একনজরে
লাশ উদ্ধারব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা থেকে গত মঙ্গলবার অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী জানান, উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের এক খালে একজনের লাশ মাটিতে পুঁতে রাখা ছিল। কিন্তু তাঁর একটি হাত মাটির ওপরে ছিল। পরে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে। থানার পরিদর্শক (তদন্ত) জি এম মিজানুর রহমান জানান, এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) আবদুল আওয়াল মামলা করেছেন। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিস্মারকলিপিকিশোরগঞ্জের নিকলী উপজেলায় আজহার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল বুধবার বিক্ষোভ মিছিল হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছে নিহত আজহারের পরিবার ও এলাকাবাসী। ইউএনও ফজলুল হক স্মারকলিপি পাওয়ার কথা স্বীকার করে জানান, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্মারকলিপিটি থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, ১৯ মার্চ উপজেলার চামরদোলা গ্রামে আজহার মিয়া (১৭) খুন হয়। নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধিমানববন্ধনইভ টিজিংয়ের বিরুদ্ধে গতকাল বুধবার ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা ক্যাম্পাসে মানববন্ধন করেছেন। গতকাল দুপুরে বাকৃবির কৃষি অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতার স্মারক ভাস্কর্য ‘বিজয় ’৭১’-এর সামনে এই কর্মসূচি পালন করেন। পরে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও উদীচী বাকৃবি শাখা এই কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে। মানববন্ধনে শিক্ষার্থীরা ইভ টিজিং না করার শপথ নেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবখাটেকে জরিমানাতরুণীকে যৌন হয়রানি করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত সোমবার রাতে বরগুনার আমতলী উপজেলার তালতলী থানার কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন মোল্লার বখাটে ছেলে হারুন অর রশিদকে (২৮) জরিমানা করেছেন। তালতলী হাসপাতাল মিলনায়তনে ন্যাশনাল সার্ভিসের প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিতে যাওয়ার পথে এক নারী প্রশিক্ষণার্থীকে বখাটে হারুন যৌন হয়রানি করে। এ সময় অন্যান্য প্রশিক্ষণার্থীরা তাঁকে ধরে ধোলাই দেন এবং পুলিশে সোপর্দ করেন। পরে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা বখাটেকে ২০০ টাকা জরিমানা করেন। আমতলী (বরগুনা) প্রতিনিধিহত্যার অভিযোগমাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর গ্রামের শেরজন আলীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলে অপুর (২৫) বিরুদ্ধে। পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাতে শেরজন আলীর দ্বিতীয় স্ত্রী মায়া বেগমের সঙ্গে প্রথম স্ত্রীর সন্তান অপুর বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে অপু লাঠি দিয়ে মায়া বেগমের মাথায় আঘাত করলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এ সময় শেরজন আলী ছেলেকে লাঠি দিয়ে আঘাত করতে গিয়ে মাটিতে পড়ে যান। স্থানীয় লোকজন শেরজন আলীকে সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনার পর থেকেই অপু পলাতক। মাদারীপুর প্রতিনিধিকর্মশালাধূমপানমুক্ত চুয়াডাঙ্গা সদর উপজেলা ঘোষণার উদ্যোগ বিষয়ে গতকাল স্থানীয় রিসো সম্মেলন কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অ্যাকশন ইন ডেভেলপমেন্ট এইড ঝিনাইদহ ও রিসো চুয়াডাঙ্গা যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। চুয়াডাঙ্গা উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য দেন জাহিদুল ইসলাম। চুয়াডাঙ্গা প্রতিনিধিএসআই জেলহাজতেবগুড়ার শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমানের স্ত্রী ফাতেমাকে ছুরিকাঘাত করা মামলায় জেলহাজতে পাঠানো হয়েছে অপর এসআই আল এমরান হোসেনকে। মামলা সূত্রে জানা গেছে, ১৫ মার্চ ফাতেমাকে ছুরিকাঘাত করেন এমরান। এ ঘটনায় ফাতেমা ১৭ মার্চ শাজাহানপুর থানায় মামলা করেন। ওই দিনই ইমরানকে র্যাবে বদলির আদেশ বাতিল করে সাময়িক বরখাস্ত করা হয়। ওই মামলায় গত মঙ্গলবার বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাঁকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। এমরান দিনাজপুর সদর থানার গোপিনাথপুর গ্রামের হাসান আলী সরকারের ছেলে। নিজস্ব প্রতিবেদক, বগুড়া নারী উন্নয়ন মেলা ‘বন্ধ হলে নারী নির্যাতন, আসবে শান্তি আসবে উন্নয়ন’ এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জে দুই দিনব্যাপী ‘নারী উন্নয়ন মেলা’ গতকাল শেষ হয়েছে। উপজেলার নাফানগর ইউনিয়নের হাজি দানেশ কলেজ প্রাঙ্গণে কেয়ার বাংলাদেশের সহযোগিতায় বেসরকারি সংস্থা ‘সোসাইটি ফর উদ্যোগ’ এ মেলার আয়োজন করে। মেলার অন্যতম বৈশিষ্ট্য ছিল ‘পুরুষ রোল মডেল’। মঙ্গলবার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যৌতুক বিহীন বিয়ে করেছেন এমন ছয় দম্পতিকে পুরস্কৃত করা হয়। এর আগে যৌতুক-বাল্যবিবাহ প্রতিরোধসহ নারীর প্রতি সব রকম সহিংসতা প্রতিরোধে মানববন্ধন করা হয়। দিনাজপুর অফিসশিশুর মৃত্যুসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের হাসিল হোসেন গ্রামের নাসির উদ্দিনের ছেলে শামিম হোসেন (৫) গত মঙ্গলবার খেলা করার সময় সবার অজান্তে বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। তার বাবা-মা ও আত্মীয়স্বজন অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি। দুপুর ১২টার দিকে ডোবায় শামিমের মৃতদেহ ভেসে ওঠে। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি