একনজরে
সংঘর্ষব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও বাঞ্ছারামপুর উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে গতকাল শনিবার সংঘর্ষে পুলিশের দুই কর্মকর্তাসহ ৩০ জন আহত হয়েছে। বৈশাখী মেলায় জুয়া খেলাকে কেন্দ্র করে ওই সংঘর্ষ বাধে। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ২০ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করতে হয়। নবীনগর ও বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিসংবর্ধনাদিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলাহিলি সীমান্ত শিখা ক্লাবের উদ্যোগে গত শুক্রবার রাতে নববর্ষ উদ্যাপন এবং ক্লাবের সদস্য চারজন জনপ্রতিনিধিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তাঁরা হলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজিজার রহমান, পৌর মেয়র সাখাওয়াত হোসেন, পৌর কাউন্সিলর অলোক কুমার বসাক ও মো. ইসলাইল শেখ। পরে উদ্যাপন কমিটির আহ্বায়ক মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে ক্লাব চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিপ্রার্থী চূড়ান্তইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ঠাকুরগাঁওয়ের বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। ইতিমধ্যে সদর উপজেলার ১৯টি ইউনিয়নের মধ্যে ১৪টিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার জেলা সার্কিট হাউসে উপজেলা আওয়ামী লীগের এক কর্মিসভায় এ সিদ্ধান্ত হয়। বাকি পাঁচটি ইউনিয়নে একাধিক প্রার্থী থাকায় প্রার্থীর তালিকা চূড়ান্ত করা যায়নি। ঠাকুরগাঁও প্রতিনিধিঋতু মেলাদেশজ সংস্কৃতি বিকাশের লক্ষ্যে দিনাজপুরের বিরামপুরে সপ্তাহব্যাপী ‘ঋতু মেলা’ গত শুক্রবার শুরু হয়েছে। জেলা প্রশাসক মো. জামাল উদ্দিন আহমেদ বিরামপুর শহীদ মিনার মাঠে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। উপজেলা চেয়ারম্যান মো. খায়রুল আলমের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান, পৌর মেয়র মো. আজাদুল ইসলাম প্রমুখ। দিনাজপুর অফিসশিশু নিহতবাগেরহাট-পিরোজপুর সড়কের মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা এলাকায় গতকাল শনিবার একটি যাত্রীবাহী বাসের চাপায় রনি শেখ (৪) নামের এক শিশু নিহত হয়েছে। সে মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা গ্রামের আছমান শেখের ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে। বাগেরহাট প্রতিনিধি