একনজরে
অশ্লীল নৃত্য বন্ধবগুড়ার শিবগঞ্জ উপজেলার বড়িয়ারহাট এলাকায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে চলা মেলায় অশ্লীল নৃত্য ও জুয়া বন্ধ করে দিয়েছে প্রশাসন। ১৮ এপ্রিল থেকে সাত দিনব্যাপী এ মেলা শুরু হয়। গত শুক্রবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফর রহমানের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে ওই সব অবৈধ কার্যকলাপ বন্ধ করে দেন। ২১ এপ্রিল প্রথম আলোয় ‘তিন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ দখল করে চলছে মেলা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিদেবর-ভাবির মৃত্যুপঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাগুরমারী এলাকায় বজ্রপাতে দেবর ও ভাবি মারা গেছেন। গত শনিবার রাত নয়টায় এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন দেবর আতিমুল (২৫) ও ভাবি শিরিনা (২৫)। তাঁদের শরীর ঝলসে গেছে। একই ঘটনায় শিরিনার স্বামী হামিদুল (৩০) আহত হয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পঞ্চগড় প্রতিনিধিমাদক সেবন করায়...মাদকদ্রব্য সেবনের অপরাধে বগুড়ার শেরপুরের বিশালপুর গ্রামের রফিকুল ইসলামকে (২৫) দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনজুর আলম প্রধান গত শনিবার তাঁকে এ দণ্ড দেন। শেরপুর থানা সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম হেরোইন সেবন করতেন। শনিবার সন্ধ্যায় হেরোইন সেবন করার সময় পুলিশ তাঁকে আটক করে। পরে আদালত তাঁকে সাজা দেন। শেরপুর (বগুড়া) প্রতিনিধিচাল উদ্ধারখুলনার রূপসা উপজেলার এলাইপুর বাজারে অভিযান চালিয়ে পুলিশ গত শুক্রবার সকালে খোলাবাজারে বিক্রির (ওএমএস) ৪০ বস্তা চাল উদ্ধার করেছে। এ সময় পুলিশ ওএমএসের ডিলার আবদুর রহমান ও চাল ব্যবসায়ী দিলীপ কুমার পালকে গ্রেপ্তার করে। রূপসা থানার পুলিশ এ অভিযান চালায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে এসে ওই ডিলারের দোকান সিলগালা করে দেন। এ ঘটনায় এসআই শরিফুল ইসলাম বিশেষ ক্ষমতা আইনে উল্লিখিত দুজনকে আসামি করে মামলা করেছেন। নিজস্ব প্রতিবেদক, খুলনামাদক ধ্বংসসীমান্ত এলাকা থেকে উদ্ধার করা আট কোটি ৮৩ লাখ টাকার ভারতীয় মাদকদ্রব্য বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছে। গত শনিবার বিকেলে যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকার ২২ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরে এগুলো ধ্বংস করা হয়। গত ছয় মাসে এগুলো উদ্ধার করা হয়। এসবের মধ্যে ছিল ফেনসিডিল, মদ, গাঁজা ও হেরোইন। যশোর অফিসপুনর্নির্বাচন সম্পন্নপিরোজপুর সদর উপজেলার শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নের ৭ নম্বর (হরিণা গ্রাম) ওয়ার্ডের ইউপি সদস্যপদে নির্বাচন গত শনিবার পুনরায় হয়েছে। এতে আনসার আলী হাওলাদার বিজয়ী হন। এ সময় নানা অপরাধে ভ্রাম্যমাণ আদালত চারজনকে দুই হাজার ৭০০ টাকা জরিমানা করেন। এর আগে ২ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে সদস্য পদপ্রার্থী আ. করিম মৃধা ও আনসার আলী হাওলাদার সমানসংখ্যক ভোট পেয়েছিলেন। এ কারণে ওই ওয়ার্ডে পুনর্নির্বাচন হয়েছে। পিরোজপুর প্রতিনিধি