একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাবেশমৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথ্বিমপাশা ইউনিয়নে মনু নদের প্রতিরক্ষা বাঁধের পাঁচটি ঝুঁকিপূর্ণ স্থান দ্রুত মেরামতের দাবিতে গত বুধবার সন্ধ্যায় স্থানীয় নন্দীরগ্রাম বাজারে একটি সমাবেশ হয়েছে। বাঁধ মেরামত সংগ্রাম কমিটি এই সমাবেশের আয়োজন করে। ওই দিন সন্ধ্যা সাতটায় নন্দীরগ্রাম বাজারে সোনা মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিপিবির কুলাউড়া উপজেলা কমিটির সভাপতি আবদুল লতিফ, সংগ্রাম কমিটির সদস্যসচিব সৈয়দ মোশাররফ আলী, ওসমান আলী, আবদুল গাফফার, হারুন মিয়া প্রমুখ। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিকারাদণ্ডমৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ আদালত মাদক ব্যবসার দায়ে তিন নারীসহ চারজনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দিয়েছেন। গত বুধবার সন্ধ্যায় তাঁদের এ সাজা দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, শিল্পী আক্তার, আকলিমা, স্বপ্না আক্তার ও ইছহাক আলী। তাঁদের কাছ থেকে ৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। বুধবার বিকেলে শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় তাঁরা ফেনসিডিল বিক্রি করছিলেন। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিলাউয়াছড়া পরিদর্শনেসাতটি দেশের ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তার ৩২ জনের একটি দল গতকাল বৃহস্পতিবার সকালে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান পরিদর্শন করেছে। পরিদর্শনকালে দলের সদস্যরা কিছু বন্য পশুপাখি অবমুক্ত করেন। অবমুক্ত করা প্রাণীদের মধ্যে রয়েছে একটি অজগর, একটি লাউডোগা সাপ, একটি গন্ধগোকুল, একটি ভারতীয় বাদামি বানর, দুইটি কোয়েল ও কিছু কাঁকড়া। শ্রীমঙ্গলে ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত বন্য প্রাণী সেবাশ্রমের প্রতিষ্ঠাতা সিতেশ রঞ্জন দেব পরিদর্শক দলের সম্মানে প্রাণীগুলো অবমুক্ত করেন। পরিদর্শক দলে ছিলেন বাংলাদেশ, চীন, মিসর, ভারত, মালয়েশিয়া, নাইজেরিয়া এবং তানজানিয়ার ব্রিগেডিয়ার জেনারেল, ব্রিগেডিয়ার, মেজর জেনারেল, কর্নেল, মেজর ও ক্যাপ্টেন পদমর্যাদার সামরিক এবং যুগ্ম সচিব ও সহকারী সচিব পদমর্যার বেসামরিক কর্মকর্তা। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিকুপিয়ে হত্যানাটোরের সিংড়া উপজেলার তাড়াইল গ্রামের বাসিন্দা ইসমাইল হোসেন জমি নিয়ে বিরোধের জের ধরে তাঁর স্ত্রী আতরী বেগমকে (৩০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পর ইসমাইল হোসেন পালিয়ে যান। সিংড়া থানার পুলিশ গতকাল বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে গিয়ে আতরী বেগমের লাশ উদ্ধার করে নিয়ে আসে। পরে লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নাটোর প্রতিনিধিবগি লাইনচ্যুতরাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রেলপথের কোর্ট স্টেশনের অদূরে ডিঙ্গাডোবা এলাকায় একটি ট্রেনের মালবাহী বগি লাইনচ্যুত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর ওই পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বগিটি উদ্ধারের কাজ শুরু হয়েছে। মহানন্দা এক্সপ্রেসের চালক আবদুল খালেক বলেন, লাইনে পর্যাপ্ত স্লিপার না থাকায় ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটছে। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী আগুনে পুড়ে মৃত্যুকুড়িগ্রামের উলিপুরের বজরা ইউনিয়নের সাদুয়া দামারহাট গ্রামে গত বুধবার রাতে নওশের আলীর মেয়ে রূপালী (৭) অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। আগুনে টিনের ঘরসহ আসবাব পুড়ে যায়। উলিপুর দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে উপজেলা দমকল বাহিনী সূত্রে জানা গেছে। এতে ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বাড়ির মালিক দাবি করেছেন। উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিস্বামীর মৃত্যুদণ্ডস্ত্রীকে হত্যার দায়ে কুষ্টিয়ায় মানিক মোল্লা (২৪) নামের এক ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আকবর হোসেন এ রায় দেন। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামির বাড়ি কুমারখালী উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামে। মামলা সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ৬ সেপ্টেম্বর আসামি তাঁর স্ত্রী রাশিদা খাতুনকে (১৮) নিজ বাড়িতে শ্বাসরোধ করে হত্যা করেন। এ ঘটনায় রাশিদার বাবা ওই দিনই কুমারখালী থানায় হত্যা মামলা করেন। কুষ্টিয়া অফিসসংযোগ নিয়ে সংঘর্ষপটুয়াখালীর গলাচিপায় জেনারেটরের সংযোগ দেওয়াকে কেন্দ্র করে আরিফ হোসেন ও কালাম পেয়াদার সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৯ জন আহত হয়েছে। গত বুধবার রাতে উপজেলার রতনদী-তালতলী ইউনিয়নের কাচারিকান্দার দেওয়ানবাজারে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে আনোয়ার হোসেন মৃধাসহ আটজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিজাল উদ্ধারপিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার মিয়ারহাট বন্দরের বিভিন্ন বাসাবাড়ি ও দোকানে অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে ৩০ মণ কারেন্ট জাল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের বিচারক মো. আশাফুর রহমান জানান, মিয়ারহাট বন্দরের ফারুক হোসেন, ফরিদ উদ্দিন, নজরুল ইসলাম এবং ফারুকের বাসা ও বন্দরের ব্যবসায়ী মামুনের দোকানে অভিযান চালিয়ে এ কারেন্ট জাল উদ্ধার করা হয়। উদ্ধার করা কারেন্ট জালের বাজারমূল্য ১২ লাখ টাকা। অভিযানকালে গৃহকর্তা ও প্রতিষ্ঠানের প্রধানকে পাওয়া যায়নি। এ কারণে জরিমানা আদায় করা সম্ভব হয়নি। পিরোজপুর প্রতিনিধি