একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বর্ণপদকরাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন রসায়ন বিভাগের অধ্যাপক তোফাজ্জল হোসেন তরফদারকে ২০০৯ সালের বাংলাদেশ বিজ্ঞান একাডেমি স্বর্ণপদকের জন্য মনোনীত করা হয়েছে। দেশে উচ্চতর ক্ষেত্রে ভৌতবিজ্ঞানের প্রসারে এবং মৌলিক উদ্ভাবনী গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাঁকে এ পদক দেওয়া হচ্ছে। বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সাধারণ সম্পাদক নাইয়ুম চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ইতিপূর্বে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক অরুণ কুমার বসাক এ পুরস্কার পেয়েছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিপ্রভাষক গ্রেপ্তারটাকার বিনিময়ে পরীক্ষার খাতায় নম্বর বাড়িয়ে দেওয়ার সময় কুড়িগ্রামের ফুলবাড়ী ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক হোসেন সোহ্রাওয়ার্দীকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, ওই প্রভাষক পরীক্ষক হিসেবে অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজি (আবশ্যক) পরীক্ষার ৫০টি খাতা দেখার দায়িত্ব পান। তিনি দালাল নিযুক্ত করে পাস নম্বর দেওয়ার বিনিময়ে চার হাজার থেকে ছয় হাজার টাকা আদায় করা শুরু করেন। সোমবার বিকেলে ফুলবাড়ী মাস্টার পাড়া গ্রামে তাঁর বাসায় অভিযান চালিয়ে তাঁকেসহ দালাল কাশিপুর গ্রামের শফিকুল ও পরীক্ষার্থী রাজিয়া রেজওয়ানা মুন্নিকে আটক করা হয়। এ ব্যাপারে একটি মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামবজ্রপাতে মৃত্যুসিরাজগঞ্জের বেলকুচি সলপ উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র হাফিজুল ইসলাম (১৩) গত সোমবার সন্ধ্যায় বজ্রপাতে মারা গেছে। সে উপজেলার সগুনা গ্রামের আখতার হোসেনের ছেলে। ঝড়-বৃষ্টির সময় সে তার নানির সঙ্গে গ্রামের পাশে বোরো খেতে শ্যালো মেশিনের ঘরের দরজা বন্ধ করতে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে গতকাল সকালে সলপ উচ্চবিদ্যালয়ে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিযোগাযোগ দুর্যোগফরিদপুরে জেলা পরিষদের সম্মেলনকক্ষে গতকাল ‘দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্পের অবহিতকরণ সভা’ অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা আমরা কাজ করি (একেকে) এর আয়োজন করে। সভায় সদরপুরের চর নাসিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান মাতুব্বর বলেন, ‘আমরা সব সময় দুর্যোগের মধ্যে আছি, যার নাম যোগাযোগ দুর্যোগ। এ কারণে ওখানে ১৫ টাকা লিটার দামে দুধ বিক্রি হয়। কিন্তু ফরিদপুর শহরে বিক্রি হয় ৪০ টাকা দরে।’ ফরিদপুর অফিসশ্বাসরোধে হত্যা!গোপালগঞ্জ শহরে মৌলভী পাড়ায় নিজের বাড়িতে গত সোমবার রাতে গৃহবধূ পারভীন রেখাকে (৪০) শ্বাসরোধে হত্যা করা হয়েছে। গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, সেনাবাহিনীর ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) আকবর আলী মোল্লা পাড়ার মসজিদে এশার নামাজ পড়তে যান। ফিরে এসে দেখেন, ঘরের আড়ার সঙ্গে তাঁর স্ত্রী ঝুলছেন। গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। রহস্যাবৃত এই হত্যাকাণ্ডের তদন্ত চলছে। গোপালগঞ্জ প্রতিনিধিছাত্রলীগের কমিটিঅবশেষে ভোলা জেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। গত রোববার কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই কেন্দ্র থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে আবিদুল আলমকে সভাপতি ও আক্তার হোসেনকে সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করার অনুমোদন দেওয়া হয়। আবিদুল আলম জানান, কমিটির অপর সদস্যদের নাম পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। পাঁচ মাস আগে জেলা ছাত্রলীগের কমিটি ভেঙে দেওয়া হয়েছিল। ভোলা প্রতিনিধি