একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচজনকে আটকগাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার বিকেলে ইয়াবা বড়ি ও ফেনসিডিলসহ চার যুবক ও এক কিশোরকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন মুলাইদ গ্রামের শওকত (২৮), বরকুল গ্রামের মহসিন (২৮) ও আবদুর রহমান (২১), কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের সাদ্দাম (২০) ও ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামের দীপু (১৬)। পুলিশ সূত্রে জানা গেছে, মুলাইদ গ্রামের আবদুল আজিজ ফকিরের বাড়িতে অভিযান চালিয়ে ওই বাড়ির একটি কক্ষ থেকে ১০২টি ইয়াবা বড়ি ও তিন বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় ওই পাঁচজনকে আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানান, মামলার প্রক্রিয়া চলছে। শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিদুই শ্রমিকের মৃত্যুদক্ষিণ কেরানীগঞ্জের পূর্ব আগানগর এলাকার একটি নির্মাণাধীন মার্কেটে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কোরবান আলী (৩৫) ও শাহীন আক্তার (৩২) নামে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে পূর্ব আগানগরের মাসুদ মিনি ট্রেড সেন্টার নামক একটি নির্মাণাধীন মার্কেটে পাইলিং করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কোরবান আলী ও শাহীন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ লাশটি দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠায়। নিহত কোরবান আলীর বাবার নাম মোহাম্মদ কাবিল। গ্রামের বাড়ি রাজশাহীর পবা উপজেলার বাকফাইল গ্রামে এবং শাহীন আক্তারের বাবার নাম আক্তার হোসেন। গ্রামের বাড়ি একই এলাকায়। কেরানীগঞ্জ প্রতিনিধিবিজ্ঞাপন ছাড়াইকুষ্টিয়ায় অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞাপন ছাড়াই চ ইউনিটের মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছে। গত বুধবার সকাল ১০টায় ওই ইউনিটের অপেক্ষমাণ তালিকা থেকে ১১টি শূন্য আসনের বিপরীতে সাক্ষাৎকার নেওয়া হয়। ৫ মার্চ ১৯টি শূন্য আসনের জন্য আটজনের সাক্ষাৎকার নেওয়ার পর ছাত্রলীগের কিছু নেতা-কর্মীর আপত্তিতে সাক্ষাৎকার স্থগিত করা হয়। ৬ মার্চ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অবশিষ্ট ১১ আসনের জন্য সাক্ষাৎকারের দিন ধার্য করা হয় ৯ মার্চ। কিন্তু জাতীয় দৈনিকে কোনো বিজ্ঞাপন না দেওয়ায় অনেক শিক্ষার্থীই তা জানতে পারেননি। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিশ্রমিকের মৃত্যুচট্টগ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে ভবন থেকে পড়ে আবুল হোসেন (৪০) নামের এক নির্মাণশ্রমিক মারা গেছেন। পুলিশ জানায়, বাকলিয়া থানাধীন এস আলম টাওয়ারের চারতলায় কাজ করতে গিয়ে আবুল হোসেন অসাবধানতাবশত পা ফসকে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়। তিনি বরিশালের মেহেদীগঞ্জ থানার সলদী গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে। বাকলিয়া থানায় এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামবাক্সে এসিডকুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা পরিষদ কার্যালয়ে দরপত্র বাক্সে এসিড রাখার সময় বুধবার দুপুরে আলম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। উপজেলা ভূমি কার্যালয়ের তত্ত্বাবধানে ১৪১৭-১৪১৮ বাংলা সনে সাতটি জলমহাল ইজারার দরপত্র আহ্বান করা হয়। দরপত্র বিক্রির শেষ দিন ছিল মঙ্গলবার। বুধবার ছিল জমা দেওয়ার শেষ দিন। ওই দিন ১৬ জন ঠিকাদার দরপত্র জমা দেন। বেলা সাড়ে ১১টার দিকে আলম খাকি খাম নিয়ে দরপত্র বাক্সে ফেলার জন্য আসেন। সন্দেহ হলে পুলিশ তল্লাশি করে প্যাকেটে পলিথিন দিয়ে মোড়ানো এসিড পায়। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামকৌতূহলী মানুষনাটোরের গুরুদাসপুরের চাপিলা ইউনিয়নের ধানুরা গ্রামের একটি অগভীর নলকূপ থেকে গ্যাস বের হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। সত্যতা নিশ্চিত করতে আগুন জ্বালিয়ে তা পরীক্ষাও করা হয়েছে। এ নিয়ে স্থানীয় প্রশাসন ও গ্রামবাসীর মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। গত সোমবার বিকেলে স্থানীয় একটি মরা নদীর তীরে ওই গ্রামের মন্তাজ আলী বোরো স্কিমে সেচ দেওয়ার জন্য অগভীর নলকূপ বসান। কিন্তু পানির সঙ্গে বুদ্বুদের সৃষ্টি হওয়ায় তিনি গ্যাস সন্দেহে দিয়াশলাই জ্বালালে আগুন জ্বলে ওঠে। গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিমরা গরুর মাংসফরিদপুরে বিক্রির জন্য রাখা মরা গরুর ৮০ কেজি মাংস জব্দ ও বিক্রেতা মান্নানকে (৫৫) ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে চরভদ্রাসন উপজেলার হাজীগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রশিদ এ অভিযান পরিচালনা করেন। ইউএনও জানান, মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে খবর পেয়ে মান্নানের বাড়িতে গিয়ে মাংস পাওয়া যায়নি। পরে খোঁজাখুঁজি করে ওই বাজারের বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর মোল্লার বাড়ির একটি ডিপ ফ্রিজ থেকে ওই মাংস জব্দ করা হয়। ফরিদপুর অফিস