একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুল শ্রমিকের মৃত্যুপ্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নীলফামারীর সৈয়দপুর শহরের খালেদ গুল কোম্পানির শ্রমিক মোকছেদুল হক (২০) কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় অন্য শ্রমিকেরা কারখানার মালিককে খবর দেন। তাঁকে উদ্ধার করে সৈয়দপুর ৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে ওই শ্রমিকের মৃত্যু হয়। তাঁর বাড়ি সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নের কিসামত গ্রামে। তাঁর বাবা একরামুল হক একজন দিনমজুর।  সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিপানি সরবরাহ শুরুদেশের বৃহত্তম গঙ্গা-কপোতাক্ষ সেচ ও পুনর্বাসন প্রকল্পের (জিকে) অধীনে চলতি খরিফ-১ (আউশ) মৌসুমের সেচ কার্যক্রম গতকাল শুক্রবার সকালে উদ্বোধন করেন পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ওবায়দুর রহমান। ভেড়ামারা উপজেলায় পদ্মা নদীসংলগ্ন প্রধান পাম্প হাউসের সুইচ টিপে এই উদ্বোধনের সময় কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ পরিকল্পনা কমিশনারের বিভাগীয় প্রধান শাহ আলম সিদ্দিকী, পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান হাসানুর রহমান, পরিকল্পনা কমিশনের যুগ্ম প্রধান সরদার ইলিয়াস হোসেন, নির্বাহী প্রকৌশলী আবদুস সাত্তার প্রমুখ। এই পানিতে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা জেলার এক লাখ ১৬ হাজার হেক্টর জমি সেচসুবিধা পাবে।  কুষ্টিয়া অফিসপাঁচটি তাজা বোমামেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামে তল্লাশি চালিয়ে র্যাব গতকাল শুক্রবার পাঁচটি তাজা শক্তিশালী বোমা উদ্ধার করেছে। র্যাব-৬-এর কর্মকর্তা (এএসপি) শেখ জাহিদুল ইসলাম জানান, সাহারবাটি গ্রামের ব্যবসায়ী সাইফুল ইসলামের কাছে সন্ত্রাসীরা মুঠোফোনে তিন লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। তারা জানায়, বাড়ির পাশে রাখা বোমায় তাঁর মৃত্যু হবে। পরে ব্যবসায়ী সাইফুল ইসলামের বাড়ির পাশের একটি স্থান থেকে র্যাব এই পাঁচটি বোমা উদ্ধার করে।  মেহেরপুর প্রতিনিধিট্রাক নদীতেঝিনাইদহ থেকে বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে প্রায় দুই লাখ টাকার কলাবোঝাই করে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে ট্রাকটি (ঝিনেদাহ-ট-১১-০২৩৯)। রাত নয়টার দিকে দৌলতদিয়ার ৪ নম্বর ঘাটে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যায় নদীতে। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম বলেন, পন্টুনের কাছে ট্রাকটি উল্টে যাওয়ায় সাময়িকভাবে যানবাহন ওঠানো-নামানোয় সমস্যার সৃষ্টি হয়।  গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি