একনজরে
১৫ কেজির টিউমারকুড়িগ্রাম সদর হাসপাতালে অস্ত্রোপচার করে এক নারীর পেট থেকে ১৫ কেজি ওজনের একটি টিউমার বের করেছেন চিকিৎসকেরা। বিশালাকৃতির টিউমারটি দেখতে হাসপাতালে লোকজন ভিড় জমায়। কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, কুড়িগ্রাম কাঁঠালবাড়ী ইউনিয়নের জোদগোবরধন গ্রামের মৃত ময়নুল্লার স্ত্রী সখিনা বেওয়া (৬৫) দীর্ঘদিন ধরে উঁচু পেট নিয়ে চলাফেরা করছিলেন। মাঝে মাঝে প্রচণ্ড ব্যথায় কষ্ট পেতেন তিনি। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামবজ্রপাতে মৃত্যুনীলফামারীর সৈয়দপুর উপজেলার লক্ষ্মণপুর ডাঙ্গাপাড়ায় গত সোমবার সকাল সাড়ে নয়টায় বজ্রপাতে মোজাউদ্দিন পাইকার (৫৬) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বাঙালিপুর ইউনিয়নের সদস্য মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার দিন মোজাউদ্দিন তাঁর বাড়ির পাশের খেত দেখতে যান। এ সময় বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বিকট শব্দে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। মোজাউদ্দিনের স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিশ্রমিক বিক্ষোভনিয়োগপত্র প্রদান ও শ্রমিক হয়রানি বন্ধের দাবিতে গত সোমবার দুপুরে লালমনিরহাট শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় চত্বরে ট্রাক ও মোটরশ্রমিকেরা বিক্ষোভ করেন। এ সময় পথসভায় বক্তৃতা করেন জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি পুলিন চন্দ্র রায়, সাধারণ সম্পাদক আবুল কালাম প্রমুখ। লালমনিরহাট প্রতিনিধিবিদ্যুৎস্পৃষ্ট হয়ে...নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহানারা বেগম (৩২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত সোমবার দুপুরে পৌরসভার আলাদাতপুর বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, বিদ্যুৎ-চালিত পানির মোটর চালাতে গিয়ে তাঁর মৃত্যু ঘটে। নিহতের স্বামী শেখ আফজাল হোসেন বিদ্যুতের মিস্ত্রি। নড়াইল প্রতিনিধিবিতরণবেসরকারি সংস্থা চলন্তিকা যুব সোসাইটির পক্ষ থেকে গত সোমবার খুলনায় প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার ও নগদ টাকা বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সোসাইটির চেয়ারম্যান খবিরুজ্জামান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের খুলনার সহকারী পরিচালক দেলোয়ার হোসেন, বিশেষ অতিথি ছিলেন জলমা ইউপির চেয়ারম্যান আবদুল গফুর মোল্লা ও খুলনা জেলা সমাজকল্যাণ কর্মকর্তা কানিজ মোস্তফা। নিজস্ব প্রতিবেদক, খুলনাঅভিযোগপত্রবিয়েতে রাজি না হওয়ায় সাতক্ষীরার শ্যামনগরে এক নারীকে এসিড মেরে ঝলসে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা শ্যামনগর থানার উপপরিদর্শক মোজাহিদ মোল্লা গত রোববার আদালতে এ অভিযোগপত্র দেন। মামলার বিবরণে জানা যায়, উপজেলার যাদবপুর গ্রামের লুৎফর রহমান পাশের গ্রাম চালতেঘাটার রাবেয়া খাতুনকে (১৯) কয়েক মাস ধরে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। লুৎফর বিবাহিত। তাই এ প্রস্তাবে রাবেয়ার পরিবার রাজি হননি। একপর্যায়ে গত ২২ ফেব্রুয়ারি রাতে এসিড ছুড়ে রাবেয়ার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে দেওয়া হয়। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা