙ্গে প্রতিবেশী আবদুর রহমানের জমি নিয়ে বিরোধ ছিল। বিরোধপূর্ণ জমিতে ঘর তুলতে গেলে প্রতিবেশীরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে হামলা করলে তিনি আহত হন। গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিনিষ্ঠুরতাপীরগাছা উপজেলার কৈকুড়ী ইউনিয়নের আটষট্টিপাড়া গ্রামের তোজাম্মেল হোসেন একই গ্রামের মোয়াজ্জেম আলীর স্ত্রী আছমা বেগমের বাড়ির পাশের খেতে বিষটোপ ফেলে রাখেন। গত সোমবার ওই বিষটোপে আছমার ১৩টি হাঁস মারা যায়। আছমা বেগম বলেন, ‘বাবা, আমরা গরিব মানুষ, হাঁস-মুরগি পেলে ডিম বেচে সংসার চালাই। এখন আমরা কী করুম? তোমরা ইয়্যার বিচার কর।’ খেতের মালিক তোজাম্মেল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘হাঁসগুলো আমার বোরো খেত নষ্ট করেছে। এ জন্য আমি বিষটোপ ফেলেছি। কার হাঁস মরল, তা আমার দেখার বিষয় নয়।’ পীরগাছা (রংপুর) প্রতিনিধিদুজনের কারাদণ্ডমাদক সেবন ও জুয়া খেলার দায়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের বাজুনিয়াপাড়া গ্রামের জাহিদুল ইসলাম (৪০) ও পশ্চিম গোগইল গ্রামের ছাপা মিয়াকে (৪২) তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। গত সোমবার রাত ১১টার দিকে গোবিন্দগঞ্জ ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল ওয়াহেদ এই রায় দেন। গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পুলিশ ওই দিন রাতে বাজুনিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে মাদক সেবন ও জুয়া খেলার সময় তাঁদের হাতেনাতে আটক করে। গাইবান্ধা প্রতিনিধিদুই শিশুর মৃত্যুকুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের কিষামত মালভাঙ্গা গ্রামে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে গ্রামের আশরাফুলের মেয়ে আশামণি (৫) ও ইদ্রিস আলীর মেয়ে ইতিমণি (৪) বাড়ির পাশে সাতকুড়া সেতুর কাছে একটি খালে গোসল করার সময় পানিতে ডুবে মারা যায়। তারা দুজন চাচাতো বোন। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম প্রকল্প উদ্বোধনরাজবাড়ীর পাংশা উপজেলার সাওরাইল, সরিষা ও কশবামাজাইল ইউনিয়ন পরিষদের সিরাজপুর হাওরের সাওরাইল অংশের পুনর্খনন প্রকল্প গত সোমবার উদ্বোধন করা হয়েছে। বৃহত্তর ফরিদপুর জেলার মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় মৎস্য অধিদপ্তর প্রায় ১৮ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করবে। এ উপলক্ষে জামালপুর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন বাঁধের পাশে নামফলক উন্মোচন ও খননকাজের উদ্বোধন করেন রাজবাড়ী-২ আসনের সাংসদ মো. জিল্লুল হাকিম। এ সময় পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাসান আলী বিশ্বাস, জেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সৈয়দ মো. শাহজাহান, ইউপি চেয়ারম্যান ফজলুল হক, আকামত আলী প্রমুখ উপস্থিত ছিলেন। গায়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিগাছ থেকে পড়ে মৃত্যুখেজুরগাছ থেকে পড়ে সাবুরালী গাজী (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার বিকেলে সাতক্ষীরার লক্ষ্মীদাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুরালীর স্বজনেরা জানান, তিনি ভাড় পাতার জন্য নিজের খেজুরগাছে ওঠেন। এ সময় কোমরে বাঁধা দড়ি ছিঁড়ে তিনি মাটিতে পড়ে মারাত্মকভাবে জখম হন। আশঙ্কাজনক অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নিজস্ব প্রতিবেদক,সাতক্ষীরা