একনজরে
স্বীকৃতির দাবি কৃষাণিদের ‘কৃষক’ হিসেবে স্বীকৃতির দাবিতে রাজশাহী নগরের সাহেববাজার জিরো পয়েন্টে গত শুক্রবার প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। সকালে লাঙল, মই, মাছ ধরা জাল নিয়ে বরেন্দ্র অঞ্চলের কৃষক ও কৃষাণিরা এ কর্মসূচি পালন করেন। এ সময় বক্তারা বলেন, ‘কৃষকেরা কৃষিঋণ ও ভর্তুকিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পান। কিন্তু শুধু কৃষক হিসেবে স্বীকৃতি না থাকার কারণে এসব থেকে বঞ্চিত হচ্ছেন ‘কৃষাণিরা’। দেশের কৃষিক্ষেত্রকে আরও এগিয়ে নিতে অবিলম্বে কৃষাণিদের কৃষক হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। নিজস্ব প্রতিবেদক, রাজশাহীআহত ১০কুড়িগ্রাম সদর হাসপাতালের সামনে সরকারি জায়গায় দোকান ঘরের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে গত শুক্রবার দুই দফা সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা তিনটি দোকান ভাঙচুর করে। আহত ব্যক্তিদের মধ্যে সব্বের রহমান (৫৫), তাঁর ছেলে রিপন (২৮) ও রোহাবকে (২৫) গুরুতর আহতাবস্থায় কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফের সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। কুড়িগ্রাম সদর থানার ওসি মইনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিজেস্ব প্রতিবেদক, কুড়িগ্রামজীবিতের কুলখানি!সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক ব্যক্তি মৃত্যুর আগে নিজে তদারকি করে নিজের কুলখানির অনুষ্ঠান করলেন। খাওয়ালেন কয়েক হাজার মানুষকে। উপজেলার ডুমরাই গ্রামের জোতদার রজব আলী মির্জা (৭৮) গত শুক্রবার ভোর থেকে তাঁর বাড়ির আঙিনায় অনুষ্ঠানের আয়োজন করেন। এতে তিনটি মহিষ, পাঁচটি গরু ও দুটি ছাগল জবাই করা হয়। সঙ্গে প্রায় ৮০ মণ চালের ভাত রান্না করা হয়। রজব আলী মির্জা বলেন, ‘আমার মৃত্যুর পর কীভাবে এই অনুষ্ঠান হতো আমি জানি না। তাই বেঁচে থাকতেই আমার ইচ্ছেমতো লোক খাওয়ানোর ব্যবস্থা করেছি। বিষয়টি নতুন হলেও আমি খুব তৃপ্ত।’ রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিডাকাত আটক রাজবাড়ীর পাংশা উপজেলার বিকয়া বাজার থেকে স্থানীয় লোকজন গত শুক্রবার মধ্যরাতে আন্তজেলা ডাকাত দলের নেতা ওমর খান (২৪) ও তাঁর সঙ্গী পান্নু বিশ্বাসকে (২২) ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছে। পাংশা থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন জানান, আটক ডাকাতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে। অবশ্য প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ১০ থেকে ১২ জনের নাম প্রকাশ করেছে। তারা আন্তজেলা ডাকাতির পাশাপাশি বিভিন্ন সময় চরমপন্থী দলের পরিচয় দিয়েও চাঁদাবাজি করত। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিমানববন্ধনজাতীয়করণ ও টাইম স্কেল অবিলম্বে চালুসহ বিভিন্ন দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন করেছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। গতকাল শনিবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কুষ্টিয়া প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন পালিত হয়। এতে জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার দুই শতাধিক শিক্ষক-কর্মচারী অংশ নেন। এ সময় বক্তারা বলেন, দেশের ৯৮ শতাংশ শিক্ষার দায়িত্ব পালন করেন বেসরকারি শিক্ষক-কর্মচারীরা। তার পরও সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে পর্বতসম বৈষম্য। এর মধ্যে বর্তমান সরকার টাইম স্কেল চালু করে আবার তা বন্ধ করে দিয়েছে। কুষ্টিয়া অফিসশোকযাত্রাকুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবদুল মালেক মুনওয়ারের অকালমৃত্যুতে ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীরা গতকাল শনিবার একটি শোকযাত্রা বের করেন। জানা যায়, গত বৃহস্পতিবার হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। গতকাল বেলা সাড়ে ১১টায় বিজ্ঞান অনুষদ ভবনের সামনে থেকে শোকযাত্রাটি শুরু হয়ে একই স্থানে এসে শেষ হয়। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি