একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নকল বীজ আটকনাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ের ভাইভাই বীজ ভান্ডার থেকে গত মঙ্গলবার নকল বীজ ও ভারতীয় বীজের নকল মোড়ক আটক করেছে র্যাব। র্যাব সূত্রে জানা গেছে, নকল বীজ রাখার অপরাধে নাটোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুন নাহার দোকানের মালিককে তাৎক্ষণিক পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ডের আদেশ দেন। এ সময় আটক করা অবৈধ মালামাল পুড়িয়ে ফেলা হয়। নাটোর প্রতিনিধিআত্মহত্যা!ঝিনাইদহে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ও অপর একজনকে আহত করার পর এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি আত্মহত্যা করেছেন। গত বুধবার মহেশপুর উপজেলার ঝিটকীপোতা গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ওই ব্যক্তির নাম আসলাম আলী। গত বুধবার সকালে তিনি একই গ্রামের মিন্টু মিয়াকে কুপিয়ে হত্যা করে এবং শরিফুল ইসলামকে আহত করেন। এলাকাবাসী আসলামকে আটক করে গণধোলাই দিয়ে স্থানীয় বাজারের একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন। সেখানে তিনি গাছের সঙ্গে মাথা ঠুকে আত্মহত্যা করেন। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহকোকেন উদ্ধারচুয়াডাঙ্গা-কুষ্টিয়া মহাসড়কে কানাপুকুর এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে গত বুধবার ৫০০ গ্রাম কোকেন উদ্ধার করেছে র্যাব। উদ্ধার করা কোকেনের দাম প্রায় ৫০ লাখ টাকা বলে র্যাব জানিয়েছে। র্যাবের চুয়াডাঙ্গা ক্যাম্পের সহকারী পরিচালক এএসপি রেজাউল করিম জানান, বেলা তিনটার দিকে জেএস পরিবহনের যাত্রীবাহী একটি বাস থেকে কোকেন উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় তাঁরা একটি মামলা করেছেন। চুয়াডাঙ্গা প্রতিনিধিভুয়া চিকিৎসকের দণ্ডফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর বাজারের সোহান মেডিসিন কর্নারের মালিক শারমিন ইসলামকে (৪০) ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। চিকিৎসক না হয়েও চিকিৎসাসেবা দেওয়ার নামে প্রতারণা করার দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাব্বির ইকবাল গত সোমবার তাঁকে এই দণ্ড দেন। পরদিন তাঁকে জেলহাজতে পাঠানো হয়। ম্যাজিস্ট্রেট শাব্বির ইকবাল জানান, বৈধ সনদ না থাকা সত্ত্বেও নিজেকে চিকিৎসক দাবি করে চিকিৎসাসেবা দিচ্ছিলেন শারমিন। বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি