একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্র গ্রেপ্তারনাটোরের কাফুরিয়া ডিগ্রি কলেজের এক ছাত্রী সহপাঠীদের সঙ্গে গত মঙ্গলবার সকালে কলেজে যাচ্ছিলেন। পথে থান্দারপাড়ায় দস্তানাবাদ গ্রামের নজরুল ইসলামের ছেলে মাদ্রাসাছাত্র সানি বেলাল ওই ছাত্রীকে টেনে-হিঁচড়ে পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। সহপাঠীদের চিৎকারে লোকজন ছুটে এলে সানি বেলাল পালিয়ে যায়। খবর পেয়ে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। পুলিশ ওই দিন রাতে সানি বেলালকে কাফুরিয়া গ্রামের একটি বাড়ি থেকে গ্রেপ্তার করে। নাটোর প্রতিনিধিএসিড সম্মেলন‘ঘুরে দাঁড়ানোর দিন’ স্লোগান সামনে রেখে এসিড-সন্ত্রাসের বিরুদ্ধে জনমত গঠন ও এসিড-সন্ত্রাস নির্মূলের লক্ষ্যে গতকাল বুধবার সিরাজগঞ্জে আঞ্চলিক এসিড সারভাইভরস সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। হাবিবুল্লাহ বাহারের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন পুলিশ সুপার মোশারফ হোসেন, এসিড সারভাইভরস ফাউন্ডেশনের প্রতিনিধি সিদ্দিকী রুবেল, এসিড-সন্ত্রাসের শিকার আতাউর ও রহিমা। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জহত্যা মামলাঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের শ্যামপুর গ্রামের একটি আখখেতের মাটির নিচ থেকে গত সোমবার বিকেলে গৃহবধূ সালমার (৩৮) লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, উপজেলার জসাইপাড়া গ্রামের এনামুল হক ও তাঁর স্ত্রী সালমা ২০ এপ্রিল শিবগঞ্জে তাঁদের মেয়ের বাড়িতে বেড়াতে যান। এনামুল হক রাতে বাড়ি ফিরে লোকজনকে জানান, তাঁর স্ত্রী মেয়ের বাড়িতে রয়ে গেছেন। পরে সোমবার বৃষ্টিপাতের পর কৃষক আব্বাস আলী তাঁর আখখেতে গিয়ে মাটিচাপা অবস্থায় মহিলার মরদেহ দেখতে পান। পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিছাপাখানায় আগুনকুষ্টিয়া শহরের নবাব সিরাজদ্দৌলা সড়কে গত মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে আগুনে সুলভ প্রেস নামে একটি ছাপাখানার যন্ত্রপাতি পুড়ে গেছে। কুষ্টিয়া, কুমারখালী, মিরপুর, ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুন নেভাতে গিয়ে মুনির হোসেন নামে ফায়ার সার্ভিসের এক সদস্য আহত হয়েছেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কুষ্টিয়া অফিসবাল্যবিবাহপ্রশাসনের নির্দেশ উপেক্ষা করে নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের বৈকণ্ঠপুর গ্রামের ঋষিপাড়ায় গত সোমবার একটি বাল্যবিবাহ সম্পন্ন হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৈকণ্ঠপুর গ্রামের অমল বিশ্বাসের ছেলে সম্রাট বিশ্বাসের (১৩) সঙ্গে সোমবার রাতে নড়াইল পৌরসভার ভাটিয়া গ্রামের মৃত মাখন বিশ্বাসের মেয়ে লাবণীর (১০) বিয়ে হয়। লাবণী লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের বৈকণ্ঠপুর গ্রামে তার মামা আনন্দ বিশ্বাসের বাড়ি বেড়াতে গেলে সেখানেই তার বিবাহ হয়। লাবণী ভাটিয়া রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। নড়াইল প্রতিনিধি লাশ উদ্ধারযশোরের মনিরামপুর উপজেলার কাশিমপুর গ্রামের একটি ধানখেত থেকে পুলিশ গত মঙ্গলবার অজ্ঞাত (৩০) এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে। রুস্তম আলী গাজীর ধানখেতে অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ রাতে সেখান থেকে লাশটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠায়। মনিরামপুর (যশোর) প্রতিনিধি