একনজরে
প্রধানমন্ত্রীর চেকনিপাহ ভাইরাসজনিত এনকেফালাইটিসে মৃত্যুবরণকারী ও ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারের মধ্যে গত বুধবার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দুই লাখ ২৫ হাজার টাকার চেক বিতরণ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন। এদের মধ্যে ছয়টি পরিবারপ্রধানকে ১৫ হাজার টাকার চেক ও ১২টি পরিবারপ্রধানকে ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়। বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাতীবান্ধার ইউএনও মো. আশরাফুজ্জামান। এ ছাড়া প্রতিমন্ত্রী তাঁর ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার ১২টি ইউনিয়নের ১২০ জন দুস্থের মধ্যে ৬০ হাজার টাকা বিতরণ করেন। লালমনিরহাট প্রতিনিধিদুই কারাবন্দীর মৃত্যুরাজশাহী কেন্দ্রীয় কারাগারের দুই বন্দীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান। মৃত ব্যক্তিরা হলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি পাবনার সদর থানার রামচন্দ্রপুর গ্রামের রফিকুল ইসলাম (৫০) ও হাজতি একই থানার মন্দিরপুর গ্রামের আবদুল জলিল (৫৫)। ময়নাতদন্ত শেষে বিকেলে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়। ২১ মার্চ চিকিৎসার জন্য তাঁদের পাবনা কারাগার থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিজস্ব প্রতিবেদক, রাজশাহীইট নষ্টপরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, জেলা প্রশাসকের দপ্তরের ছাড়পত্র ও ইট পোড়ানো আইনের বিধিনিষেধ না মেনে ভাটা চালু রাখায় সাতক্ষীরার ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার কাঁচা ইট পানি দিয়ে নষ্ট করেছেন। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সাতক্ষীরার ফায়ার সার্ভিসের সহযোগিতায় এসব ইট নষ্ট করা হয়। তালা উপজেলার পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিন জানান, ১১ মার্চ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাশরুবা ফেরদৌসের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের খুলনার পরিচালক রফিকুল হাসান তালুকদার অভিযান চালানোর জন্য ডিবি ব্রিকসে যান। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা১০ দিনের জেলভোলা সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সিদ্দিকুর রহমান ভ্রাম্যমাণ আদালতে গত বৃহস্প্রতিবার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী খাদিজা বেগমের এক কর্মীকে ১০ দিনের জেল দিয়েছেন। চেয়ারম্যান পদপ্রার্থী ইফতেয়ারুলের কর্মীদের সঙ্গে খাদিজার কর্মীদের গত বুধবার পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় একজনকে আটক করা হয়। পরে আদালত বসিয়ে তাঁকে ১০ দিনের জেল প্রদান করা হয়। ২৯ মার্চ এই ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোলা প্রতিনিধিজড়িত সন্দেহেনড়াইল সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম অপু হত্যা মামলায় জড়িত সন্দেহে সোহাগ মোল্লা (২২) নামের এক যুবককে আটক করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, গতকাল শুক্রবার সকালে সোহাগকে সদর উপজেলার কোমখালী বাজার থেকে আটক করা হয়। এদিকে গতকাল বিকেলে অপুর বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। কয়েক হাজার দলীয় নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষী মিলাদ মাহফিলে অংশ নেন। এ সময় অপু হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি করা হয়। নড়াইল প্রতিনিধিবিনা মূল্যে চিকিৎসাকুমিল্লার মুরাদনগর উপজেলার পরমতলা ইদ্রিসিয়া ফাজিল মাদ্রাসায় গতকাল শুক্রবার ৭৫০ জন রোগীকে বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়েছে। কুমিল্লা মীম হাসপাতাল (প্রা.) লিমিটেডের সার্বিক সহযোগিতায় দানিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর আয়োজন করে। এতে দানিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি এস এ কালাম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন মীম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক খাইরুন নাহার। দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধিতিনজনকে কারাদণ্ডকিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় মুঠোফোনে গৃহবধূকে উত্ত্যক্ত করার অভিযোগে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার আনোয়ারপুর গ্রামের এক গৃহবধূর অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার জাহাঙ্গীর আলমকে দুই মাস, লাল মিয়াকে ১৫ দিন ও আবদুল কাদিরকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়। আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইউসুফ আলী। গতকাল শুক্রবার তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। ইউএনও মো. ইউসুফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি