একনজরে
লোডশেডিংয়ের প্রতিবাদেযশোর-সাতক্ষীরা সড়কের যশোরের মনিরামপুর উপজেলার জালঝাড়ায় গত সোমবার রাত আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত পাঁচ শতাধিক লোক লোডশেডিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ করেন। এ সময় সড়কে দুই শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ মনিরামপুরের মহাব্যবস্থাপক (জিএম) সালাহ উদ্দীন আল্ বিতার, ইউএনও জিল্লুর রহমান, মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাত নয়টার দিকে এলাকাবাসীর সঙ্গে থানায় বৈঠক করেন। বৈঠকে মহাব্যবস্থাপক মঙ্গলবার (গতকাল) থেকে প্রতিদিন ১২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিলে বিক্ষুব্ধ লোকজন অবরোধ তুলে নেন। মনিরামপুর (যশোর) প্রতিনিধিপুলিশে সোপর্দপটুয়াখালীর বাউফল উপজেলার মাদবপুর এনকে মাধ্যমিক বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থী গত সোমবার ব্যবহারিক পরীক্ষা দিয়ে বাবার সঙ্গে বিকেলে টমটমে করে ফিরছিল। টমটমটি বগা ইউনিয়নের কুরিপাইকা গ্রামে পৌঁছালে গ্রামের আবদুল হক মিয়ার ছেলে মাসুমের (১৯) নেতৃত্বে কয়েকজন বখাটে তরুণ টমটমটির গতি রোধ করে। বখাটেরা টমটম থেকে ওই পরীক্ষার্থীকে টেনেহিঁচড়ে তুলে নেওয়ার চেষ্টা করে। ওই ছাত্রী ও তার বাবার চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে ছাত্রীটিকে উদ্ধার করেন। এ সময় লোকজন শহিদুল (১৭) ও সাইফুল (১৮) নামের দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবুল কালাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। পটুয়াখালী অফিস১২টা এক মিনিটেগত সোমবার রাত ১২টা এক মিনিটে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় ভাসমান লোক গণনার মধ্য দিয়ে উল্লাপাড়ায় আদমশুমারি ও গৃহগণনা-২০১১ কার্যক্রম শুরু হয়। স্থানীয় সাংসদ শফিকুল ইসলাম এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় সিরাজগঞ্জ জেলা পরিসংখ্যান দপ্তরের উপপরিচালক এ কে এম আশরাফুল হক, উল্লাপাড়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ইদ্রিস আলী প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি খামার ভস্মীভূতসিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বিলধলি গ্রামে একটি মুরগির খামারে অগ্নিকাণ্ডে প্রায় এক হাজার মুরগি, পাঁচ হাজার ডিম, মুরগির খাদ্য ও আসবাব ভস্মীভূত হয়েছে। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও রোববার গভীর রাতে বিদ্যুতের শট সার্কিট থেকে লোকমান পোলট্রি ফার্ম অ্যান্ড ফিডে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো খামারে ছড়িয়ে পড়ে। দমকল বাহিনীর কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে খামার মালিক লোকমান হোসেন দাবি করেন। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জএকসঙ্গেএকসঙ্গে চার শ শিশু কেক কেটে তাদের জন্মদিন উদযাপন করেছে। একই দিন সবার জন্মদিবস না হলেও হতদরিদ্র এসব শিশুদের আনন্দে মাতাতে ব্যতিক্রমী এ উৎসবের আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ডভিশন গত সোমবার নীলফামারী সদরের খোকশাবাড়ী ইউনিয়নের সন্যাসীতলা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে এ আয়োজন করে। নীলফামারী প্রতিনিধি