একনজরে
সব কেন্দ্র ঝুঁকিপূর্ণবরগুনার আমতলী উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের নির্বাচন আজ রোববার অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলো হলো গুলিশাখালী, আঠারগাছিয়া, কুকুয়া, চাওড়া, হলদিয়া, আড়পাঙ্গাশিয়া ও আমতলী। এতে ৬৩টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। সব কটি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হওয়ায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। ৬৩৩ জন পুলিশ সদস্য এবং আনসার-ভিডিপির এক হাজার ২৬ জন সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া র্যাবের চারটি ভ্রাম্যমাণ দল নিয়োজিত থাকছে। প্রশাসন ও পুলিশের সমন্বয়ে চারটি স্ট্রাইকিং ফোর্সও সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। আমতলী (বরগুনা) প্রতিনিধিভোটারকে জরিমানাপিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়ন পরিষদের তেজদাসকাঠি কেন্দ্রে নিজ ব্যালট পেপার ছিঁড়ে ফেলার অভিযোগে আরিফুল ইসলাম নামে এক ভোটারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পিরোজপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুল হাফিজ জানান, গতকাল শনিবার ভোট শুরু হওয়ার পর ভোটার আরিফুর রহমান তেজদাসকাঠি কেন্দ্রে ঢুকে ব্যালট পেপার সংগ্রহ করে কেন্দ্রের ভেতরে বসেই ছিঁড়ে ফেলেন। পিরোজপুর প্রতিনিধিআজ ২৮ ইউপিতেখুলনার রূপসা, তেরখাদা, ফুলতলা ও ডুমুরিয়া উপজেলার ২৮টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আজ রোববার অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে মোট ১৪৩ জন চেয়ারম্যান, এক হাজার ৬৮ জন সদস্য, ২৯৫ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২৮টি ইউনিয়নের মোট ২৭২টি ভোটকেন্দ্রে চার লাখ ৫৮ হাজার ৭৭১ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। নিজস্ব প্রতিবেদক, খুলনাচোর চক্রের হোতা র্যাব-৬ চুয়াডাঙ্গা ক্যাম্পের সদস্যরা আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা সাবেক ইউপি সদস্য সোহরাব হোসেন ওরফে সিরা মেম্বারকে (৫৮) গ্রেপ্তার করেছেন। গত শুক্রবার ভোরে দামুড়হুদা উপজেলার কানাইডাঙ্গা গ্রামের বাড়ি থেকে সিরাকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে দামুড়হুদা থানায় হস্তান্তর ও মামলা করা হয়েছে। সিরা মেম্বার দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরির কাজ করছেন। দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী আসাদুজ্জামান সিরা মেম্বারকে থানায় হস্তান্তর ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। চুয়াডাঙ্গা প্রতিনিধিসংবর্ধনাব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় গত শুক্রবার মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। কৃষ্ণনগর আবদুল জব্বার উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় হিউম্যান রাইটস অ্যান্ড ওয়েলফেয়ার অরগানাইজেশনের উদ্যোগে বিকেলে উপজেলার ৪৬ জন মুক্তিযোদ্ধা ও যোদ্ধাহত মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়। সংগঠনের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হারুন অর রশীদ। অনুষ্ঠানে সংবর্ধনা পাওয়া যোদ্ধাহত মুক্তিযোদ্ধা আবদুল হাফেজ বলেন, ‘এই এলাকায় এ ধরনের সংবর্ধনা এটাই প্রথম।’ এ জন্য সব মুক্তিযোদ্ধার পক্ষ থেকে আয়োজকদের সাধুবাদ জানান তিনি। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিমুরগি নিধনজয়পুরহাটের কালাইয়ে বার্ড ফ্লু আক্রান্ত একটি খামারের প্রায় ৯০০ মুরগি নিধন করা হয়েছে। গত শুক্রবার কালাই পৌর এলাকার মুন্সীপাড়ার মোহন পোলট্রি ফার্ম নামের একটি খামারে বার্ড ফ্লু ধরা পড়লে ওই মুরগিগুলো নিধন করা হয়। খামারের মালিক আবদুল ওয়াদুদ জানান, কয়েক দিন আগে খামারের কয়েকটি মুরগি অস্বাভাবিকভাবে মারা গেলে তা পরীক্ষার জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে নমুনা নেওয়া হয়। পরে জয়পুরহাট আঞ্চলিক প্রাণিসম্পদ গবেষণাগারে বার্ড ফ্লু আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করার পর মুরগিগুলো নিধন করা হয়। কালাই (জয়পুহাট) প্রতিনিধিবিতর্ক প্রতিযোগিতাজাতীয় দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন উপলক্ষে সমাপনী দিনে কাল শুক্রবার সকালে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মিলনায়তনে বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিরাজগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য দেন সিরাজগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. শরিফউস সাঈদ, দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোছা. রিজিয়া খাতুন, সবুজ কানন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ মাহফুজা পারভীন, ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু সাঈদ খান প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জপ্রতিষ্ঠাবার্ষিকী‘বিশ্ব ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হোক সকলের মাঝে’—এ অনুভূতি লালন করে দুই দিনব্যাপী বগুড়া ওয়াইএমসিএর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী গত শুক্রবার পালন করা হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, পদক প্রদান, সদস্য উন্নয়ন সভা, প্রার্থনা সভা ও স্মৃতিচারণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বগুড়া ওয়াইএমসিএ এর পলবেসরা মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহবুবর রহমান। বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল ওয়াইএমসিএস অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ডানকেন চৌধুরী। নিজস্ব প্রতিবেদক, বগুড়া