একনজরে
৪ সন্ত্রাসী গ্রেপ্তারবগুড়া শহরের ঠনঠনিয়া শহীদনগর এলাকায় গতকাল সোমবার ভোরে একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ দেশি পিস্তল, কাটারাইফেলসহ চারজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন, বগুড়া শহরের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাফি আনান (২৩), যুবলীগের কর্মী সোহেল (২০), শিমুল (১৯) ও সাকিল মিয়া (১৮)। তবে শহর যুবলীগ জানিয়েছে, তাঁরা যুবলীগের কেউ নন। নিজস্ব প্রতিবেদক, বগুড়াশহীদনগর দিবসআজ ১৯ এপ্রিল ঐতিহাসিক শহীদনগর (ডাববাগান) দিবস। ১৯৭১ সালের এই দিনে পাবনার সাঁথিয়া উপজেলার শহীদনগরে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে ১৯ জন মুক্তিযোদ্ধা ও ছয়জন গ্রামবাসী শহীদ হন। তাঁদের আত্মত্যাগের স্মৃতিবিজড়িত দিনটি এলাকার জনসাধারণসহ মুক্তিযোদ্ধারা প্রতিবছর নানা কর্মসূচির মাধ্যমে পালন করে আসছেন। বেড়া (পাবনা) প্রতিনিধিতদন্ত কমিটি গঠনউল্লাপাড়ায় আনন্দমেলায় অবৈধ হাউজি বন্ধ করা নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএও) ও উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মধ্যে সৃষ্ট বিরোধের বিষয় তদন্ত করতে একটি কমিটি গঠন করা হয়েছে। সিরাজগঞ্জ জেলা প্রশাসন গত রোববার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জহির রায়হানকে প্রধান করে এক সদস্যবিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করেছে। উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিব্যবসায়ীর কারাদণ্ডর্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৮) সদস্যরা বরগুনা শহরের উপকণ্ঠ পোটকাখালী এলাকা থেকে এক কেজি গাঁজাসহ আমিনুল ইসলাম (২৫) নামের এক যুবককে আটক করেন। গত রোববার সন্ধ্যায় র্যাব-৮-এর উপসহকারী পরিচালক বেলায়েত হোসেনের নেতৃত্বে ওই যুবককে আটকের পর রাতে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট তাঁকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন। নিজস্ব প্রতিবেদক, বরগুনাউদ্বোধনখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে গত রোববার সকালে কুয়েট ইন্টারন্যাশনাল ট্রেনিং নেটওয়ার্ক (আইটিএন) আয়োজিত চার দিনব্যাপী ‘কমিউনিটি পার্টিসিপেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অব ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন’ শীর্ষক ট্রেনিং কোর্সের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রেনিং কোর্সের উদ্বোধন করেন কুয়েটের উপাচার্য মুহাম্মদ আলমগীর। নিজস্ব প্রতিবেদক, খুলনাওসি বদলিকোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস হোসেনকে বদলি করা হয়েছে। গত রোববার গোপালগঞ্জের পুলিশ সুপারের এক আদেশে তাঁকে পুলিশের বিশেষ শাখায় বদলি করা হয়েছে। গত শনিবার রাতে পুলিশি অভিযান ও গ্রেপ্তারের প্রতিবাদে কোটালীপাড়ায় গত রোববারের বাস ধর্মঘট ও বিক্ষোভের পর এই আদেশ দেওয়া হয়। গোপালগঞ্জ প্রতিনিধি