একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেয়ারম্যানকে জরিমানাফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার মজিবর রহমান ও ভিজিডি তদারকি (ট্যাগ) কর্মকর্তা বিএডিসির জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী হাবিবুর রহমানকে গত রোববার ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট শাব্বির ইকবাল জানান, ওই দিন ইউপির দুস্থ নারীদের ভিজিডি কার্ডের আওতায় চাল বিতরণকালে প্রত্যেক কার্ডধারীকে ৩০ কেজির স্থলে ২৩-২৫ কেজি হারে চাল দেওয়া হচ্ছিল। বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঘুষ দিতে এসেকিশোরগঞ্জের নিকলীতে সহকারী কমিশনারকে (ভূমি) ঘুষের প্রলোভন দেখানোর অভিযোগে ইয়াকুব আলী (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, গত রোববার ছাতিরচর গ্রামের ইয়াকুব জমির নামজারি করার জন্য সহকারী কমিশনার মো. মোহসীনের কক্ষে ঢোকেন। এ সময় কাগজপত্র ছাড়াই নামজারি করার জন্য মোহসীনকে পাঁচ হাজার টাকার ঘুষের প্রলোভন দেখান ইয়াকুব। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধিডাকাতিকিশোরগঞ্জ সদরের খিলপাড়া বিশ্বরোড সড়কের একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। জানা গেছে, গতকাল সোমবার ভোররাতে ডাকাতেরা গ্রিল কেটে নুরুল হুদার বাড়িতে প্রবেশ করে। এরপর অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ঘরে থাকা নগদ পাঁচ লাখ টাকা এবং ১০ ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায় তারা। এ সময় তাদের অস্ত্রের আঘাতে একজন আহত হয়। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জব্যবসায়ীর কারাদণ্ডজয়পুরহাটের আক্কেলপুরে ভ্রাম্যমাণ আদলত দুই ফেনসিডিল ব্যবসায়ীকে এক বছর তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। গত রোববার নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এ এম রফিকুন্নবীর নেতৃত্ব ভ্রাম্যমাণ আদালত ওই দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন জয়পুরহাট সদর উপজেলার মাধাইনগর গ্রামের মিঠু (৩০) ও আক্কেলপুর পৌর সদরের হাস্তবসন্তপুর মহল্লার চঞ্চল হাওলাদার (২৫)। তাঁদের কাছ থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিযৌন হয়রানির দায়েগোপালগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে অসিত বৈরাগী (১৬) নামের এক স্কুলছাত্রকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার রাত ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মোতাসিমুল ইসলাম এ দণ্ড দেন। সদর উপজেলার ভেন্নাবাড়ী সম্মিলনী উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে অসিত বৈরাগী উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ অসিতকে গ্রেপ্তার করে। গোপালগঞ্জ প্রতিনিধিগাঁজাখোরের জেলজয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে সাত গাঁজাখোরকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ক্ষেতলাল থানার পুলিশ রোববার শাখারুঞ্জ ত্রিমুহিনী বাজার থেকে দুজন, ইটাখোলা খাদ্য গুদামের পাশ থেকে একজন ও ফুলদিঘি বাজার থেকে চারজনকে গাঁজা সেবন করা অবস্থায় আটক করে। পরে ইউএনও রুহুল আমীন মিঞা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেন। ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিতিনজনের দণ্ডরাজবাড়ীর অর্থঋণ-১ আদালতের বিচারক সাইফুজ্জামান ঋণ খেলাপির দায়ে গতকাল সোমবার তিনজনকে ছয় মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন। রূপালী ব্যাংক রাজবাড়ী প্রধান শাখা থেকে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামসুল আলম খান ১৪ লক্ষাধিক টাকা নেন। কিন্তু পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ ১৯৯৮ সালে অর্থঋণ আদালতে শামসুল আলম খান, তাঁর মা তাহমিনা খাতুন ও তৎকালীন ব্যাংক ব্যবস্থাপক নজরুল ইসলামকে আসামি করে মামলা করে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিযৌন হয়রানির দায়েগোপালগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে অসিত বৈরাগী (১৬) নামের এক স্কুলছাত্রকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার রাত ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মোতাসিমুল ইসলাম এ দণ্ড দেন। সদর উপজেলার ভেন্নাবাড়ী সম্মিলনী উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে অসিত বৈরাগী উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ অসিতকে গ্রেপ্তার করে। গোপালগঞ্জ প্রতিনিধি