একনজরে
ওএমএসের চালরংপুরের পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়িতে গত শুক্রবার সন্ধ্যায় এক ব্যবসায়ীর গুদাম থেকে ওএমএসের ২০০ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও ফিরোজ আহমেদের নেতৃত্বে পুলিশ আবদুল হামিদ সরকারের গুদাম থেকে চালগুলো উদ্ধার করে। ন্যায্যমূল্যের এসব চাল কালোবাজারি করে গুদামে সংরক্ষণ করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে আবদুল হালিমকে আটক করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, রংপুর সমাবেশ ও ক্যাম্পুরিভবিষ্যৎ প্রজন্মকে ১১টি চ্যালেঞ্জের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পঞ্চগড়ের দেবীগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ (এনএন) সরকারি উচ্চবিদ্যালয় মাঠে শুরু হয়েছে কাব ক্যাম্পুরি ও স্কাউট সমাবেশ। গত শুক্রবার সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুল মালেক চিশতি প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু জাফরের সভাপতিত্বে সমাবেশে উপজেলা ভাইস চেয়ারম্যান পরিমল দে সরকার, তানজিনা ইয়াসমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. লিয়াকত আলী সরকার, মোহাম্মদ আশেকুর রহমান প্রমুখ বক্তব্য দেন। পঞ্চগড় প্রতিনিধি সম্মেলনবাংলাদেশ যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা কমিটির সম্মেলন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি খন্দকার লুৎফুর রহমান। যুব ইউনিয়ন জেলা কমিটির সভাপতি নিলিমেষ ঘোষের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন যুব ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক হাসান হাফিজুর রহমান। সম্মেলনে আবদুুল মতিন চৌধুরীকে সভাপতি, মাসুক আহমদকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়। মৌলভীবাজার প্রতিনিধিঢেউটিন বিতরণদিনাজপুরের হাকিমপুর উপজেলায় একটি বাড়ি, একটি খামার প্রকল্পের আওতায় ৩০ জন উপকারভোগীর মধ্যে ঢেউটিন বিতরণ করা হয়েছে। প্রত্যেক উপকারভোগী ১০ হাজার টাকা মূল্যের ২১টি করে টিন পান। গত শুক্রবার দিনাজপুর-৬ আসনের সাংসদ মো. আজিজুল হক চৌধুরী প্রধান অতিথি হিসেবে এসব ঢেউটিন বিতরণ করেন। পর্যায়ক্রমে উপজেলার তিনটি ইউনিয়নের উপকারভোগী আরও ৮৪০ জনের মধ্যে একটি বাড়ি, একটি খামার প্রকল্পের সম্পদ বিতরণ করা হবে। এর আগে আরও ৩০ জন উপকারভোগীর মধ্যে ২০ হাজার টাকা মূল্যের একটি করে গাভি দেওয়া হয়। হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিযুবক গ্রেপ্তারফরিদপুরের মধুখালীতে গত শুক্রবার বিকেলে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে দুটি গুলিভর্তি একটি বিদেশি রিভলবারসহ শফিকুল শেখ (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জে। ফরিপুরের সহকারী পুলিশ সুপার (সদর) তারেক আহমেদ জানান, রাজধারপুর নামক জায়গায় সাতক্ষীরা থেকে ঢাকাগামী এম আর পরিবহনে তল্লাশি করে শফিকুল শেখের কোমর থেকে দুটি গুলিভর্তি বিদেশি রিভলবার পাওয়া যায়। এ ব্যাপারে মামলা হয়েছে। ফরিদপুর অফিসপ্রকল্প পরিদর্শনপানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেছেন, তারাইল-পাঁচুড়িয়া বন্যানিয়ন্ত্রণ ও সেচ প্রকল্পটি বাস্তবায়ন হলে তিনটি উপজেলার বিস্তীর্ণ জমি জলাবদ্ধতা ও লবণাক্ততা থেকে মুক্তি পাবে। এই এলাকার ২১ হাজার ৩০০ হেক্টর অনাবাদি জমি সেচ-সুবিধার আওতায় আসবে। খাদ্যে উদ্বৃত্ত এই জেলায় ফসল উৎপাদন আরও বৃদ্ধি পাবে। শুক্রবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তারাইল পাঁচুড়িয়া বন্যানিয়ন্ত্রণ সেচ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শনের সময় স্থানীয়দের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। গোপালগঞ্জ প্রতিনিধিদ্বিবার্ষিক সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সলঙ্গা উত্তরপাড়া জগন্নাথ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি স্বপন কুমার রায়। সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ উদ্যাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য ও জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা বিমল কুমার দাস। পরে সলঙ্গা থানা পূজা উদ্যাপন পরিষদ ও থানা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কমিটি গঠন করা হয়। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ