একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউপি নির্বাচনকুড়িগ্রামের নয়টি উপজেলার ৭২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামী ২ জুন থেকে ২১ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে। গত রোববার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় এ ঘোষণা দেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাজ উদ্দিন জানান, পর্যায়ক্রমে রৌমারী ও রাজীবপুর উপজেলার আটটি, চিলমারী উপজেলার ছয়টি, নাগেশ্বরীর ১৪টি, ফুলবাড়ীর ছয়টি, রাজারহাটের সাতটি, সদরের আটটি, উলিপুরের ১৩টি এবং ভূরুঙ্গামারীর ১০টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামদুই ভাইয়ের মৃত্যুলালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি নন্দেরঘাট এলাকায় ধরলা নদীতে মাছ ধরতে গিয়ে গত রোববার সকাল ১০টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাই মারা গেছেন। নিহত ব্যক্তিরা হলেন আবদুুস সামাদ (৪০) ও আবদুল মজিদ (৩০)। তাঁরা উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের শমসেরপুর গ্রামের আবেদ আলীর ছেলে। নন্দেরঘাট এলাকায় ধরলা নদীতে পড়ে থাকা বিদ্যুতের তারের পাশেই কিছু না বুঝে জাল ফেলেন আবদুস সামাদ। সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি আর্তচিৎকার করেন। ছোট ভাই তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাঁরা মারা যান। লালমনিরহাট (পাটগ্রাম) প্রতিনিধিকুপিয়ে হত্যাপিরোজপুরের নাজিরপুর উপজেলার সদর ইউনিয়নের পাতিলাখালী গ্রামে গতকাল জমিসংক্রান্ত বিরোধে জসিম উদ্দিন (২৩) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। নাজিরপুর থানার ওসি মো. আবদুল মালেক জানান, সকালে জসিম তাঁর বাড়ির কাছে বিরোধপূর্ণ জমিতে গেলে প্রতিবেশী হাতেম আলী ও তাঁর লোকজন বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষে বাগিবতণ্ডার একপর্যায়ে হাতেম আলীর লোকজন জসিমকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় হাতেম আলী, জহিরুল ইসলাম, সিরাজুল ইসলাম, আবুল হোসেন, বাবুল শেখ ও আবদুর রউফকে আটক করা হয়েছে। পিরোজপুর প্রতিনিধিনির্বাচনের সময়সূচিচুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক ভোলানাথ দের সভাপতিত্বে গত রোববার অনুষ্ঠিত সভায় চারটি উপজেলার ২৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। আগামী ৫ জুন সদর উপজেলার সাতটি, ১২ জুন আলমডাঙ্গা উপজেলার ১৩টি এবং ২১ জুন দামুড়হুদার ছয়টি ও জীবননগরের দুটি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তারেক আহমেদ জানান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোনীত রিটার্নিং কর্মকর্তারা তফসিল ঘোষণা করবেন। চুয়াডাঙ্গা প্রতিনিধিচেয়ারম্যান হলেনবরগুনার পাথরঘাটা উপজেলার স্থগিত হওয়া তিনটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন গত শনিবার অনুষ্ঠিত হয়। এতে মো. আসাদুজ্জামান (সদর ইউনিয়ন), এম কামরুল ইসলাম (চরদুয়ানী), মো. হাবিবুর রহমান (কাঁঠালতলী) ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ তিনটি ইউনিয়নে গত ২৯ মার্চ নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও নির্বাচন-পূর্ব ব্যাপক সহিংসতার কারণে দুদিন আগে ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। নিজস্ব প্রতিবেদক, বরগুনা