একনজরে
এতিমখানা পরিদর্শনবিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার গত মঙ্গলবার বিকেলে পঞ্চগড় শহরের মসজিদপাড়ায় মরহুম আলহাজ দারাজউদ্দিন আহাম্মদ চৌধুরী হাফেজিয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা পরিদর্শন করেন। এ সময় তিনি এতিমদের ভালোভাবে পড়ালেখা করার পরামর্শ এবং এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের জন্য আর্থিক সাহায্যের আশ্বাস দেন। পরিদর্শনকালে জমির উদ্দিন সরকারের সঙ্গে পঞ্চগড় পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সহসভাপতি মো. তৌহিদুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি নাজমুল ইসলাম ও প্রয়াত দারাজউদ্দিনের ছেলে ইরান চৌধুরীসহ জেলা ও উপজেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। পঞ্চগড় প্রতিনিধিবউ মেলাসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফুলজোড় নদীর তীরে ভুইয়াগাঁতীতে গত মঙ্গলবার বউ-শাশুড়ির মেলা হয়েছে। প্রতিবছরের মতো এবারও সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নানের পরের দিন এই মেলা বসে। রায়গঞ্জ, সলঙ্গা ও তাড়াশ এলাকা থেকে অসংখ্য বউ-শাশুড়ি এ মেলা থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করেন। মেলায় হরেক রকম পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। মেলার ক্রেতা-বিক্রেতা সবাই নারী। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিককটেল উদ্ধাররাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আবাসিক হল থেকে ককটেল তৈরির সরঞ্জামসহ একটি ককটেল উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার বেলা ১১টার দিকে মতিহার থানার পুলিশ এগুলো উদ্ধার করে। পরিচ্ছন্নতা কর্মীরা শহীদ সেলিম হলের বারান্দা পরিষ্কার করতে যান। এ সময় তাঁরা হলের দোতলার ২১৩ নম্বর কক্ষসংলগ্ন শৌচাগারের পাশে ডাস্টবিনের মধ্যে লাল টেপ দিয়ে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ককটেল-জাতীয় কিছু দেখতে পান। পরে পুলিশ গিয়ে সেখান থেকে একটি ককটেল, ছয়টি খালি কৌটা ও ককটেল তৈরির কিছু সরঞ্জাম উদ্ধার করে। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিডিলারকে জরিমানাওএমএসের চাল চুরি করে বিক্রির সময় আটক কলারোয়া উপজেলার ভাদিয়ালি ইউনিয়নের ডিলার আবদুল মান্নানের কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুভাষ মাঝি জানান, ভাদিয়ালি বাজারে রবিউল ইসলামের কাছে ওএমএসের ৩৫০ কেজি চাল বিক্রির সময় সোমবার রাত ১০টার দিকে এলাকাবাসী এসব চাল আটক করে। এ সময় ওএমএসের ডিলার আবদুল মান্নান পালিয়ে যান। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম তরিকুল ইসলাম ঘটনাস্থলে যান। এ সময় ডিলার আবদুল মান্নানও হাজির হন। আদালত আবদুল মান্নানকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাজন্মদিন উদ্যাপনওয়ার্ল্ড ভিশন মংলা এডিপির কার্যালয় চত্বরে গত সোমবার সকাল ১০টার দিকে তিন হাজার ৬৭৭ জন দরিদ্র শিশু-কিশোরের ব্যতিক্রমী জন্মদিনের অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন মংলা এডিপির স্পনসরশিপ প্রজেক্ট ম্যানেজার দানিয়েল বিশ্বাস। অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী ইজারাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান এবং ওইসব শিশু-কিশোর ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। মংলা (বাগেরহাট) প্রতিনিধিসংঘর্ষে আহত ১০মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের ভাবনহাটি গ্রামে গত মঙ্গলবার সকালে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে চারজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিরা স্থানীয় আওয়ামী লীগের কর্মী-সমর্থক। পুলিশ ও আহত ব্যক্তিরা জানান, মঘি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরোয়ার হোসেন এবং মাগুরা জেলা আওয়ামী লীগের এক নেতার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার সকাল আটটার দিকে ওই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত ব্যক্তিদের মধ্যে নূর আলম, মাফিয়া বেগম, সোলায়মান শিকদার ও শহীদ মোল্লাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাগুরা প্রতিনিধি