একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরণ অনশনবিএসসি অনার্স ডিগ্রির পরিবর্তে প্রকৌশল ডিগ্রির দাবিতে টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খাদ্য প্রযুক্তি ও পুষ্টি বিজ্ঞান (এফটিএনএস) বিভাগের শিক্ষার্থীরা গতকাল রোববার আমরণ অনশন শুরু করেছেন। সকাল থেকে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে শহীদ মিনারের পাদদেশে এফটিএনএস বিভাগের ২৭০ জন শিক্ষার্থী অনশন শুরু করেন। শিক্ষার্থীরা বলেন, তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চলবে। টাঙ্গাইল অফিস পরিচালিত হয়েছেজাতীয় সংসদের চিফ হুইপ মো. আব্দুস শহীদ বলেছেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী গত দুই বছর স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত থেকে শেখ হাসিনার নেতৃত্বে সরকার পরিচালিত হয়েছে। আগামী তিন বছরও স্বচ্ছতা, জবাবদিহি ও দুর্নীতিমুক্ত থেকে সরকার পরিচালিত হবে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌরসভা শহীদ মিনার প্রাঙ্গণে গত শনিবার রাতে ‘জনগণের মুখোমুখি জনপ্রতিনিধি’ অনুষ্ঠানে চিফ হুইপ এ কথা বলেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) দুর্নীতিবিরোধী সামাজিক সংগঠন সচেতন নাগরিক কমিটির (সনাক) শ্রীমঙ্গল শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিআইনজীবী সমিতিগোপালগঞ্জ আইনজীবী সমিতির শনিবারের নির্বাচনে সরদার আহম্মেদ নওশের আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক হয়েছেন এম এম নাসির আহম্মদ। নির্বাচিত অন্যরা হলেন—সহসভাপতি এম এ নিয়ামত, সরদার দেলোয়ার হোসেন, সহসম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, মো. শওকত আলী সিকদার, কার্যকরী সদস্য নুরুল আমিন হাজরা, মো. এমরান হোসেন, মো. কালিম, অডিটর শেখ আহম্মদ আলী, মো. জাকির হোসেন মোল্লা ও সরদার মহব্বত আলী। গোপালগঞ্জ প্রতিনিধিচাল আটকজয়পুরহাট র্যাব-৫-এর সদস্যরা শুক্রবার গভীর রাতে পাঁচবিবির গোহাটা থেকে ওএমএসের চালবোঝাই একটি ট্রাক আটক করেছে। এ সময় ট্রাকের চালক ও সাহায্যকারী পালিয়ে যায়। আটক করা চাল ও ট্রাক শনিবার পাঁচবিবি থানার হেফাজতে দেওয়া হয়েছে। সরকারি সিলমোহরকৃত ওএমএসের ৩০৯ বস্তা চাল (প্রতি বস্তার ওজন ৫০ কেজি) বস্তা বদল করে ট্রাকে বোঝাইয়ের সময় র্যাবের সদস্যরা হাতেনাতে আটক করেন। এ চাল চট্টগ্রামের উদ্দেশে পাঠানোর জন্য ট্রাকে বোঝাই করা হচ্ছিল। চালের মালিকের কোনো সন্ধান পাওয়া যায়নি। পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঅভিভাবক সমাবেশশতভাগ শিশুকে বিদ্যালয়মুখী করা ও বিদ্যালয় থেকে শিশুদের ঝরে পড়া রোধে গত শনিবার পাবনার সাঁথিয়া উপজেলায় শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘স্কুলে যাওয়া শিশুর কাজ, কেউ রবে না বাইরে আজ’ স্লোগান মূলমন্ত্র ধরে ১ নম্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টায় এই সমাবেশ শুরু হয়। সমাবেশের উদ্বোধনের পর উপজেলার সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বেড়া (পাবনা) প্রতিনিধিপঞ্চগড়ে চক্ষুশিবিরপঞ্চগড় সদর উপজেলার কাজলদীঘি টুনিরহাট উচ্চবিদ্যালয়ে গতকাল রোববার দিনব্যাপী বিনা মূল্যে চক্ষুশিবির অনুষ্ঠিত হয়। জায়ান্ট গ্রুপ ও সফিউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের সহযোগিতায় সেফ চক্ষু হাসপাতাল এই শিবিরের আয়োজন করে। পঞ্চগড়ের সিভিল সার্জন এ কে এম বদরুজ্জামান প্রধান অতিথি হিসেবে শিবিরের উদ্বোধন করেন। শিবিরে প্রায় ৫০০ চক্ষু রোগীকে বিনা মূলে চক্ষু পরীক্ষা ও পরামর্শ দেন চক্ষু বিশেষজ্ঞ আজিজার রহমান ও সোহেল আহমেদ। পরে তাদের বিনা মূল্যে ওষুধও দেওয়া হয়। পঞ্চগড় প্রতিনিধিসরে দাঁড়ালেনফরিদপুরের ভাঙ্গা পৌরসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল হক। গত শনিবার সন্ধ্যায় তিনি দল ও দলীয় প্রার্থীর পক্ষে নিজের অবিচল আস্থা ও বিশ্বাস স্থাপন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। শহীদুল হক বলেন, ‘আমি আমার সমর্থক ও সহকর্মীদের সঙ্গে পরামর্শ করেই এই সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি দলীয় প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র আবু ফয়েজ মো. রেজাকে সমর্থন জানিয়ে ইতিমধ্যেই তাঁর পক্ষে কাজ শুরু করে দিয়েছি।’ ফরিদপুর অফিসওসির উদ্যোগপুলিশের উদ্যোগে পলাতক অবস্থার অবসান ঘটল তাঁদের। তাঁরা ৩৯ জন আটটি মামলার পলাতক আসামি। তাঁদের বিরুদ্ধে রয়েছে ৫৭টি গ্রেপ্তারি পরোয়ানা। ওই ৩৯ জনের মধ্যে সাতজন নারীও রয়েছেন। আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় দীর্ঘ দিন ধরে তাঁরা পালিয়ে বেড়াচ্ছিলেন। অবশেষে সবাই একসঙ্গে আত্মসমর্পণ করেন গলাচিপা থানায়। গলাচিপা থানার ওসি তপন চন্দ্র সাহা জানান, তিনি উদ্যোগ নিয়ে কয়েকবার চরবাংলায় যান। সেখানে বিবাদমান পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে সমঝোতার ভিত্তিতে ওই ৩৯ জন আসামির আত্মসমর্পণের ব্যবস্থা করেন। গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি