একনজরে
বিস্ফোরণে আহতগ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে এক বেলুন বিক্রেতার ডান হাত ও বাঁ পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বুধবার সকাল ১০টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে এ ঘটনা ঘটে। আহত ওই ব্যক্তির নাম জিলুক (৪০)। তাঁর বাড়ি রাজশাহী মহানগরের বেলদারপাড়া এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, জিলুক বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের মাঠে বেলুন ফোলানোর জন্য সিলিন্ডার চালু করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে তাঁর ডান হাত ও বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবজ্রপাতে ২ জনের মৃত্যুকুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কমলারকুটি গ্রামে গত বৃহস্পতিবার দুপুরে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে এক শিশু ও একজন নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। গ্রামের একটি পুকুরে মাটি কাটছিলেন একই গ্রামের ফকরউদ্দিনের মেয়ে ফেলানী (৩৮) ও আন্ধারীঝাড় হাটেরকুটি গ্রামের আবদুল কাদেরের মেয়ে রোজিনা (১২) বেগম। এ সময় আকস্মিক কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। তাঁদের লাশ বিকেলে নিজ নিজ গ্রামে দাফন করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামসংঘর্ষে নিহত ১সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষে রণজিৎ সরকার (২৮) নামের একজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। গত বুধবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। কান্দাপাড়া বাজারে নিহত রণজিতের চাচির মনোহারী দোকানে একই গ্রামের সিরাজুল ইসলাম বাকিতে সওদা নিতেন। বুধবার সন্ধ্যায় সওদা নিতে গেলে আগের বাকি টাকা চাওয়ায় রণজিতের চাচির সঙ্গে সিরাজুলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় প্রতিপক্ষের দায়ের কোপে রণজিৎ গুরুতর আহত হন। সিরাজগঞ্জ সদর হাসপাতালে বুধবার দিবাগত রাত তিনটার দিকে তিনি মারা যান। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জএকজন খুনজমি নিয়ে বিরোধের জের ধরে নড়াইলের লোহাগড়া উপজেলার দাশেরডাঙ্গা গ্রামে প্রতিপক্ষের হাতে ইতালেব (৫৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। তিনি ওই গ্রামের নসিমউদ্দিন মোল্লার ছেলে। গত বৃহস্পতিবার রাতে যশোর সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিপক্ষের বেশ কয়েকজন লোক বৃহস্পতিবার দুপুরে বিরোধপূর্ণ জমি থেকে গাছ কাটতে গেলে ইতালেবসহ তাঁর আত্মীয়স্বজন বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের লোকজন তাঁদের ওপর হামলা চালালে ইতালেব, শহিদুল মোল্লা, কালা চাঁদ, আবদুর রশিদ ও মামুন জখম হন। আহত অন্য ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিযুবকের যাবজ্জীবনধর্ষণের দায়ে মাদারীপুরে নাজমুল নপ্তি (২৬) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আতাউর রহমান গত বুধবার এ রায় দেন। নাজমুল মাদারীপুর সদর উপজেলার খাদনসী গ্রামের সত্তার নপ্তির ছেলে। মামলার বিবরণে জানা গেছে, ২০০৯ সালের ৭ জুলাই রাতে রাজৈর উপজেলার আমগ্রামের শাফিয়া শরীফের মাহফিলে আসা একই উপজেলার সুতারকান্দি গ্রামের এক তরুণীকে নাজমুল ফুসলিয়ে পাশের একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। মাদারীপুর প্রতিনিধিমৌমাছির কামড়ে মৃত্যুঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মধুপুর গ্রামে মৌচাক থেকে মধু আহরণের সময় ইমদাদুল হক (৩৮) নামের এক ব্যক্তি মৌমাছির কামড়ে মারা গেছেন। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। ইমদাদুল একই গ্রামের আবদুল জলিলের ছেলে। ওই গ্রামের বাসিন্দা আসাদুজ্জামান জানান, ইমদাদের বাড়ির পাশের একটি শিমুলগাছের মৌচাক থেকে মঙ্গলবার রাত ১২টার দিকে ইমদাদুল মধু সংগ্রহ করতে গাছে ওঠেন। মৌচাক কাটার একপর্যায়ে সেটি তাঁর শরীরের ওপর পড়ে। তড়িঘড়ি করে ইমদাদুল গাছ থেকে নেমে পড়েন। এ সময় অনেক মৌমাছি তাঁকে কামড়ায়। মৌমাছির কামড়ে ছটফট করতে থাকেন ইমদাদুল। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহসংঘর্ষে আহত ৬০সুনামগঞ্জে গ্রামের রাস্তার মাটিকাটা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ৬০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের জগজীবনপুর গ্রামে এ ঘটনা ঘটে। সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেছে। সুনামগঞ্জ প্রতিনিধি মারধরে মৃত্যুময়মনসিংহের সুতিয়াখালী আশ্রয়ণ প্রকল্পে গতকাল প্রতিবেশীদের মারধরে আবুল কালাম (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় কালামের ছেলে মো. উসমান গনি ছয়জনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, আশ্রয়ণ প্রকল্পে থাকতে গিয়ে আবুল কালাম ও প্রতিবেশী মো. বাবুল মিয়ার মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাবুল মিয়া ও তাঁর পরিবারের কয়েকজন মিলে আবুল কালামকে কিল-ঘুষি মেরে আহত করে। পরিবারের লোকজন কালামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ময়মনসিংহ অফিস