একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানববন্ধন সমাবেশগাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় হত্যা মামলা থেকে তিন শিক্ষকের নাম প্রত্যাহারের দাবিতে গত সোমবার সুন্দরগঞ্জ-চৈতন্য বাজার সড়কে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এর আগে একটি বিক্ষোভ মিছিল বাজার প্রদক্ষিণ করে। পরে ইমামগঞ্জ সিনিয়র দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন শিক্ষক শফিকুল ইসলাম, আবুল হোসেন, আনিছুর রহমান, নজরুল ইসলাম, আবদুল মতিন প্রমুখ। তাঁরা বলেন, জুয়ার টাকা ভাগাভাগির ঘটনায় প্রতিপক্ষের হামলায় আহত হয়ে নিজাম খাঁ গ্রামের সাজু মিয়া মারা যান। গত ২৬ ফেব্রুয়ারি তাঁর ভাই রাজু মিয়া উদ্দেশ্যপ্রণোদিতভাবে মাদ্রাসার শিক্ষক মাসুদার রহমান, আতিকুর রহমান ও জাহিদুল ইসলামসহ ১১ জনকে আসামি করে হত্যা মামলা করেন। গাইবান্ধা প্রতিনিধিবর্ষপূর্তি-নবীনবরণরংপুরের পীরগাছার দেবী চৌধুরাণী ডিগ্রি কলেজের ১৮তম বর্ষপূর্তি, নবীনবরণ, বিদায়, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গত সোমবার কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। প্রথম পর্বে আনোয়ারুল হকের সভাপতিত্বে খেলাধুলা, নবাগত ছাত্রছাত্রীদের বরণ ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে ফিরোজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি সাংসদ টিপু মুনশি, ইউএনও শহিদুল ইসলাম, সুলতান আহমেদ, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ ন ম আরিফ বাদল, এস এ হাসান, আবদুল হান্নান মণ্ডল প্রমুখ। পীরগাছা (রংপুর) প্রতিনিধি শোভাযাত্রা ও সমাবেশ ‘যৌন হয়রানি সহ্য নয়, করতে হবে প্রতিরোধ’—এ প্রতিপাদ্য নিয়ে গত সোমবার মাদারীপুরের শিবচরে ইভটিজিং-বিরোধী শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রা শেষে নন্দকুমার ইনস্টিটিউশনে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র বিশ্বাস সভাপতিত্ব করেন। সমাবেশে বক্তব্য দেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল করিম তালুকদার, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ কে এম নুরুন্নবী কবির ও উপজেলা ভাইস চেয়ারম্যান সামসুদ্দিন খান, মো. মতিয়ার রহমান, আ. রাজ্জাক, আ. লতিফ মুন্সি, আবদুল জলিল, মুক্তিযোদ্ধা মো. মোসলেমউদ্দিন খান প্রমুখ। শিবচর (মাদারীপুর) প্রতিনিধিগাঁজা বিক্রেতার দণ্ডমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গত সোমবার রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ের খন্দকার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ২০ পুরিয়া গাঁজাসহ বিক্রেতা সাইফুল শেখকে (৩২) আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজবাড়ী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হোসনা আফরোজা গাঁজা বিক্রির দায়ে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। সাইফুল ইসলাম গোয়ালন্দ উপজেলার বাহিরচর দৌলতদিয়া গ্রামের খালেক শেখের ছেলে। তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি