একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুনর্মিলনী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ব্যবসা প্রশাসন বিভাগের দুই দিনব্যাপী পুনর্মিলনী ও যুগপূর্তি উৎসব গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে কেক কেটে উৎসবের উদ্বোধন করেন উপাচার্য মো. সালেহ উদ্দিন। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। আয়োজন করা হয় আলোচনা সভা। বিকেলে অনুষ্ঠিত হয় ‘প্র্যাকটিস অব করপোরেট কালচার ইন বাংলাদেশ’ শিরোনামে একটি টেকনিক্যাল সেশন। আজ শুক্রবার বিভাগের সাবেক ছাত্রছাত্রীদের অংশগ্রহণে করপোরেট অভিজ্ঞতা বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে উৎসব। শাহজালাল বিশ্ববিদ্যালয় সংবাদদাতাঅভিযোগপত্র দাখিলসিলেটের অটোরিকশাচালক মিজানুর রহমান ওরফে মীরজাহান হত্যা মামলায় সিলেট রেলগেট অটোরিকশা স্ট্যান্ডের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ও সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক সৈয়দ ইমরোজ তারেক অভিযোগপত্র দাখিল করেন। গত বছরের ২০ জানুয়ারি একটি রেস্তোরাঁয় বসে মীরজাহান সন্ত্রাসী হামলার শিকার হন। এর প্রায় ছয় মাস পর তিনি মারা যান। নিজস্ব প্রতিবেদক, সিলেট১৪৪ ধারা প্রত্যাহারখাগড়াছড়ির রামগড় ও মানিকছড়ি উপজেলা থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। এ দুটি উপজেলায় গত ১৭ এপ্রিল সংঘটিত সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। পুলিশ সুপার মো. আবু কালাম সিদ্দিক জানান, জনজীবনে স্বাভাবিকতা ফিরে আসায় জেলা আইনশৃঙ্খলা কমিটির পরামর্শে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন, তদন্তের কাজ শেষ হয়েছে। আগামী কর্মদিবসে প্রতিবেদন জমা দেওয়া যাবে। খাগড়াছড়ি প্রতিনিধিপ্রতিবন্ধীদের সহায়তাচট্টগ্রামের মিরসরাইয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়ক-উপকরণ দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা অপকা। গতকাল বৃহস্পতিবার উপজেলার মস্তাননগরে অপকার কার্যালয়ে জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। মিরসরাই প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধি মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জসিম উদ্দিন। আলোচনা শেষে মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে ও সিডিডির সহযোগিতায় ২৯ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার, সাতজনকে সাত জোড়া অক্সিলরি, পাঁচজনকে সাদাছড়ি, তিনজনকে এলবোস্টিক ও দুজনকে ট্রাইসাইকেল দেওয়া হয়। মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিকর্মশালা অনুষ্ঠিতকুড়িগ্রাম জেলা পাঠাগার মিলনায়তনে গত বুধবার ‘নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ ও শ্রম পাচার রোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালা হয়েছে। এতে অন্যান্যের মধ্যে পিপি আব্রাহাম লিংকন, ব্র্যাকের আমিনুল ইসলাম, অঞ্জনা আশিষা বিশ্বাস, আনোয়ার হোসেন, আসাদুজ্জামান লিংকন প্রমুখ বক্তব্য দেন। এতে শ্রম পাচার রোধ ও অভিবাসীদের নিরাপদে বিদেশ যাওয়ার ক্ষেত্রে আইনের যথাযথ প্রয়োগ ও তাঁদের ন্যায্য অধিকার নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম।৪০ বছর পরস্বাধীনতার ৪০ বছর পরও শহীদ মুক্তিযোদ্ধা এবং হানাদার বাহিনীর গুলিতে নিহত ব্যক্তিদের স্মরণে নীলফামারীর সৈয়দপুরে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়নি। এ ঘটনায় নীলফামারীর জেলা প্রশাসক জিল্লুর রহমান বিস্ময় প্রকাশ করেছেন এবং তিনি এখানে স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য স্থান নির্বাচনের উদ্যোগ নিয়েছেন। তিনি গত বুধবার সৈয়দপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভায় এ উদ্যোগ নেওয়ার কথা জানান। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিভাইয়ের হাতে খুনরংপুরের বদরগঞ্জ পৌরসভার পাঠানপাড়া গ্রামে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই রফিকুল ইসলাম (৩৫) খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আবদুল জব্বারের বাঁশঝাড়ের কঞ্চিগুলো রফিকুলের জমিতে হেলে পড়লে তিনি সেগুলো কেটে দেন। এ নিয়ে মঙ্গলবার কথা-কাটাকাটির একপর্যায়ে আবদুল জব্বার ছোট ভাই রফিকুল ইসলামকে লাঠি দিয়ে আঘাত করেন। এতে তিনি আহত হন। ওই দিনই তাঁকে রংপুর মেডিকেলে ভর্তি করার পর বুধবার তিনি মারা যান। বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিলাশ উদ্ধারফরিদপুরের নগরকান্দা উপজেলার গোয়ালপোতা গ্রামের একটি পাটখেত থেকে শাহাবুদ্দীন মোল্লা (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গত বুধবার নগরকান্দা থানার পুলিশ এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করে। শাহাবুদ্দীনের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড় গ্রামে। তাঁর স্ত্রী নুরুন্নাহার বেগম বুধবারই নগরকান্দা থানায় গিয়ে লাশটি শনাক্ত করেন। এ ব্যাপারে নগরকান্দা থানায় মামলার প্রস্তুতি চলছে। ১৮ এপ্রিল শাহাবুদ্দীন নিখোঁজ হন। ফরিদপুর অফিসবিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুপটুয়াখালীর কলাপাড়া উপজেলার সলিমপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাকিবুল (১৬) নামের এক কিশোর মারা গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটেছে। সলিমপুর গ্রামের করিম মোল্লার বাড়ি থেকে পাশের আনোয়ার খলিফার বাড়িতে অবৈধভাবে টানানো বিদ্যুতের সাইড লাইনের তার খুলতে গিয়ে সে মারা যায়। রাকিবুল আনোয়ার খলিফার বাড়ির কাজের লোক ছিল। সে একই গ্রামের আবদুল জব্বার প্যাদার ছেলে। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিনিরাপদ পানির জন্য...সবার জন্য নিরাপদ পানি এবং স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারের (স্যানিটেশন) অধিকার নিশ্চিত করার লক্ষ্যে গত বুধবার পটুয়াখালীতে এক কর্মশালার আয়োজন করা হয়। সরকারি কর্মসূচির সক্রিয় সহায়ক হিসেবে বেসরকারি সংস্থা ফোরাম ফর ড্রিংকিং ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ কর্মশালার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ। পটুয়াখালী অফিস