একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকায় পিষ্টনাটোরের গুরুদাসপুরের পাঁচশিশা বাবলাতলা নামক স্থানে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুজন মোটরসাইকেল আরোহী পা হারিয়েছেন। ট্রাকচালক পালিয়েছেন। গতকাল বুধবার পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। ট্রাকটি পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিন আরোহী ছিটকে পড়েন এবং ট্রাকটি তাঁদের চাপা দেয়। এ সময় ভুট্টুর (৩৫) ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন এবং হায়দারের (৩৮) ডান পা থেঁতলে যায়। অপর আরোহী আশরাফুল গুরুতর আহত হন। গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিছাদ থেকে পড়েচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মকরমপুরে গত মঙ্গলবার বাসের ছাদ থেকে পড়ে চালকের সহকারীর মৃত্যু হয়েছে। নিহত সহকারী নাচোল উপজেলার ফতেপুর গ্রামের ওজিউর ওরফে ওজি (৩৪)। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, সকাল সাড়ে আটটার দিকে ভোলাহাট থেকে গোমস্তাপুর হয়ে চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার পথে মকরমপুরে ঝুলে থাকা কেব্ল নেটওয়ার্কের তারে জড়িয়ে পড়ে যায় ওজি। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জরায় ৩০ এপ্রিলদিনাজপুর সেক্টরের অধীন ২ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের বিচারের রায়ের তারিখ ৩০ এপ্রিল ধার্য করা হয়েছে। গত মঙ্গলবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দিনাজপুর সেক্টর সদর দপ্তরে স্থাপিত ১৩ নম্বর বিশেষ আদালতের সভাপতি কর্নেল সালেহ্ আহমাদ ওই তারিখ ঘোষণা করেন। দিনাজপুর অফিসপতাকা বৈঠকচোরাচালান বন্ধ, অনুপ্রবেশ, সীমান্তে বাংলাদেশিদের দেখামাত্র গুলি না করা, আবাদি জমির ফসল রক্ষাসহ বিভিন্ন বিষয় নিয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে গতকাল বুধবার সকালে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে বিজিবির নেতৃত্ব দেন ৩২ রাইফেলস ব্যাটালিয়নের জামালপুর ক্যাম্পের অধিনায়ক হাবিলদার লোকমান হোসেন। বিএসএফের নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার ৯০ বিএসএফ কমান্ড্যান্টের নাসিরাপাড়া ক্যাম্পের অধিনায়ক উপপরিদর্শক এ কে সিং। কুষ্টিয়া অফিসকমিটি বিলুপ্তনিষ্ক্রিয়তার অভিযোগ এনে কৃষক লীগ নড়াইলের লোহাগড়া, কালিয়া ও নড়াগাতী থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমীর হলরুমে অনুষ্ঠিত জেলার এক বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা কৃষক লীগের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস উপস্থিত ছিলেন। নড়াইল প্রতিনিধিঅবহিতকরণ সভাশতভাগ পরিবার পরিকল্পনা গ্রহণ, জরায়ুমুখে ক্যানসার প্রতিরোধ, অনিরাপদ গর্ভপাত প্রতিরোধ, অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ প্রতিরোধে ভোলার ইউনিয়ন পরিষদগুলোর (ইউপি) চেয়ারম্যান, সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় কবি মোজাম্মেল হক টাউন হলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর প্রিভেনশন অব সেপটিক অ্যাবরশন (বাপসা) এই সভার আয়োজন করে। ভোলা প্রতিনিধি