একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিরে পেলেন দায়িত্বপাঁচ বছর পর দায়িত্ব ফিরে পেয়েছেন রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মহসিন আলী। গতকাল বুধবার তিনি দায়িত্ব বুঝে পেয়েছেন। গোলাম রাব্বানী হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান ও জেলা সিপিবির সভাপতি মহসিন আলীর সাজা হয়। ২০০৬ সালের ১০ এপ্রিল তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। তিনি ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করে মামলা থেকে অব্যাহতি পান। পরে তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে ৮ মার্চ উপসচিব অনল চন্দ্র দাস এক চিঠিতে মহসিন আলীকে দায়িত্ব বুঝিয়ে দিতে রাজশাহী জেলা প্রশাসককে বলেন। বাগমারা (রাজশাহী) প্রতিনিধিআগুনে পুড়ে ছাইগাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজারে গতকাল বুধবার ভোররাতে অগ্নিকাণ্ডে প্রায় এক কোটি টাকার সম্পদ পুড়ে গেছে। গাইবান্ধা ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোর পাঁচটার দিকে বাজারের আনজু মিয়ার দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে তা পার্শ্ববর্তী প্রতিষ্ঠান ও বসতি এলাকায় ছড়িয়ে পড়ে। আগুনে কাপড়ের দোকান, টিনের দোকান, কম্পিউটার সেন্টার, মোটরসাইকেলের গ্যারেজ ও কয়েকটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের দাবি, তাঁদের প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে গাইবান্ধা থেকে ফায়ার ব্রিগেডের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। গাইবান্ধা প্রতিনিধিপিস্তলসহ গ্রেপ্তারটাঙ্গাইলের মির্জাপুরে রমজান আলী (৩৫) নামে এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, গতকাল বুধবার ভোরে পুলিশ মির্জাপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কদিম ধল্যা এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, ছয়টি গুলি, দুটি ম্যাগাজিনসহ রমজানকে গ্রেপ্তার করে। রমজানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামে। মির্জাপুর থানার ওসি হাবিবুল্লাহ সরকার জানান, রমজানকে জেলহাজতে পাঠানো হয়েছে। মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিজরিমানা৪০ বস্তা ইউরিয়া সার পাচারকালে ফরিদপুরের চরভদ্রাসনে হাজিগঞ্জ বাজারের সারের ডিলার বিকাশ চন্দ্র দাসকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। গত মঙ্গলবার রাতে উপজেলার হরিরামপুর ইউনিয়নে মানিকগঞ্জ জেলা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। চরভদ্রাসনের ইউএনও আবদুর রশিদ জানান, গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে এ অভিযান চালানো হয়। পরে ওই সার বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ সার ১৯ হাজার ৮০০ টাকায় বিক্রি করে দেওয়া হয়। ফরিদপুর অফিস