একনজরে
২৭ ঘণ্টা বিদ্যুৎহীনকিশোরগঞ্জের বাজিতপুর ও কুলিয়ারচর উপজেলার ১৫টি গ্রামের সাড়ে ১০ হাজার মানুষ গত শুক্রবার বিকেল থেকে গতকাল শনিবার বিকেল পর্যন্ত প্রায় ২৭ ঘণ্টা বিদ্যুৎহীন অবস্থায় কাটিয়েছে। এতে ব্যবসা-বাণিজ্য ছাড়াও স্বাভাবিক জনজীবনে ব্যাঘাত সৃষ্টি হয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করে। কুলিয়ারচর আরইবির ডিজিএম আতিকুজ্জামান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুতের সাব-স্টেশনের একটি খুঁটি ভেঙে যাওয়ার ওই পরিস্থিতির সৃষ্টি হয়। কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিমর্টার শেল উদ্ধারকুমিল্লার আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে গতকাল রোববার পরিত্যক্ত অবস্থায় দুটি তাজা মর্টার শেল উদ্ধার করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, গতকাল সকাল নয়টার দিকে ভারত সীমান্তের কাছে বৌয়ারাবাজার সীমান্ত ফাঁড়ির একটি টহল দল ওই শেলগুলো উদ্ধার করে। সংশ্লিষ্ট সূত্র জানায়, স্বাধীনতাযুদ্ধের সময় ওই এলাকাটি মুক্তিযোদ্ধাদের ঘাঁটি ছিল। তখন মর্টার শেলগুলো সেখানে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাশ্বাসরোধে হত্যারংপুরের পীরগাছায় রিপা মনি (৫) নামের এক শিশুকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বত্তরা। উপজেলার পারুল ইউনিয়নের আরাজি চালুুনিয়া গ্রামের ভ্যানচালক গনি মিয়ার মেয়ে রিপাকে গত মঙ্গলবার বিকেলে কৌশলে বাড়ির পাশে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা করে প্রতিবেশী আঙ্গুর মিয়ার বাড়িতে খড়ি রাখার গোলাঘরে রেখে যায়। গতকাল এলাকাবাসী সেখানে লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা হয়েছে। পীরগাছা (রংপুর) প্রতিনিধিগম আটকনওগাঁর আত্রাই থানার পুলিশ কালোবাজারে বিক্রির সময় ফেয়ার প্রাইজের ১৬ বস্তা গম আটক করেছে। এ সময় ডিলার ও ক্রেতাকে আটক করা হয়। আত্রাই থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, শনিবার সন্ধ্যায় জনৈক ডিলার ফেয়ার প্রাইজের গম সরকারি খাদ্যগুদাম থেকে উত্তোলন করে কার্ডধারী সুবিধাভোগীদের মাঝে বিতরণ না করে কালোবাজারে বিক্রি করছিল। এ সময় অভিযান চালিয়ে পুলিশ আহসানগঞ্জ হাটের ডাবলুর দোকান থেকে প্রায় ২৬ হাজার টাকা মূল্যের ১৬ বস্তা গমসহ ডিলার মানিক খান (৩৮) ও ক্রেতা জাতআমরুল গ্রামের ছাইফুল ইসলামকে আটক করে। আত্রাই (নওগাঁ) প্রতিনিধিবিচারের দাবিমাদারীপুরের কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির অষ্টম শ্রেণীর ছাত্র আল-আমিনের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রতিবাদে ও দোষী ব্যক্তিদের বিচারের দাবিতে গতকাল রোববার মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। দুপুর ১২টায় কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমি, কালকিনি পাইলট উচ্চবিদ্যালয় ও গোপালপুর উচ্চবিদ্যালয়ের উদ্যোগে বিভিন্ন পেশার লোকজনের উপস্থিতে উপজেলার প্রধান প্রধান সড়কে মানববন্ধন শেষে ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা বাসস্ট্যান্ডে এক ঘণ্টা অবরোধ করে সমাবেশ করা হয়। কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিমাথাবিহীন মৃতদেহকুষ্টিয়া শহরতলির জুগিয়া গ্রামের ভাগাড়ের মাঠ থেকে রাশেদুল ইসলাম (২০) নামের এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় ওই এলাকার কৃষকেরা মাঠে কাজ করতে গেলে মাটির ওপরে পা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। কুষ্টিয়া মডেল থানার পুলিশ রাত আটটার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। রাশেদুল ইসলাম সদর উপজেলার ইসলামি বিশ্ববিদ্যালয় থানার হরিনারায়ণপুর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। তিনি এক সপ্তাহ আগে নিখোঁজ হয়েছিলেন। এ ব্যপারে তাঁর বাবা জাহিদুল ইসলাম থানায় একটি সাধারণ ডায়েরিও করেন। কুষ্টিয়া অফিস