একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাস চলাচল বন্ধকুড়িগ্রাম থেকে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ রয়েছে। কুড়িগ্রাম মোটর শ্রমিক ইউনিয়ন এবং ঢাকা বাসমালিকদের দ্বন্দ্বের জের ধরে গত শুক্রবার রাত থেকে বাস চলাচল বন্ধ রেখেছেন ঢাকা বাস মালিকেরা। কুড়িগ্রাম মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মজিদুল ইসলাম সরদার বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা বাসগুলো কুড়িগ্রামে পৌঁছার পর চালকেরা নেমে যান। কুড়িগ্রাম মোটর শ্রমিক ইউনিয়নের সিদ্ধান্ত অনুযায়ী জেলা শহর থেকে উপজেলাগুলোতে স্থানীয় চালকেরা বাসগুলো চালিয়ে আসছিলেন। কিন্তু কয়েকটি পরিবহন তা মানছে না। আমরা আমাদের দাবি পূরণের জন্য চাপ দিলে ঢাকা মালিক সমিতি বাস চলাচল বন্ধ করে দেয়। এতে কুড়িগ্রামের শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়ে।’ জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, সংকট নিরসনের চেষ্টা চলছে। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামহুমকির অভিযোগদিনাজপুরের হাকিমপুরে একজনকে হত্যার ঘটনায় মামলা করায় আসামিরা নিহতের পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। জমি নিয়ে বিরোধের জের ধরে উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের বাগডোর গ্রামের শহীদুল ইসলামকে ৪ এপ্রিল সকাল সোয়া নয়টার দিকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে জখম করে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ৮ এপ্রিল মারা যান। এ ব্যাপারে শহীদুলের স্ত্রী তাসলিমা বেগম বাদী হয়ে ৯ এপ্রিল থানায় ১৭ জনকে আসামি করে হত্যা মামলা করেন। নিহত শহীদুলের ভাই মহিদুল ইসলাম অভিযোগ করেন, ‘মামলা করায় আসামিরা আমাকে ও আমার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিচ্ছে।’ এ ব্যাপারে গত শুক্রবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিনির্বাচন সম্পন্নফরিদপুর আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে আবদুল মান্নান সভাপতি, মো. জোবায়ের আহমদ কার্যকরী সভাপতি ও কালাম আজাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার ২০১১-১৩ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিজয়ী অন্যরা হলেন—খায়রুল বাসার, রজব আলী বিশ্বাস, এস এম আমীর হোসেন, অপি জাকারিয়া, ওহিদুজ্জামান ও জামিরুল ইসলাম, আশিকুর রহমান, অহিদুজ্জামান, অরুণ কুমার দত্ত, মাহবুবুল আলম, মো. রঘু, অহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, আহাদ মোল্লা, ইমারত হোসেন, চান মিয়া, রনি ঘোষ ও সোবহান মোল্লা। ফরিদপুর অফিস সংবর্ধনাকুষ্টিয়া চিনিকলের প্রধান ফটকের সামনে গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ চিনিকল শ্রমিক ও কর্মচারী ফেডারেশনের সভাপতি জাহিদুল ইসলাম লতিফ এবং সাধারণ সম্পাদক ওবাইদুল হককে সংবর্ধনা দেওয়া হয়। কুষ্টিয়া চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এস এম আবদুর রশীদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে চিনিকলের প্রায় এক হাজার শ্রমিক-কর্মচারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা ঐতিহ্যবাহী কুষ্টিয়া চিনিকলকে আরও লাভজনক করার জন্য কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। ২১ এপ্রিল ফেডারেশনের ঢাকা সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে তাঁরা নির্বাচিত হন। কুষ্টিয়া অফিস