একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিহীন-জোতদারসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় খাস বিলে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সকালে ধানগড়া ইউনিয়নের সোনাইডাঙ্গা বিলে বেতুয়া, বাশুড়িয়া, লক্ষ্মীকোলাসহ বিভিন্ন গ্রামের কয়েক শ মানুষ মাছ ধরতে নামে। এ সময় গ্রাম সোনাইয়ের ভূমিহীনেরা মাছ ধরতে বিলে নামলে স্থানীয় জোতদার গোলাম হোসেন ও ইসরাইল হোসেনের লোকজন বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ ২০ জন আহত হয়। তাদের মধ্যে ১৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিপ্রাণ গেল গাছেররংপুরের পীরগাছায় গত বৃহস্পতিবার সকালে সন্ত্রাসীরা একটি বাগানের ২৫টি গাছের গোড়া কেটে ফেলেছে। এলাকাবাসী জানান, কৈকুড়ী ইউনিয়নের কুতুব্বাস গ্রামের রফিক মিয়ার সঙ্গে প্রতিবেশী আবদুস ছালাম মিয়ার দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। রফিক মিয়ার অভিযোগ, আবদুস ছালাম ও তাঁর লোকজন বৃহস্পতিবার সকালে তাঁর বাগানে ঢুকে বিভিন্ন প্রজাতির ২৫টি গাছের গোড়া কেটে ফেলে। তবে ছালাম মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, রাস্তা বন্ধ করে বাগানের বেড়া দেওয়ায় তিনি বেড়া ভেঙে ফেলেছেন; গাছ নিধন করেননি। পীরগাছা (রংপুর) প্রতিনিধিগম উদ্ধারনড়াইলের লোহাগড়া উপজেলার মিঠাপুর বাজারের একটি বেসরকারি গুদাম থেকে সরকারি কর্মসূচির পাঁচ হাজার ১০০ কেজি গম উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা এই গম উদ্ধার করে জব্দ করেছেন। ইউএনও অরুণ কুমার মণ্ডল জানান, মিঠাপুর বাজারে ফারুক মিনারের গুদামে এই গম পাওয়া গেছে। ওই এলাকার ব্যবসায়ী মিঠু মোল্লা এই গুদাম ভাড়া করে এ গম রেখেছিলেন। এ ব্যাপারে মামলা হয়েছে। তবে মিঠু মোল্লা দাবি করেন, ‘এগুলো কাবিখার গম। চেয়ারম্যানের কাছ থেকে কেনা হয়েছে, কাগজপত্র আমার কাছে আছে।’ লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিআইনজীবী সমিতিফরিদপুর জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির বার্ষিক নির্বাচনে মো. শহীদুল্লাহ জাহাঙ্গীর সভাপতি ও মো. কামালউদ্দিন সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সহসভাপতি হয়েছেন এম এ সামাদ ও আওলাদ আলী মিয়া। সহ-সম্পাদক (অর্থ) মো. জালাল উদ্দীন, সহ-সম্পাদক (ক্রীড়া, সংস্কৃতি ও আপ্যায়ন) অলোকেশ রায়, সহ-সম্পাদক আবদুল জলিল ও অডিটর পদে রফিকুল ইসলাম মিয়া নির্বাচিত হয়েছেন। এ ছাড়া আরও ১১ জন সদস্য নির্বাচিত হয়েছেন। ফরিদপুর অফিস