একনজরে
নদী খননের দাবিমৌলভীবাজারে মনু নদীর নাব্যতা ফিরিয়ে আনতে খননের দাবি জানিয়েছে মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এ জন্য চেম্বারের পক্ষ থেকে পানিসম্পদ ও নৌপরিবহনমন্ত্রীর কাছে পৃথক দুটি স্মারকলিপিও দেওয়া হয়েছে। মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এম এ আহাদ গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘মনু নদী নাব্যতা একেবারেই কমে গেছে। সামান্য বৃষ্টিতেই নদীর কূল ছাপিয়ে যায়। তাই জরুরি ভিত্তিতে নদীর খনন করা দরকার।’ মৌলভীবাজার প্রতিনিধিসার বিতরণময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গতকাল রোববার এক হাজার কৃষকের প্রত্যেককে বিনা মূল্যে ৫০ কেজি করে সার দেওয়া হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সাংসদ আবদুস ছাত্তার সার বিতরণ করেন। উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মাজেদ জানান, জেদ্দা ডিক্লারেশনের আওতায় খাদ্যনিরাপত্তা শীর্ষক কর্মসূচি ২০১১-এর অধীনে এক হাজার কৃষকের মধ্যে ওই সার বিতরণ করা হয়। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিশ্রমিক বিক্ষোভন্যায্য ও সময়মতো মজুরি পরিশোধের দাবিতে গতকাল রোববার দুপুরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদরগা বাজারে তামাকশ্রমিকেরা মিছিল করেছেন। পরে তাঁরা ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোর (বিএটি) আল্লারদরগা আঞ্চলিক কার্যালয়ের প্রধান ফটকের সামনে সমাবেশ করেন। সমাবেশে বক্তরা অভিযোগ করেন, বিএটির আল্লারদরগা জোনের শ্রমিক নিয়োগকারী ঠিকাদার উজ্জ্বল বিশ্বাস এ অঞ্চলে যেসব শ্রমিক নিয়োগ দিয়েছেন, তাঁদের প্রতিদিন ২০০ টাকা মজুরি দেওয়ার কথা থাকলেও দেওয়া হয় ১০০ টাকা। শ্রমিক নেতারা বলেন, কথায় কথায় তাঁদের ছাঁটাই করা হয়। সমাবেশে ঠিকাদার উজ্জ্বল বিশ্বাসের অপসারণ দাবি করেন বক্তারা। এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করেও উজ্জ্বল বিশ্বাসকে পাওয়া যায়নি। কুষ্টিয়া অফিসচারজনের জেলনাটোরের লালপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে গতকাল রোববার ফেনসিডিল ব্যবসা ও গাঁজা সেবনের দায়ে চারজনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলামের নেতৃত্বে আদালত লালপুর-আবদুল্লাহপুর সড়কের বড়বাড়িয়ায় একটি ভ্যানে তল্লাশি চালিয়ে ৭০ বোতল ফেনসিডিলসহ মমিন (২৫) ও বিল্লালকে (৩০) আটক করেন এবং তাঁদের দুই বছর করে সাজা দিয়েছেন। একই দিনে গাঁজা সেবনকালে লালপুরের বাদকয়া গ্রামের আবদুল গনির ছেলে সাহাবুল (২৮) ও আক্কাস আলীর ছেলে আশরাফুলকে (২৩) আটক করে আদালত তাঁদের ছয় মাস করে কারাদণ্ড দেন। লালপুর (নাটোর) প্রতিনিধিগাছ কেটেছে দুর্বৃত্তরারাজশাহীর বাগমারায় এক মাদ্রাসাশিক্ষকের অর্ধশত মেহগনি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের করখণ্ড গ্রামের মাদ্রাসাশিক্ষক সুলতান মাহমুদ তাঁর বাড়ির পাশে পতিত জমিতে কয়েক বছর আগে প্রায় ৮০টি মেহগনি গাছ লাগান। গত শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা তাঁর অর্ধশত গাছ কেটে ফেলে। তারা কাটা ১৫টি গাছ চুরি করে নিয়ে যায়। উপজেলার হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের সহকারী পরিদর্শক (এএসআই) আবদুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। বাগমারা (রাজশাহী) প্রতিনিধিপ্রশিক্ষণ শেষসিরাজগঞ্জের উল্লাপাড়ায় আদমশুমারি ও গৃহগণনা-২০১১-এ নিয়োগ পাওয়া গণনাকারী ও তত্ত্বাবধায়কদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম গতকাল রোববার শেষ হয়েছে। পৌরসভার ঘোষগাতি এলাকায় উপজেলা কৃষি বিভাগের প্রশিক্ষণকেন্দ্রে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ইদ্রিস আলীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠান হয়। এতে উল্লাপাড়ার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল কালাম আজাদ গণনাকারী ও তত্ত্বাবধায়কদের প্রতিটি পরিবারে গিয়ে গণনাকাজ করার পাশাপাশি সবাইকে জনসংখ্যা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার তাগিদ দেন। উল্লাপাড়া উপজেলায় আদমশুমারি ও গৃহগণনায় মোট এক হাজার ৯৯ জন গণনাকারী ও ১৬৮ জন তত্ত্বাবধায়ক নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ১৫ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত গণনাকাজ চলবে। উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিচারজনের জেলনাটোরের লালপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে গতকাল রোববার ফেনসিডিল ব্যবসা ও গাঁজা সেবনের দায়ে চারজনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলামের নেতৃত্বে আদালত লালপুর-আবদুল্লাহপুর সড়কের বড়বাড়িয়ায় একটি ভ্যানে তল্লাশি চালিয়ে ৭০ বোতল ফেনসিডিলসহ মমিন (২৫) ও বিল্লালকে (৩০) আটক করেন এবং তাঁদের দুই বছর করে সাজা দিয়েছেন। একই দিনে গাঁজা সেবনকালে লালপুরের বাদকয়া গ্রামের আবদুল গনির ছেলে সাহাবুল (২৮) ও আক্কাস আলীর ছেলে আশরাফুলকে (২৩) আটক করে আদালত তাঁদের ছয় মাস করে কারাদণ্ড দেন। লালপুর (নাটোর) প্রতিনিধিগাছ কেটেছে দুর্বৃত্তরারাজশাহীর বাগমারায় এক মাদ্রাসাশিক্ষকের অর্ধশত মেহগনি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের করখণ্ড গ্রামের মাদ্রাসাশিক্ষক সুলতান মাহমুদ তাঁর বাড়ির পাশে পতিত জমিতে কয়েক বছর আগে প্রায় ৮০টি মেহগনি গাছ লাগান। গত শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা তাঁর অর্ধশত গাছ কেটে ফেলে। তারা কাটা ১৫টি গাছ চুরি করে নিয়ে যায়। উপজেলার হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের সহকারী পরিদর্শক (এএসআই) আবদুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। বাগমারা (রাজশাহী) প্রতিনিধি