একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খড়ির আঘাতে নিজের গচ্ছিত টাকা চাইতে গিয়ে ছেলের কাঠের টুকরোর আঘাতে মর্মান্তিক মৃত্যু হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের জগথা এলাকার আইনুল হকের (৬৫)। গত শনিবার সকাল ১০টার দিকে বৃদ্ধ আইনুল হক মুদি দোকানে গিয়ে ছেলে সুলতানের কাছে গচ্ছিত দুই হাজার ৭০০ টাকা চান। সুলতান টাকা দিতে অস্বীকৃতি জানায়। একপর্যায়ে দোকানের বাক্স থেকে টাকা নেওয়ার চেষ্টা করলে সুলতান কাঠখড়ি দিয়ে মাথায় সজোরে আঘাত করলে অজ্ঞান হয়ে পড়েন আইনুল। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি হাজতির মৃত্যুপাবনা জেলা কারাগারে গত রোববার রাতে মনসুর আলী আখন্দ (৬৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি যশোরের মনিরামপুরের পটি গ্রামে। একটি ডাকাতি মামলায় গ্রেপ্তারের পর গত বছরের এপ্রিলে তাঁকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়। রোববার দুপুরে বুকে ব্যথা অনুভব করার পর হাসপাতালে ভর্তি করা হলে রাতে তিনি মারা যান। জেল সুপার এনামুল হক জানান, মনসুর আলী কখনো শারীরিক কোনো সমস্যার কথা বলেননি। জেল হাসপাতালের চিকিৎসক এ কে এম জাফর বলেন, তিনি একুইড মাইয়োকার্ডিয়াল ইনফ্রাকশনে আক্রান্ত হয়েছিলেন। পাবনা অফিসমাছের খাদ্য লুটঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়ার শেরপুরের মির্জাপুরে গত রোববার রাতে দুর্বৃত্তরা একটি গুদাম থেকে ৩৫০ বস্তা মাছের খাদ্য ট্রাকযোগে লুট করে নিয়ে গেছে; যার মূল্য প্রায় তিন লাখ টাকা। গত রোববার রাত ১১টার পর এ ঘটনা ঘটে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, এ ঘটনায় অপরাধীদের শনাক্ত করতে পুলিশি তদন্ত শুরু হয়েছে। শেরপুর (বগুড়া) প্রতিনিধিউকিল নোটিশকুষ্টিয়া সরকারি কলেজে সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগ এনে রোজিনা আখতার ও সিহাব উদ্দিন নামের দুই শিক্ষার্থী গত রোববার ভর্তি কমিটির আহ্বায়কের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠিয়েছেন। কুষ্টিয়া জজকোর্টের আইনজীবী দেওয়ান মাসুদ করিম এ নোটিশ পাঠান। নোটিশ পাওয়ার পর যোগ্য ও মেধায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ভর্তির ব্যবস্থা না নিলে ভর্তি কমিটির আহ্বায়কের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবেন বলে নোটিশে জানানো হয়। কুষ্টিয়া অফিসছিনতাইকারী আটকরাজবাড়ী সদর উপজেলার উদয়পুর চরপাড়া গ্রামে মাইক্রোবাসের চালককে হত্যার চেষ্টাকালে গতকাল সোমবার ভোরে ছিনতাইকারী চক্রের এক সদস্যকে স্থানীয় লোকজন আটকের পর পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে। গাড়ির চালককে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করেছে। নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে রোববার রাতে স্থানীয় জাহাঙ্গীর হোসেন ও বিক্রমপুরের শাহিনসহ ছিনতাইকারী চক্রের তিন সদস্য নোহা কোম্পানির সিলভার রঙের মাইক্রোবাস ভাড়া করে রাজবাড়ীর উদ্দেশে রওনা করে গতকাল চরপাড়ায় এ ঘটনা ঘটায়। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিহাজতির মৃত্যুপাবনা জেলা কারাগারে গত রোববার রাতে মনসুর আলী আখন্দ (৬৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি যশোরের মনিরামপুরের পটি গ্রামে। একটি ডাকাতি মামলায় গ্রেপ্তারের পর গত বছরের এপ্রিলে তাঁকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়। রোববার দুপুরে বুকে ব্যথা অনুভব করার পর হাসপাতালে ভর্তি করা হলে রাতে তিনি মারা যান। জেল সুপার এনামুল হক জানান, মনসুর আলী কখনো শারীরিক কোনো সমস্যার কথা বলেননি। পাবনা অফিস