একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দম্পতির কারাদণ্ডচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে চোলাই মদ তৈরির অভিযোগে এক মাদক ব্যবসায়ীকে দেড় বছর ও তাঁর স্ত্রীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম আজম এ আদেশ দেন। দণ্ড পাওয়া দুজন হলেন ভোলাহাট উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের আবুল কাশেম (৫২) ও তাঁর স্ত্রী শারিফন বিবি (৪২)। পুলিশের একটি দল ওই দিন সকালে আবুল কাশেমের বাড়িতে অভিযান চালিয়ে পাঁচ লিটার মদ আটক করে। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জনতুন প্রশ্নপত্রে...রংপুরের বদরগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের প্রথম সাময়িক পরীক্ষা অবশেষে নতুন প্রশ্নপত্রে নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে ওই শ্রেণীর বাংলা, ইংরেজি ও সমাজ বিষয়ের পরীক্ষা ভুল ও অসম্পূর্ণ প্রশ্নপত্রে নেওয়া হয়েছিল। এ বিষয়ে প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন ছাপা হয়। পরে সোমবার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র নতুন করে ছাপতে দেন। বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিপ্রতারক আটকসেনাবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে জামান (৩৮) নামের একজনকে পঞ্চগড় থানায় সোপর্দ করা হয়েছে। পঞ্চগড় মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়াম এলাকা থেকে বুধবার প্রতারিত হওয়া এক যুবকের সহায়তায় এলাকাবাসী তাঁকে আটক করে। তাঁর বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের রঘুনাথপুর গ্রামে। সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন জামান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পঞ্চগড় প্রতিনিধিবোমা উদ্ধারর‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার রাতে শহরের কলেজ রোডের একটি বাসায় অভিযান চালিয়ে বোমা তৈরির সরঞ্জাম, বিস্ফোরক দ্রব্য ও চারটি বোমা, মদ ও মুঠোফোন উদ্ধার করেছেন। এ সময় ওই বাস থেকে প্রফুল্ল দাশ (৪০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি দুমকি উপজেলার জলিশা গ্রামে। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা হয়েছে। পটুয়াখালী অফিসআ.লীগের কর্মী খুনযশোরের অভয়নগর উপজেলার ধুলগ্রামে গোবিন্দ পাল (৫৫) নামের আ.লীগের এক কর্মী খুন হয়েছেন। বুধবার এ ঘটনা ঘটে। রাতে নাউলি বাজার থেকে বাড়ি ফেরার পথে একই গ্রামের ইব্রাহিম সরদারের আমবাগানের কাছে পৌঁছানোর পর দুর্বৃত্তরা তাঁকে গলা কেটে হত্যা করে। জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিহত গোবিন্দ পাল স্থানীয় সিদ্দিপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের একজন কর্মী। অভয়নগর (যশোর) প্রতিনিধিপ্রভাষককে অব্যাহতিযশোরের কেশবপুর কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মো. এনামুল হককে দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। কলেজের অধ্যক্ষ মো. রফিকুল বারীর কাছ থেকে পাওয়া এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য পাওয়া গেছে। এতে উল্লেখ করা হয়েছে, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও স্থানীয় সাংসদ শেখ আবদুল ওহাবের মৌখিক নির্দেশে তাঁকে অব্যাহতি দেওয়া হয়। ২০ এপ্রিল থেকে এ নির্দেশ কার্যকর হবে। বিজ্ঞপ্তি