একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমঝোতা চুক্তিময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কানাডার সাচক্যাচোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তি স্বাক্ষরের ব্যাপারে গতকাল শনিবার মতবিনিময় সভা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম এ সাত্তার মণ্ডলের সভাপতিত্বে তাঁর বাসভবনে এই সভা হয়। সভা শেষে উপাচার্য বলেন, ‘শিক্ষা-গবেষণা, কোর্স কারিকুলাম, শিক্ষার্থী ও শিক্ষকদের উচ্চতর প্রশিক্ষণসহ কৃষিবিজ্ঞানের বিভিন্ন শাখার উন্নয়নে সহযোগিতার ব্যাপারে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আগামীকাল (আজ রোববার) রাজধানীর সোনারগাঁও হোটেলে এ ব্যাপারে চূড়ান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হবে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিনা মূল্যে চিকিৎ সানীলফামারীতে গত দুই দিনে দুই হাজার মা ও শিশুকে বিনা মূল্যে চিকিৎ সা দেওয়া হয়েছে। গতকাল শনিবার জেলা সদরের গোড়গ্রাম উচ্চবিদ্যালয়ে প্রায় এক হাজার মা-শিশুকে চিকিৎ সাসহ ওষুধ দেওয়া হয়। স্থানীয় সাংসদ আসাদুজ্জামান নূরের আয়োজনে তাঁর স্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শাহীন আখতার বিনা মূল্যে ওই চিকিৎ সাসেবা দেন। এ সময় তাঁকে সহযোগিতা করেন চিকিৎ সক বিকাশ চন্দ্র পাল, ধীমান চন্দ্র রায়, সাখোয়াত আলম প্রমুখ। এর আগে শুক্রবার জেলা সদরের কাজিরহাট এসকে আইডিয়াল কিন্ডারগার্টেনে প্রায় এক হাজার মা-শিশুকে চিকিৎ সা দেওয়া হয়। নীলফামারী প্রতিনিধিভিত্তি স্থাপনজয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দক্ষিণ হাট শহর গ্রামে গতকাল শনিবার কালীমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু স্বপন রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গৌতম কুমার নন্দী, হরলাল রায়, ধনঞ্জয় কুমার, ভবেশ চন্দ্র, বিকাশ চন্দ্র প্রমুখ। এলাকার হিন্দু ধর্মাবলম্বীরা দীর্ঘদিন ধরে অস্থায়ীভাবে মন্দির স্থাপন করে কালীপূজা করে আসছিলেন। ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিনিবন্ধন নেইনাটোরের গুরুদাসপুর উপজেলায় প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত তিন হাজার ৫৫ জন শিশুর জন্ম নিবন্ধন নেই। শিশু জরিপ থেকে পাওয়া তথ্যে জানা যায়, উপজেলায় প্রথম থেকে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী আছে ৩২ হাজার ১০৬ জন। এর মধ্যে ২৯ হাজার ৫১ জন শিশুর জন্ম নিবন্ধন আছে। বাকি শিশুর জন্মনিবন্ধন এখনো করা হয়নি। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নাছির উদ্দিন জানান, শিক্ষকদের অনিহা ও অভিভাবকদের অসচেতনতাই এ জন্য দায়ী। গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিউদ্যোগফরিদপুরের মধুখালী উপজেলার বৈকুণ্ঠপুর গ্রামে আদিবাসী বুনো সম্প্রদায়ের ভেঙে ফেলা মন্দিরটি পুনরায় নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান মন্দিরটি পুনর্নির্মাণের জন্য ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। এ সময় অন্য ব্যক্তিদের মধ্যে ইউএনও এস এম মোস্তফা কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ মিয়া, উপজেলা পূজা উদযাপন কমিটির উপদেষ্টা মনোজ সাহা, সভাপতি সমরেন্দ্র নাথ বসু প্রমুখ উপস্থিত ছিলেন। গত ১ মার্চ প্রায় দেড় শতাংশ জমি দখলের জন্য মন্দিরটি ভেঙে ফেলা হয়। ফরিদপুর অফিসপ্রাণসায়র বাঁচাতে...সাতক্ষীরার মানুষকে বাঁচাতে হলে প্রাণসায়র খালকে বাঁচাতে হবে। আর প্রাণসায়রকে বাঁচাতে হলে সবাইকে একযোগে আন্দোলন গড়ে তুলতে হবে। কালের আবর্তে খালটি আজ পরিণত হয়েছে সরু নালায়। গত শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবে ‘প্রাণসায়র ও যমুনা বাঁচাও আন্দোলন কমিটি’ আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। প্রাণসায়র বাঁচাও আন্দোলন কমিটির আহ্বায়ক আবদুল মঈদ খান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ, বিশেষ অতিথি ছিলেন আবুল কালাম আজাদ। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাদিনে চুরিপিরোজপুর শহরের মধ্যরাস্তা এলাকায় এনায়েতুল ইসলাম নামের সাবেক এক পুলিশ সদস্যের বাসায় গতকাল শনিবার সকালে চুরি হয়েছে। চোরেরা ঘরের আলমারিতে থাকা পাঁচ ভরি স্বর্ণালংকার ও ২০ হাজার টাকা নিয়ে গেছে। গৃহকর্তা এনায়েতের স্ত্রী রেহেনা ইসলাম জানান, সকাল ১০টার দিকে বাসায় তালা দিয়ে মেয়েকে নিয়ে স্কুলে যান। দুপুর ১২টার দিকে বাসায় ফিরে দেখেন, জানালার গ্রিল ভাঙা। এরপর ঘরে ঢুকে দেখতে পান আলমারি ভাঙা। পিরোজপুর প্রতিনিধি