একনজরে
গৃহবধূ নিহতনীলফামারীর জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের খালিশা খুটামারা গ্রামে গত রোববার দুপুরে বিদ্যুতের তারে জড়িয়ে সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ আফরোজা বেগমের (২৮) মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূ ওই গ্রামের দোকান-কর্মচারী মিজানুর রহমানের স্ত্রী। এ ঘটনায় জলঢাকা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নীলফামারী প্রতিনিধিসাতজনের কারাদণ্ডঅবৈধ কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে পঞ্চগড়ের ভ্রাম্যমাণ আদালত সাত নারী-পুরুষকে বিভিন্ন মেয়াদে কারদণ্ড দিয়েছেন। গত রোববার রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরেফিন এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন: আবুল হোসেন (৪০), তাঁর স্ত্রী আলেয়া বেগম (৩৫), বাঁধন (১৮), রিক্তা (১৯), পাখি (২০), ছাব্বির (২৩) ও জাহিদ (২২)। পঞ্চগড় প্রতিনিধিভুয়া পরীক্ষার্থী আটকএইচএসসি ও সমমানের পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দিতে এসে গত রোববার নওগাঁর পত্নীতলা উপজেলার একটি কেন্দ্রে জাহিদুল ইসলাম (২১) নামের এক ভুয়া পরীক্ষার্থী আটক হয়েছেন। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালত ওই কেন্দ্রের মূল পরীক্ষার্থী স্থানীয় মাটিন্দর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের ছাত্র প্রশান্ত বর্মণকে (২১) এক বছরের কারাদণ্ড দেন। আটক জাহিদুলকেও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। নওগাঁ প্রতিনিধিজাসদের মানববন্ধনযুদ্ধাপরাধের বিচার দ্রুত সম্পন্ন, মুক্তিযুদ্ধে শহীদ ক্ষতিগ্রস্ত পরিবার, ধর্ষিতা নারী ও নির্যাতিত পরিবারের ক্ষতিপূরণ দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন পালিত হয়। গত রোববার বিকেলে কুষ্টিয়া শহরের এন এন রোডের বকচত্বর থেকে পাবলিক লাইব্রেরির সামনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কুষ্টিয়া শাখার প্রায় এক হাজার নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেয়। কুষ্টিয়া অফিসব্যবসায়ীর জরিমানাগোপালগঞ্জে ভেজাল পানীয় বিক্রি করার দায়ে মুকুল খান নামের এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম সরোয়ার কামাল এ রায় দেন। অভিযানকালে তাঁর দোকান থেকে ৬৮ বোতল ভেজাল পানীয় টাইগার উদ্ধার করা হয়। গোপালগঞ্জ প্রতিনিধিচেক জালিয়াতিবরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট শাখা সোনালী ব্যাংকে চেক জালিয়াতি ঘটনায় জড়িত থাকায় ওই চক্রের ছয় সদস্যকে গত রোববার দুপুরে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ এস আই মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটক ব্যক্তিরা সংঘবদ্ধ চেক জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত। গৌরনদী (বরিশাল) প্রতিনিধিপ্রধানমন্ত্রীর নামে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নতুন একটি আবাসিক ছাত্রীনিবাস নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে ২০৯তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। আগামীকাল ১৩ এপ্রিল এ আবাসিক হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি