একনজরে
স্বেচ্ছায় পদত্যাগরংপুরের রবার্টসনগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মাহমুদা বেগম স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তাঁর বিরুদ্ধে বর্ধিত সময়ে চাকরি করার ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে শিক্ষকেরা গত বুধবার ক্লাস বর্জন করেন এবং আন্দোলনের হুমকি দেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি গতকাল বৃহস্পতিবার তাঁর পদত্যাগপত্র স্কুল ও কলেজ পরিচালনা কমিটির সভাপতির কাছে দাখিল করেন। সভাপতি তাৎক্ষণিকভাবে ওই পদত্যাগপত্র গ্রহণ করেছেন। পরিচালনা কমিটির সভাপতি ও সাংসদ মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিজস্ব প্রতিবেদক, রংপুরবিজ্ঞান মেলা শুরুপাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কালাচাঁদপাড়া এলাকার অস্থায়ী গ্রন্থাগারে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. মোজাফফর হোসেন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ১২টি হার্ডওয়্যার ও ১২টি সফটওয়্যারের প্রকল্প উপস্থাপন করেন। আজ শুক্রবার ‘সামাজিক পরিবর্তনে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা’ শীর্ষক সেমিনার হবে। পাবনা অফিসআগুনে পুড়ে মৃত্যুপঞ্চগড়ের আটোয়ারী উপজেলার উত্তর সর্দারপাড়া গ্রামে গত বুধবার রাতে এক বাড়িতে অগ্নিকাণ্ডে এক শিশু, নয়টি গরু ও ছাগল মারা গেছে। এ সময় ওই বাড়ির তিনটি পরিবারের আটটি ঘরের সব মালামাল পুড়ে যায়। নিহত শিশুর নাম স্বপন (৭)। সে ওই গ্রামের ধীরেনের ছেলে। পঞ্চগড় থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধীরেনের রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। পঞ্চগড় প্রতিনিধিভিত্তিপ্রস্তর স্থাপনগাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বকচার এলাকায় ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল বুধবার স্থানীয় সাংসদ মনোয়ার হোসেন চৌধুরী এর ফলক উন্মোচন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গাইবান্ধা গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এ বি এম জালাল উদ্দিন, গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুল হামিদ, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়াহেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোজাম্মেল হোসেন প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন। গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিবিস্ফোরণে মৃত্যুসাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাজারের একটি বরফ তৈরির কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী ফরহাদ হোসেন (৩০) ওই কারখানার মালিক ও উপজেলার বুধহাটা গ্রামের নেছারউদ্দিনের ছেলে। বিকল হয়ে যাওয়া গ্যাসের একটি গ্যাস সিলিন্ডার মেরামত করার সময় এটি বিস্ফোরিত হলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আশাশুনি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাসাতবার চ্যাম্পিয়নমহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১১ উপলক্ষে চুয়াডাঙ্গায় আয়োজিত ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় সরোজগঞ্জের আবদুর রহিম চ্যাম্পিয়ন হয়েছেন। এ নিয়ে তিনি টানা সাতবার এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বদরগঞ্জ বাজারে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ভোলানাথ দে। আবদুর রহিম এক ঘণ্টা সময়ে ১৮ কিলোমিটার পথ অতিক্রম করে সেরা হন। একই এলাকার সাইফুল ইসলাম এক ঘণ্টা আট মিনিটে এবং শাহীন মিয়া এক ঘণ্টা ১০ মিনিটে পৌঁছে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন। চুয়াডাঙ্গা প্রতিনিধিবিজ্ঞান মেলাপাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কালাচাঁদপাড়া এলাকার অস্থায়ী গ্রন্থাগারে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. মোজাফফর হোসেন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ১২টি হার্ডওয়্যার ও ১২টি সফটওয়্যারের প্রকল্প উপস্থাপন করেন। আজ শুক্রবার ‘সামাজিক পরিবর্তনে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা’ শীর্ষক সেমিনার হবে। পাবনা অফিসস্বেচ্ছায় পদত্যাগরংপুরের রবার্টসনগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মাহমুদা বেগম স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তাঁর বিরুদ্ধে বর্ধিত সময়ে চাকরি করার ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে শিক্ষকেরা গত বুধবার ক্লাস বর্জন করেন এবং আন্দোলনের হুমকি দেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি গতকাল বৃহস্পতিবার তাঁর পদত্যাগপত্র স্কুল ও কলেজ পরিচালনা কমিটির সভাপতির কাছে দাখিল করেন। সভাপতি তাৎক্ষণিকভাবে ওই পদত্যাগপত্র গ্রহণ করেছেন। পরিচালনা কমিটির সভাপতি ও সাংসদ মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিজস্ব প্রতিবেদক, রংপুর