একনজরে
মানববন্ধননেত্রকোনার পূর্বধলা উপজেলায় যুদ্ধাপরাধে জড়িত ব্যক্তিদের ফাঁসির দাবিতে গতকাল সোমবার মানববন্ধন করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। সংসদের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে দুই শতাধিক মুক্তিযোদ্ধা অংশ নেন। মানববন্ধন শেষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নিজাম উদ্দিনের সভাপতিত্বে এক আলোচনা সভা হয়। পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিডাকাত গ্রেপ্তারব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চারটি মামলার পলাতক আসামি শিপন ডাকাতকে গ্রেপ্তার করেছেন শিবপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। গত রোববার রাতে উপজেলার কাইতলার একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নুরুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল সোমবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের মাধ্যমে শিপনকে জেলহাজতে পাঠানো হয়েছে। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঅন্তর্ভুক্ত করতে মাইকিংচলতি আদমশুমারি ও গৃহগণনা-২০১১ থেকে কেউ বাদ পড়ে থাকলে তাদের গণনায় অন্তর্ভুক্ত করতে গতকাল সোমবার উল্লাপাড়া পৌরসভা ও ১৩টি ইউনিয়নে মাইকিং করা হয়। বিভিন্ন মসজিদ এবং মন্দির থেকেও এই মাইকিং করা হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বরাত দিয়ে মাইকের ঘোষণায় আদমশুমারির গণনা থেকে কেউ বাদ পড়ে থাকলে তাঁকে দ্রুত ০১৮১৯-২৫৬৪৬৮ অথবা ০১৮১৯-২৫৯১৭৬ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়। উল্লাপাড়া উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ইদ্রিস আলী জানান, কেউ আদমশুমারি থেকে বাদ পড়বে না। আগামী ২৩ মার্চের মধ্যে বাদপড়া লোকজনদের ওই নম্বরে যোগাযোগ করতে হবে। গত ২০ মার্চ আদমশুমারি ও গৃহগণনা কার্যক্রম শেষ হয়। উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিসেই ১৫ জনের দাবিরাজশাহীর বাগমারার ১৫ জন মুক্তিযোদ্ধা বৈধভাবে ভাতা পাচ্ছেন বলে দাবি করেছেন। গতকাল সোমবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তাঁরা এ দাবি জানান। সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন বাগমারা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহার আলী। লিখিত বক্তব্যে বলা হয়, বাগমারার ১৫ জন মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অবৈধভাবে ভাতা নেওয়ার যে অভিযোগ আনা হয়েছে, তার কোনো ভিত্তি নেই। তবে সম্মেলনে উপস্থিত একজন ছাড়া কেউ সনদ দেখাতে পারেননি। সম্মেলনে কিয়ামতুল্লাহ, আকবর আলী, আবদুস সামাদ (১), আবদুস সামাদ (২), আবদুল হামিদ, আবদুল জলিলসহ অভিযুক্ত ১৫ জনই উপস্থিত ছিলেন। ওই ১৫ ব্যক্তির বিরুদ্ধে অবৈধভাবে মুক্তিযোদ্ধা ভাতা নেওয়ার অভিযোগ তুলেছেন আরেক মুক্তিযোদ্ধা আবদুস সামাদ। এ নিয়ে গত শনিবার প্রথম আলোয় সংবাদ ছাপা হয়। বাগমারা (রাজশাহী) প্রতিনিধিসম্মান কোর্স চালুরাজবাড়ী জেলার পাংশা বিশ্ববিদ্যালয় কলেজে এ বছর হিসাব বিজ্ঞান বিষয়ে গত রোববার থেকে সম্মান কোর্স চালু করা হয়েছে। কোর্সের উদ্বোধন উপলক্ষে হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাংশা উপজেলা চেয়ারম্যান হাসান আলী বিশ্বাস। বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম শফিকুল মোরশেদ আরুজ, ব্যবস্থাপনা বিভাগের প্রধান মো. আলাউদ্দিন, অর্থনীতি বিভাগের প্রধান আবদুস সাত্তার, সমাজবিজ্ঞান বিভাগের প্রধান হাজারী আবুল হাশেম, মেহেদী হাসান ও আবু বকর প্রমুখ। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি ছাগল বিতরণপটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের ভূমিহীন ও দরিদ্র শ্রেণীর মানুষের মধ্যে ছাগল বিতরণ কর্মসূচি শেষ হয়েছে। গত রোববার ইউনিয়নের উত্তর চাকামইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাইনবুনিয়া গ্রামের ৩৪ জনের মধ্যে ছাগল বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচি শেষ হয়। ফ্রান্সভিত্তিক অ্যাকশন কন্ট্রোলা ফেইমের (এসিএফ) অর্থায়নে বেসরকারি সংস্থা সংগ্রাম বরগুনা এ কার্যক্রম বাস্তবায়ন করেছে। ছাগল বিতরণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন এসিএফের খন্দকার শফিকুর রহমান। বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইমরুল ইসলাম। সংগ্রাম বরগুনার প্রকল্প ব্যবস্থাপক আবদুল মালেক, সাংবাদিক মেজবাহ উদ্দিন ও সুফলভোগী খাদিজা আক্তার প্রমুখ। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিপাঁচটি ঘর ভস্মীভূতমাগুরা সদর উপজেলার ধর্মদহ দক্ষিণপাড়া গ্রামে গতকাল সোমবার সকালে আগুনে একই পরিবারের পাঁচটি ঘর ভস্মীভূত হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ওই গ্রামের পান্নান হোসেন, হান্নান হোসেন, নূর ইসলাম ও সাখাওয়াত হোসেন নামের চার ভাই একই বাড়িতে বসবাস করেন। সকাল ১০টার দিকে বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তে তা গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে বাড়ির পাঁচটি ঘর ভস্মীভূত হয়। মাগুরা প্রতিনিধি