একনজরে
সরকারীকরণ হবে কবে!ঐতিহ্যবাহী বগুড়া করোনেশন ইনস্টিটিউশন অ্যান্ড কলেজের শতবর্ষ উদ্যাপন উপলক্ষে আজ শুক্রবার নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে আনন্দ শোভাযাত্রা, স্মৃতিচারণা, উৎসব উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসব কমিটির আহ্বায়ক খাজা সহিদুল হাসান জানান, বগুড়াসহ দেশ-বিদেশে অবস্থানরত আড়াই হাজার প্রাক্তন শিক্ষার্থী ইতিমধ্যে নাম নিবন্ধন করেছেন। তিনি বলেন, ১৯১২ সালের ২ ফেব্রুয়ারি বিদ্যালয়টি স্থাপন করা হয়। ১০০ বছর পার করলেও আজও কোনো সরকার বিদ্যালয়টি সরকারীকরণ করেনি। নিজস্ব প্রতিবেদক, বগুড়াবৃত্তি প্রদান‘শুধু পড়াশোনা নয়, সুন্দর জীবন গড়তে চাইলে এর পাশাপাশি আমাদের ভেতরের মানবতাকেও সমৃদ্ধ করতে হবে। মিথ্যা পরিহার করতে হবে চিরতরে। বিরত থাকতে হবে হিংসা থেকে। তবেই আমাদের জীবন প্রকৃত অর্থে সমৃদ্ধ হবে।’ গত মঙ্গলবার সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চৌবাড়ী ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের মাঠে খাজা মোজাম্মেল হক ফাউন্ডেশন আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান এসব কথা বলেন। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার লক্ষ্যে প্রতিবছর এই বৃত্তি দেওয়া হয়। এবার ১৮৮ জনকে এই বৃত্তি দেওয়া হয়। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জনির্বাচনসাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আবুল হোসেন সভাপতি ও ইউনুস আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত বুধবার রাত ১১টায় ভোট গণনা শেষে ফল ঘোষণা করা হয়। এতে সহসভাপতি পদে খায়বার রহমান সরদার ও জিল্লুর রহমান নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ফেরদাউস হোসেন, কোষাধ্যক্ষ পদে জাহাঙ্গীর কবির, সহসম্পাদক (লাইব্রেরি) পদে আশাফউদ্দৌলা, সহসম্পাদক (ক্রীড়া ও সংস্কৃতি) পদে সাইদুর রহমান নির্বাচিত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাচাঁদা না দেওয়ায়চাঁদা না দেওয়ায় কিশোরগঞ্জের কুলিয়ারচর স্টেশনের মাস্টার আবদুল আলীকে মারধর করেছেন আলম মিয়া (৩২) নামের এক মাদক ব্যবসায়ী। স্টেশনমাস্টারের কার্যালয় সূত্র জানায়, গত বুধবার রাতে আলম স্টেশনমাস্টারের কক্ষে ঢুকে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আলম তাঁকে মারধর করেন। খবর পেয়ে পুলিশ আলমকে থানায় নিয়ে আসে। গতকাল সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদক আইনে আলমকে ছয় মাসের কারাদণ্ড দেন। শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিজস্ব প্রতিবেদক, ভৈরবশতবর্ষ পূর্তি উৎসব আজসিরাজগঞ্জের উল্লাপাড়ার মার্চেন্টস পাইলট স্কুল অ্যান্ড টেকনিক্যাল কলেজের দুই দিনব্যাপী শতবর্ষ পূর্তির উৎসব আজ শুক্রবার শুরু হচ্ছে। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করবেন। এতে সভাপতিত্ব করবেন উল্লাপাড়ার সাংসদ শফিকুল ইসলাম। দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম। উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি