একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নকল ব্যান্ডরোল জব্দরংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে আট লাখ ৪০ হাজার বিড়ির নকল ব্যান্ডরোল জব্দ করা হয়েছে। সোমবার রাতে কাউনিয়া থানার পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে এগুলো জব্দ করে। এগুলো পরিবহন করার অভিযোগে মাইক্রোবাসের চালক হারাগাছের নওহাটি গ্রামের মো. খিজির হোসেন (৩০) ও পোদ্দারপাড়া গ্রামের সাদ্দাম হোসেনকে (১৯) আটক করা হয়। আটক ব্যান্ডরোলের দাম ছয় লাখ টাকা। কাউনিয়া ( রংপুর) প্রতিনিধিলাশ উদ্ধারবগুড়ার দুপচাঁচিয়ায় নিখোঁজ হওয়ার তিন দিন পর স্কুলছাত্র সুমন ইসলামের (৫) লাশ গতকাল মঙ্গলবার সকালে একটি পুকুর থেকে উদ্ধার করেছে গ্রামবাসী। সে তালোড়ার পোড়াঘাটা গ্রামের রেজাউল ইসলামের ছেলে ও পরাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র। রোববার দুপুরে সহপাঠিদের সঙ্গে খেলাধুলার জন্য সে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। ুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিনবীনগরে অগ্নিকাণ্ডব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ বাজারে গত সোমবার রাতে অগ্নিকাণ্ডে ১৮টি দোকান পুড়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ অর্ধকোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ১১টার দিকে বাজারের একটি বেকারির দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় শত শত লোক আগুন নেভাতে ছুটে আসে। তারা প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। আগুন নিভে যাওয়ার পর রাত আড়াইটার দিকে কুমিল্লার মুরাদনগর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা আসেন। সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির দায়িত্বরত (ইনচার্জ) উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্ষতির পরিমাণ ৫০ লাখ টাকা ছাড়িয়ে যাবে।নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিমতিউরের ছবিফরিদপুরের সারদা সুন্দরী বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জীবন ও কর্মের বিষয় নিয়ে আঁকা ৫৪টি ছবি প্রদর্শনীর আয়োজন করা হয়। বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রীরা গভীর মনোযোগের সঙ্গে ছবিগুলো দেখেন। ছবিগুলো দেখার পর বিদ্যালয়ের ছাত্রীরা মতিউর রহমানের স্ত্রী মিলি রহমানকে ফরিদপুরে আমন্ত্রণ জানিয়ে তাঁর কাছে চিঠি লেখেন। অনুষ্ঠানটির আয়োজন করে টিআইবির সনাক ফরিদপুর শাখা। এটি উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজাদী বেগম। ফরিদপুর অফিসএকজনের দণ্ডমাদক ব্যবসা করার দায়ে রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকার বাসিন্দা ফারুক সিকদারকে দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার রাজবাড়ী কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শরিফুল ইসলাম তাঁকে এ দণ্ড দেন। সোমবার রাত ১১টার দিকে র্যাব-৮ রাজবাড়ী ক্যাম্পের একটি দল বিনোদপুর রেলওয়ে লোকোসেডে অভিযান চালিয়ে ফারুক সিকদারকে গাঁজাসহ আটক করে। তাঁকে ওই রাতেই জেলহাজতে পাঠানো হয়। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিযুবক গ্রেপ্তারবগুড়ার শেরপুরে জোড়া হত্যা মামলায় গত সোমবার এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই যুবকের নাম জাহিদ হাসান (২৫)। গত রোববার পুলিশ উপজেলার খন্দকারটোলা মুন্সিপাড়া গ্রামের মৃত সোলায়মান আলীর স্ত্রী জাহানারা বেওয়া (৩৮) ও তার পালক মেয়ে সুরাইয়ার (৭) লাশ শয়নকক্ষ থেকে উদ্ধার করে। গ্রেপ্তার হওয়া জাহিদ জাহানারার সৎছেলে। সম্পত্তি নিয়ে বিরোধের জেরে জাহিদ হাসান ও তাঁর সহযোগীরা তাঁদের হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শেরপুর (বগুড়া) প্রতিনিধি