একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালামাল উদ্ধারকুমিল্লার দেবীদ্বার থেকে ৪৪৭ বস্তা মাছের খাদ্যসহ ছিনতাই হওয়া ট্রাকের মালামাল ঘটনার তিন দিনের মাথায় জয়পুরহাটের কালাই থানা থেকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় পুলিশের সহযোগিতায় দেবীদ্বার থানার পুলিশ কালাই উপজেলার মোলামগাড়ী বাজারের একটি পোলট্রি ও মাছের খাদ্যের দোকান থেকে রোববার সকালে ওই ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করে। তবে আগেই সিংহভাগ খাদ্য বিক্রি করে দেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ দোকানের মালিক কমল চন্দ্র মালীকে গ্রেপ্তার করেছে। কমল চন্দ্রের বাড়ি কালাই উপজেলার বামন গ্রামে। কালাই (জয়পুরহাট) প্রতিনিধি।পঞ্চগড়ে সেমিনার‘যৌন হয়রানি শাস্তিযোগ্য সামাজিক ব্যাধি, সামাজিকভাবেই তাকে প্রতিহত করতে হবে’—এ প্রতিপাদ্য নিয়ে গতকাল রোববার পঞ্চগড়ে শোভাযাত্রা ও সেমিনারের আয়োজন করা হয়। আস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর আয়োজন করে। সকালে পঞ্চগড় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ চত্বর থেকে বের হয়ে শোভাযাত্রাটি জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। সেখানে সেমিনার হয়। শওকত আলীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বনমালী ভৌমিক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিরাজুল করিম। পঞ্চগড় প্রতিনিধিপায়রা জয়বরগুনা সদর ও আমতলী উপজেলাকে ভাগ করে রাখা পায়রা নদীর দুই পাড়ের দূরত্ব আড়াই কিলোমিটার। বৈশাখ মাসে পায়রা নদীর ঢেউকে সাগরের সঙ্গে তুলনা করা হয়। গত শুক্রবার সেই উত্তাল নদী সাঁতরে পার হয়েছে আমতলীর দুঃসাহসিক পাঁচ কিশোর। যাদের বয়স ১৪ থেকে ১৬ এর মধ্যে। এরা হচ্ছে: বায়েজিদ হোসেন, আবুল হাসান, আল আমিন, বেলাল হোসেন ও সুমন। শুক্রবার রাতে আমতলী বৈশাখী মেলা মাঠের মঞ্চে তাদের অভিনন্দন জানানো হয়। তারা জানায়, এই কাজ তাদের সাহস বাড়িয়ে দিয়েছে। আমতলী (বরগুনা) প্রতিনিধিবিক্ষোভ মিছিলগোপালগঞ্জে এক শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে শহরতলির হরিদাসপুর সপ্তপল্লি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল রোববার বিক্ষোভ সমাবেশে করেছে। এ সময় বিক্ষোভকারীরা ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ দাবি করে। পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কাছে স্মরকলিপি পেশ করে। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রধান শিক্ষক বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্নভাবে অনিয়ম করে আসছেন। গোপালগঞ্জ প্রতিনিধিস্নানপর্ব শেষযশোরের কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা সর্বজনীন দেবালয়ে বানেশ্বর শিবের মাসব্যাপী স্নানপর্ব শেষ হয় গত ৩০ চৈত্র। প্রতিবছরের মতো এবারও কপোতাক্ষ নদ থেকে জল নিয়ে হাজার হাজার পুণ্যার্থী দেবালয়ে আসেন। ভক্তরা মনস্কামনা পূর্ণের আশায় দুধ ও জল দিয়ে শিবকে স্নান করান। কেশবপুর (যশোর) প্রতিনিধি