একনজরে
হাজতির মৃত্যুমাদকসংক্রান্ত একাধিক মামলার আসামি নানকা সাহাকে (৬৮) গত সোমবার একটি মামলায় জয়পুরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। আদালতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়। কারারক্ষীরা তাঁকে বেলা চারটা ১০ মিনিটের সময় জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি সন্ধ্যা সোয়া সাতটায় মারা যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গোলাম রাব্বানী জানান, তিনি হূদরোগে আক্রান্ত হয়ে মারা যান। জয়পুরহাট প্রতিনিধি মৌন মিছিলগাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের একটি পুকুরে বিষ ঢেলে সাত লাখ টাকার মাছ নিধন করার তিন দিন পর গত সোমবার এলাকাবাসী মৌন মিছিল ও মানববন্ধন করেছেন। মহাবেলা ও ঘোড়ামারা গ্রামের নারী-পুরুষেরা গ্রামের রূপম মণ্ডলের পুকুর এলাকার দাড়িদহ-ফাঁসিতলা সড়কে দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করেন। গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি বখাটের দণ্ডপাবনায় ভ্রাম্যমাণ আদালত গত সোমবার ছাত্রীদের যৌন হয়রানি ও মাদকদ্রব্য বহনের অভিযোগে পাঁচ বখাটেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমা আরা জানান, শহরের রাধানগর এলাকার মো. একরাম আলীকে (৪০) এক বছর এবং গোপালপুর মহল্লার এ বি এম হালিম উদ্দিন (২৮), মহেন্দ্রপুর মহল্লার আবদুল আলিম (৩২), রাধানগর মহল্লার নূরুল ইসলাম (৩৫) ও সদর উপজেলার ধর্মগ্রামের আবদুল আতিককে (৩০) দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। পাবনা অফিসকৃষি রেডিওবরগুনার আমতলীতে দেশের একমাত্র সরকারি কমিউনিটি রেডিও চালু করা হচ্ছে। বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের কৃষি তথ্য সার্ভিস, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) যৌথ উদ্যোগে কৃষি রেডিও নামের এফএম ব্যান্ডের এ রেডিও স্টেশনটি আমতলী উপজেলা পরিষদ চত্বরে স্থাপন করা হয়েছে। গত সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আরসিএস কমিউনিটি রুরাল রেডিও অবহিতকরণ কর্মশালায় কমিউনিটি রেডিও সম্পর্কে স্থানীয় কৃষক, সুধীজন, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের ধারণা দেওয়া হয়। আমতলী (বরগুনা) প্রতিনিধিসোনার বিস্কুটচুয়াডাঙ্গার জীবননগর থানার পুলিশ গত রোববার রাতে উপজেলার বাঁকা ইউনিয়নের ঘোষনগর গ্রামের সাইদুল ইসলামের বাড়ি থেকে একটি সোনার বিস্কুট উদ্ধার করেছে। এর ওজন আট ভরি ১৫ আনা চার রতি। দাম প্রায় সাড়ে তিন লাখ টাকা। সাইদুল ইসলামের ছেলে আবদুল্লাহ (৯) রোববার সকালে বাড়ির পাশের রাস্তায় খেলতে গিয়ে এটি কুড়িয়ে পায়। তবে কেউ এর মালিকানা দাবি করেনি। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। চুয়াডাঙ্গা প্রতিনিধি