একনজরে
যৌন হয়রানির দায়েঅষ্টম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে কলেজছাত্র শাহজাহান ইসলামকে (১৮) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল রোববার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা জিয়া উদ্দিনের ভ্রাম্যমাণ আদালত ওই দণ্ড দেন। এদিকে ৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। ছেলেটির অভিভাবকেরা কারাগারের ভেতর পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন বলে জানা গেছে। নীলফামারী প্রতিনিধিগাছের সঙ্গে শত্রুতাবগুড়ার ধুনটে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে এক সেটেলমেন্ট কর্মকর্তার বাগানের গাছ কেটে ক্ষতি করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ১০ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলার নাটাবাড়ি গ্রামের হোসেন শহীদ সরোয়ার তাঁর বাড়ির পাশে ৩৭ শতক জমিতে বিভিন্ন জাতের বনজ গাছ রোপণ করেছেন। তাঁর অনুপস্থিতির সুযোগে রোববার সকালে একদল দুর্বৃত্ত বাগানের ২৭টি গাছ কেটে ফেলে। ধুনট (বগুড়া) প্রতিনিধিরাজপথে প্রতিবাদভিজিডির কার্ড বিতরণ ও ফেয়ারপ্রাইস কর্মসূচির ডিলার নিয়োগসহ নানা অনিয়মের বিষয়ে প্রতিবেদন প্রকাশ হওয়ায় জয়পুরহাটের কালাইয়ের সাংবাদিকদের উপজেলা পর্যায়ে সব অনুষ্ঠান ও কর্মসূচিতে নিষিদ্ধ করা হয়েছে। স্বাধীনতা দিবসের কর্মসূচিতেও তাঁদের আমন্ত্রণ জানানো হয়নি। এর প্রতিবাদে গত শনিবার উপজেলায় কর্মরত সাংবাদিকেরা রাজপথে কলম ভেঙে প্রতিবাদ ও সমাবেশ করেছেন। এতে ইউএনও মো. আব্দুর রহিমের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয়। কালাই (জয়পুরহাট) প্রতিনিধিধর্ষণের দায়ে যাবজ্জীবনপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের মামলায় জয়পুরহাট জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মুহাম্মদ মনজুর কাদির চৌধুরী গতকাল রোববার আসামি আমিনুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। আদালত আসামির ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন। রায় শেষে তাকে জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামি আমিনুর রহমান জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার মনঝার গ্রামের ফারাজউদ্দীনের ছেলে। জয়পুরহাট প্রতিনিধি কুপিয়ে জখমফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজের রসায়ন বিভাগের শেষ বর্ষের ছাত্র ফরিদ হোসেনকে (২৮) এক মানসিক প্রতিবন্ধী দা দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছে। তাঁকে স্থানীয় সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শনিবার দুপুর একটার দিকে শহরের ঝিলটুলি এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় লোকজন উত্ত্যক্ত করলে ওই মানসিক প্রতিবন্ধী ক্ষিপ্ত হয়ে একটি দোকান থেকে দা নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় ফরিদকে উপর্যুপরি কুপিয়ে জখম করে। ফরিদের ডান ও বাঁ হাত ও পায়ে গভীর জখম হয়েছে। ফরিদপুর অফিস১৫টি বোমা পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া গ্রাম থেকে শনিবার দুপুরে পরিত্যক্ত অবস্থায় ১৫টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। কালাইয়া ইউনিয়নের তরুণ বালা দাস নামের এক গৃহবধূ ঘরের পাশে খরকুটো কুড়াতে গিয়ে একটি পলিথিনের ব্যাগে লাল ও কালো রঙের টেপে পেঁচানো গোল গোল অনেকগুলো বস্তু দেখতে পান। বিষয়টি এলাকার লোকজন জানতে পারলে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ব্যাগের মধ্যে ১৫টি তাজা বোমা উদ্ধার করে। বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, আদালতের অনুমতি নিয়ে বোমাগুলো নিষ্ক্রিয় করা হবে। পটুয়াখালী অফিসককটেল উদ্ধাররাজবাড়ীর পাংশা থানা পুলিশ গতকাল রোববার দুপুরের দিকে নবগঠিত কালুখালী উপজেলার আড়পাড়া রেললাইনের পাশ থেকে চারটি তাজা ককটেল বোমা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে। পাংশা থানার এসআই ব্রজেন্দ্রনাথ মণ্ডল জানান, রোববার বেলা সাড়ে ১১টার দিকে কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের আড়পাড়া রেললাইনের উত্তর পাশ দিয়ে স্থানীয় লোকজন সকালে রাস্তায় চলাচলের সময় একটি পলিথিনের ব্যাগ পড়ে থাকতে দেখে। পরে তারা পাংশা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে চারটি তাজা হাতবোমা (ককটেল) উদ্ধার করে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি ছাদ ধসে মৃত্যুবাগেরহাটের রামপালে পরিত্যক্ত একটি বাড়ির ছাদ ধসে ইতি আক্তার নামে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় ইসলাম শেখ (১১) নামে তার আরেক বন্ধু গুরুতর আহত হয়। তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সকালে উপজেলার মল্লিকের বেড় ইউনিয়নের মাদারদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ইতি আক্তার মাদারদিয়া গ্রামের মানিক আকনের মেয়ে, ইসলাম শেখ একই গ্রামের শহীদ শেখের ছেলে। রামপাল থানার ওসি আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বাগেরহাট প্রতিনিধি