একনজরে
যাবজ্জীবন কারাদণ্ডকুড়িগ্রামে এক শিশুকন্যাকে ধর্ষণের দায়ে মঞ্জু শেখ (৫৫) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাজেদুল করিম এ রায় দেন। দণ্ড পাওয়া মঞ্জু শেখের বাড়ি চিলমারী উপজেলার খরখড়িয়া গ্রামে। ২০০৯ সালের ২০ ফেব্রুয়ারি তিনি পাশের গ্রামের এক ব্যক্তির মেয়েকে ধর্ষণ করেন। এ ঘটনায় মেয়েটির বাবা চিলমারী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামপুলিশে সোপর্দনীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা সদরের গোদা গ্রামের রুহুল আমীন তাঁর মাদকাসক্ত ছেলে হাফিজুল ইসলামকে (২৫) গত বুধবার স্থানীয় থানায় সোপর্দ করেছেন। হাফিজুল ইসলাম বন্ধুদের সঙ্গে মিশে মাদকাসক্ত হয়ে পড়েন। তিনি প্রায়ই নেশার টাকার জন্য বাড়ির জিনিসপত্র বিক্রি ও পরিবারের লোকজনের সঙ্গে খারাপ আচরণ করতেন। এ অবস্থায় বুধবার সকালে তাঁর বাবা তাঁকে পুলিশে সোপর্দ করেন। একই দিন বিকেলে ভ্রাম্যমাণ আদালত তাঁকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। নীলফামারী প্রতিনিধিযাত্রাবিরতি শুরুজয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশনে আন্তনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি গত বৃহস্পতিবার থেকে যাত্রাবিরতি শুরু করেছে। এতে চিলাহাটী-খুলনা রেলপথের যাত্রীদের যাতায়াত করতে সুবিধা হবে। বৃহস্পতিবার রাত ১০টায় স্টেশনে পৌঁছানোর পর স্টেশন উন্নয়ন কমিটির লোকজন ও এলাকাবাসী ট্রেনের পরিচালক ও চালককে ফুলের তোড়া দিয়ে বরণ করেন। ট্রেনটি (আপ) রাত ১০টা দুই মিনিটে খুলনার উদ্দেশে স্টেশন ত্যাগ করবে। খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনটি (ডাউন) ভোর চারটায় এই স্টেশনে পৌঁছাবে।আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিকারখানা সিলগালাখুলনার ডুমুরিয়া উপজেলা সদরের বাজারে একটি বেকারি ও তিন ব্যবসায়ীকে গত বৃহস্পতিবার ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই দিন সদরের মারু আইসক্রিম কারখানা সিলগালা করে দেওয়া হয়েছে। এর মধ্যে মায়ের দোয়া বেকারির মালিক শান্তিপদ রাহাকে ১০ হাজার এবং কামরুল ইসলাম, সঞ্জয় কুণ্ডু ও মোহাম্মদ রাশেদকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তিমণি চাকমা আদালতের নেতৃত্ব দেন। ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিশিক্ষক আহতফরিদপুরের মধুখালী উপজেলার আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কনকলতা দাসকে মারধর করার অপরাধে হাসান আলী শেখ (৩০) নামের এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মোস্তাফিজুর রহমান এ দণ্ড দেন। দণ্ড পাওয়া হাসান আলী শেখের বাড়ি উপজেলার গোপালপুর গ্রামে। বুধবার বেলা ১১টার দিকে হাসান আলীর মারধরে ওই শিক্ষক আহত হন। এ ব্যাপারে ওই শিক্ষক ইউএনওর কাছে অভিযোগ করেন। ফরিদপুর অফিসতারিখ ঘোষণানড়াইলের তিনটি উপজেলার ৩৮টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী সদরের ১৩টি ইউনিয়নে ৯ জুন, কালিয়া উপজেলার ১৩টিতে ১২ জুন ও লোহাগড়া উপজেলার ১২টিতে ১৫ জুন নির্বাচন হবে। নড়াইল প্রতিনিধি