একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে অগ্নিকাণ্ডরংপুর শহরের ইসলামপুরে গতকাল সোমবার ভোরে ৩০টি বাড়ি আগুনে ভস্মীভূত হয়েছে। পুড়ে যাওয়া বাড়িগুলো কাপড় ব্যবসায়ীদের। অধিকাংশ বাড়ি ছিল কাপড়ের গুদাম। কাপড় ব্যবসায়ী কালাম পাঠানের বাড়ির বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তিনি জানান। ভোর আনুমানিক চারটার দিকে আগুন লাগে। কেউ কিছু বুঝে ওঠার আগেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই এলাকার ৩০টি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। নিজস্ব প্রতিবেদক, রংপুরবাবা ও সৎমাপঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা এলাকায় মজিন্দ্র (২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার সকালে বাড়ির অদূরে নদীর চর এলাকায় তাঁর মৃতদেহ পাওয়া গেছে। এ ঘটনায় মজিন্দ্রর স্ত্রী চিরতা রানী মামলা করেছেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বাবা সুনীল চন্দ্র ও সৎমা দেবী রানীকে আটক করেছে। পুলিশ জানায়, মুখমণ্ডলসহ মজিন্দ্রর শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। স্ত্রী চিরতা রানীর অভিযোগ, জমিজমাসংক্রান্ত বিরোধে সৎশাশুড়ির সহযোগিতায় শ্বশুর তাঁর স্বামীকে হত্যা করেছেন। পঞ্চগড় প্রতিনিধিআন্দোলনের ডাকবেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের টাইম স্কেল পুনর্বহালসহ বিভিন্ন দাবি আদায়ে লাগাতার আন্দোলনের ডাক দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গত রেববার বরিশালে অনুষ্ঠিত বিভাগীয় সমাবেশের মাধ্যমে ওই কর্মসূচি ঘোষণা করা হয়। সমাবেশে শিক্ষক নেতারা বলেন, স্বাধীনতার ৪০ বছরেও শিক্ষাব্যবস্থার বৈষম্য দূর হয়নি। দেশের প্রচলিত শিক্ষার ৯৮ ভাগ পরিচালনা করেন বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা। অথচ সেই শিক্ষক-কর্মচারীরা প্রতিনিয়ত নিগৃহীত, লাঞ্ছিত ও বঞ্চনার শিকার হচ্ছেন। দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি পরিচালনা করলেও কোনো সরকারই বিষয়টি আমলে নিচ্ছে না। বরিশাল অফিসশোকসভা ও দোয়াকুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল মালেক মুনাওয়ারের মৃত্যুতে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১০টায় অনুষদ ভবনের ৪২৭ নম্বর হলকক্ষে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অধ্যাপক আবুল আহসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. কামালউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ শাহজাহান আলী ও রেজিস্ট্রার মসলেম উদ্দিন। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিনারী সমাবেশযশোরের কেশবপুরে গত রোববার বিকেলে মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় নারী সংগঠনের আয়োজনে নারীর অধিকারবিষয়ক আাালোচনা সভা ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভগ্নি নিবেদিতা মঞ্চের পরিচালক রত্না চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদের সদস্য ইসমত আরা সাদেক। আলোচনা করেন ফাতেমা বেগম, সুফিয়া পারভিন, বিলকিস আরা, লাইসুর জামান ও মিজানুর রহমান। প্রধান অতিথি ইসমত বলেন, নারীরা সমাজে অবহেলিত, তাদের অধিকার আদায় করে নিতে হবে। কেশবপুর (যশোর) প্রতিনিধিহাজতির মৃত্যুশেরপুর জেলা কারাগারে সামছুল হক (৬৫) নামের এক হাজতি গতকাল সোমবার দুপুরে শেরপুর জেলা সদর হাসপাতালে মারা গেছেন। তাঁর বাড়ি শেরপুরের নকলা উপজেলার জানকিপুর গ্রামে। তিনি একটি হত্যা মামলার আসামি হিসেবে গত জানুয়ারি মাস থেকে কারাগারে আটক ছিলেন। জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা রবিউল আলম জানান, জেলা কারাগার কর্তৃপক্ষ গতকাল সকাল সাতটার দিকে হাজতি সামছুল হককে চিকিৎসার জন্য নিয়ে আসে। এ সময় তাঁর উচ্চরক্তচাপের সমস্যা ছিল। বেলা একটার দিকে তাঁর মৃত্যু হয়। শেরপুর প্রতিনিধিজাল আটকলক্ষ্মীপুর সদর উপজেলায় মেঘনা নদী থেকে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ গত রোববার পৃথক অভিযান চালিয়ে ২০ লাখ টাকা মূল্যের প্রায় এক লাখ সাত হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আটক করেছে। মৎস্য বিভাগ ও কোস্টগার্ড সূত্রে জানা যায়, কোস্টগার্ড কমান্ডার বদরুদ্দৌজা চৌধুরী এবং লক্ষ্মীপুর উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মজু চৌধুরীর হাট, চরমেঘা, বুড়িরঘাট ও মতির হাট এলাকায় নদীতে অভিযান চালিয়ে এসব জাল আটক করা হয়। লক্ষ্মীপুর প্রতিনিধিদুজন গ্রেপ্তারব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি চৌমুহনী বাস টার্মিনাল এলাকা থেকে গতকাল সোমবার সকালে পুলিশ অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ইয়াছমিন আক্তার ও পলি আক্তার নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) সাধন কান্তি চৌধুরী বাদী হয়ে ওই দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। গ্রেপ্তার হওয়া দুই মাদক ব্যবসায়ীকে গতকাল সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁদের জেলহাজতে প্রেরণ করেন। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি