একনজরে
ভোরে বিক্ষোভসিরাজগঞ্জের রায়গঞ্জ পৌর শহরে গতকাল মঙ্গলবার ভোরে বিক্ষোভ মিছিল করেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। বেলা উঠতে না-উঠতেই উপজেলা জামায়াতে ইসলামীর আমির আলী মর্তুজার নেতৃত্বে জামায়াত-শিবিরের ৫০-৬০ জন নেতা-কর্মী পৌর এলাকার বাসস্ট্যান্ড চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি দ্রুতগতিতে বাজার এলাকা প্রদক্ষিণ করে পুরাতন চৌরাস্তায় গিয়ে শেষ হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এলেও তাঁদের কাউকে খুঁজে পায়নি। জামায়াতের নেতারা জানান, পুলিশি ঝামেলা এড়াতে খুব সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করা হয়েছে। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিনার্সারি মালিক খুনমৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গতকাল আকমল আলী (৩৫) নামের এক নার্সারির মালিক খুন হয়েছেন। তাঁর বাড়ি জয়চণ্ডী ইউনিয়নের গিয়াসনগর গ্রামে। পুলিশ ও পারিবার সূত্রে জানা গেছে, স্থানীয় মেরিনা চা-বাগান এলাকায় অবস্থিত আকমলের একটি নার্সারি রয়েছে। গতকাল দুপুরে নার্সারি থেকে তিনি মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি প্রতিযোগিতা‘সুর ও ছন্দে বিকশিত হোক শৈশব’ স্লোগান সামনে রেখে পঞ্চগড়ের ব্র্যাক স্কুলের শিক্ষার্থীদের জেলা পর্যায়ে গান ও নাচ প্রতিযোগিতা গত সোমবার জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক বনমালী ভৌমিক প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেমউদ্দিন, সুরেশ চন্দ্র রায় ও চিন্ময় কুমার দেবশর্মা বক্তব্য দেন। পরে সংগীতশিল্পী রাখী ভৌমিক বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পঞ্চগড় প্রতিনিধিসরকারি ওষুধলালমনিরহাটের হাতিবান্ধায় গত রোববার সন্ধ্যায় বিপুল পরিমাণ সরকারি ওষুধসহ বেনজির বেগম নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ব্যাপারে ওই দিন রাতেই হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের গুদামরক্ষক সিরাজুল ইসলাম ও বেনজির বেগমের নামে মামলা হয়েছে। অভিযোগ রয়েছে, ওই নারী সিরাজুল ইসলামের লাইনম্যান হিসেবে কিছু দিন ধরে সরকারি ওষুধ কালোবাজারে বিক্রি করে আসছিলেন। তবে সিরাজুল ইসলাম এ অভিযোগ অস্বীকার করেন। সিভিল সার্জন জাহাঙ্গীর আলম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। লালমনিরহাট প্রতিনিধিযুবদল-যুবলীগপিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়ন যুবদলের সদস্য আমিরুল এহসানের নেতৃত্বে যুবদলের সহস্রাধিক নেতা-কর্মী গতকাল মঙ্গলবার জেলা যুবলীগে যোগ দিয়েছেন। এ উপলক্ষে জেলা যুবলীগের কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মশিউর রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান, জিয়াউল আহসান গাজী, রাসেল পারভেজ, জিয়াউল আহসান, খাইরুল ইসলাম প্রমুখ। আমিরুল এহসান বলেন, যুবদল-বিএনপি-ছাত্রদল মানুষের ভোগান্তির কারণ, তাই তিনি সংগঠন ত্যাগ করেছেন। পিরোজপুর প্রতিনিধিবখাটেপনার দায়েকুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে সোহেল আহমেদ (২২) নামের এক বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার সকালে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। সোহেল গত রোববার সন্ধ্যায় ভুট্টা দেওয়ার নাম করে কৌশলে বাড়ির পার্শ্ববর্তী ভুট্টার খেতে ওই ছাত্রীর ওপর যৌন নিপীড়ন চালান। এ সময় মাঠের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে সোহেল পালিয়ে যান। এ ঘটনায় শিশুর মা রুবিয়া খাতুন বাদী হয়ে দৌলতপুর থানায় ওই দিন রাতেই একটি মামলা করেন। রাতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। কুষ্টিয়া অফিসমুক্তিযোদ্ধা সমাবেশইতিহাস বিকৃতি প্রতিরোধ এবং যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবিতে বরিশালে অনুষ্ঠিত হয়েছে মুক্তিযোদ্ধাদের বিভাগীয় সমাবেশ। মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের উদ্যোগে দেশের সাতটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে মুক্তিযোদ্ধা সমাবেশ। এর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় নগরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ওই সমাবেশের আয়োজন করে বরিশাল জেলা কমান্ড। বরিশাল অফিস