একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাচার পরাজয়পিরোজপুরের জিয়ানগর উপজেলার পত্তাশী ইউনিয়ন পরিষদের সদস্য পদে মনোনয়নপত্র জমা দেন নূর মোহাম্মদ ও তাঁর ভাতিজা মোশারফ হোসেন। নির্বাচনের মাঠে একজনের থাকার দাবি ওঠে পরিবার ও সমর্থকদের মধ্য থেকে। এ জন্য আয়োজন করা হয় প্রতীকী ভোটের। বুধবার বিকেলে পত্তাশী এলাকার একটি মক্তবে ভোটের জন্য আনা ব্যালট পেপার, ব্যালট বাক্স, পোলিং ও প্রিসাইডিং কর্মকর্তাও ছিলেন। ১৪৬ জন ভোটারের মধ্যে মোশারফ ৮১ ও নূর মোহাম্মদ পান ৬১ ভোট। পরাজিত নূর মোহাম্মদ নির্বাচনে ভাতিজার পক্ষে প্রচারণা চালানোর ঘোষণা দেন। পিরোজপুর প্রতিনিধিকার্যালয় ভাঙচুরবিদ্যুতের লোডশেডিং ও লো-ভোল্টেজে অতিষ্ঠ হয়ে গত বৃহস্পতিবার সকালে ২০-২৫ জন যুবক লাঠিসোঁটা নিয়ে নীলফামারীর জলঢাকা উপজেলা পল্লী বিদ্যুতের আঞ্চলিক কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর এবং প্রকৌশলী ও লাইনম্যানদের মারধর করেন। এ ঘটনায় সমিতির নীলফামারী কার্যালয়ের সেবা শাখার এজিএম সেকেন্দার আলী জলঢাকা থানায় মামলা করেছেন। বিদ্যুৎ কর্তৃপক্ষের অভিযোগ, একটি মহল লোডশেডিংকে ইস্যু তৈরি করে এই ঘটনা ঘটিয়েছে। তারা ওয়ারলেস সেট, চেয়ার-টেবিল ভাঙচুরসহ জরুরি কাগজপত্র তছনছ করে। নীলফামারী প্রতিনিধি