একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবার অলক্ষ্যে...সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরের বাদঘাট গ্রামে গত বৃহস্পতিবার সকাল নয়টার দিকে পুকুরের পানিতে ডুবে আবু ওবায়দা (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার রাজবাড়ী কলেজের শিক্ষক জুলফিকার আল মেহেদীর ছেলে। পারিবারিক সূত্র জানায়, আবু ওবায়দা খেলা করার একপর্যায়ে পরিবারের সবার অলক্ষ্যে পাশের পুকুরে পড়ে যায়। পাশের খেতে কর্মরত শ্রমিকেরা শিশুটিকে পানিতে ভাসতে দেখে বাড়ির লোকজনকে খবর দেন। পরে তাকে উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাছয়জনের দণ্ডঝালকাঠিতে ছয় মাদকাসক্তকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার দুপুরে আদালতের নির্বাহী হাকিম কে এম আল-আমীন এ সাজা দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—মো. ইব্রাহিম, আবদুস সহিদ, মো. সুজন, বিশ্বজিত বড়াল, পিয়ার মালো ও অপূর্ব মিত্র। তাঁরা সবাই ঝালকাঠি শহরের বাসিন্দা। ঝালকাঠি থানার পুলিশ সূত্র জানায়, শহরের পূর্ব চাঁদকাঠি বাগানবাড়িতে গাঁজা সেবনকালে পুলিশ তাঁদের আটক করে। পরে ঝালকাঠি সদর থানার এসআই গৌতম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ঝালকাঠি প্রতিনিধিছাত্রের মৃত্যুগোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক অবরোধ করেছে স্থানীয় জনতা। গতকাল শুক্রবার সকালে ওই দুর্ঘটনা ঘটে। টুঙ্গিপাড়া থানার ওসি মো. মাজাহারুল হক জানান, সকালে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের গিমাডাঙ্গা নতুন বাজারে রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী একটি বাস শেখ মুজিব ডিগ্রি কলেজের ছাত্র কামাল শেখকে (২০) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে এলাকাবাসী ওই স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে। এতে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। গোপালগঞ্জ প্রতিনিধি