একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনানারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫২ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত শুক্রবার রাতে রূপগঞ্জ প্রেসক্লাব ও তারকা শিল্পীগোষ্ঠীর উদ্যোগে উপজেলার ভুলতা গাউছিয়া মার্কেট মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের হাতে নগদ অর্থ ও সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়। পরে মহাদেব হালদার রচিত ও এম এ মোমেন পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক নাটক মায়ের কান্না মঞ্চস্থ করা হয়। নারায়ণগঞ্জ প্রতিনিধিপ্রাইভেটকার চুরিনারায়ণগঞ্জে রপ্তানিমুখী পোশাক কারখানার এক ব্যবসায়ীর প্রাইভেট কার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সকালে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের সামাদ বানু সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গাড়ির চালক আবু সালেহকে গ্রেপ্তার করেছে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে এবং তদন্ত হচ্ছে। নারায়ণগঞ্জ প্রতিনিধিতিন মাদকসেবীর দণ্ডবগুড়ার শেরপুরে গতকাল শনিবার তিনজন মাদকসেবীকে এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম প্রধান এই দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার দামুয়া গ্রামের আনোয়ার হোসেন ওরফে বুলু, গাড়িদহের শহিদুল ইসলাম ও শহরের খন্দকারপাড়া মহল্লার নয়ন হক। পুলিশ জানায়, শনিবার বেলা ১১টার দিকে পুলিশ অভিযান চালিয়ে মাদক সেবনকালে তাঁদের আটক করে। পরে আদালতে হাজির করা হলে আদালত তাঁদের এই সাজা দেন। শেরপুর (বগুড়া) প্রতিনিধিদুজন আটকহানিফ পরিবহনের একটি বাস (মেট্রো-ব-১১-১০৮৬) গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে দিনাজপুরের হাকিমপুর উপজেলার সিপি রোড এলাকার কাউন্টার ছেড়ে যাওয়ার সময় বিজিবির সদস্যরা বাসটিতে অভিযান চালান। এ সময় যাত্রীদের মালামাল রাখার তাকে বিশেষ ব্যবস্থায় লুকিয়ে রাখা আটটি ব্যাগ থেকে তিন হাজার ১৫০টি ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাসের চালক আলী হোসেন (৩৫) ও তাঁর সহকারী আরিফকে (২৫) আটক করা হয়। হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিদক্ষতা প্রশিক্ষণজয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ব্র্যাকের আয়োজনে যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় সাত দিনব্যাপী হাঁস-মুরগি প্রশিক্ষণ কার্যক্রম গতকাল শনিবার শেষ হয়েছে। অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ শেষে সনদ প্রদান করা হয়। গত ২৪ এপ্রিল পল্লী সমাজের ২৮ জন মহিলা নেতাকে নিয়ে ব্র্যাক প্রশিক্ষণকক্ষে ওই প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন মিঞা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম রওশন আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল হাকিম, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক পঙ্কজ কুমার সরকার প্রমুখ। ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিগাভি বিতরণদিনাজপুরের বিরামপুর উপজেলায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় চারটি ইউনিয়নের ৬০ জন উপকারভোগীর মধ্যে গাভি ও টিন বিতরণ করা হয়েছে। সাংসদ আজিজুল হক চৌধুরী গত শুক্রবার এসব সামগ্রী বিতরণ করেন। উপজেলা চেয়ারম্যান খায়রুল আলমের সভপতিত্বে অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) শওকত ওসমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আলম এবং জিন্নাতুন নেছা, বিরামপুর কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি রুহুল আমিন ও উপকারভোগী এনতাজ আলী বক্তব্য দেন। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, বিরামপুর উপজেলার পরিচালক ইকবাল হোসেন জানান, ৬০ জন উপকারভোগীর মধ্যে ৩০ জনকে একটি করে গাভি ও বাকি ৩০ জনকে ২০টি করে ঢেউটিন দেওয়া হয়েছে। দিনাজপুর অফিসতিনজনের কারাদণ্ডবরগুনার আমতলীতে শুক্রবার রাতে ভ্রাম্যমাণ আদালত তিন মাদক ব্যবসায়ীকে ছয় মাস করে সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। আমতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মশিউর রহমানের আদালত বাশার, ফারুক হোসেন ও মজিবুর নামে তিন মাদক ব্যবসায়ীকে এ দণ্ডাদেশ দেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ থেকে শুক্রবার বিকেলে র‌্যাব সদস্যরা এক কেজি গাঁজাসহ তাদের আটক করে। আমতলী (বরগুনা) প্রতিনিধিমতবিনিময় সভাপিরোজপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে বেসরকারি উন্নয়ন সংস্থার সদস্যদের এইচআইভি/এইডস প্রতিরোধবিষয়ক মতবিনিময় সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। মেরি স্টোপস ক্লিনিক সোসাইটির আয়োজনে পিরোজপুর শহরতলির রায়েরকাঠির পুলিশ লাইন্স প্রশিক্ষণকেন্দ্রে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আতিকুর রহমান মিয়া। আলোচনা করেন বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লাইট হাউজ’-এর কর্মসূচি সংগঠক ওমর ফারুক, আভাসের ব্যপস্থাপক সাইদুর রহমান। সভাপতিত্ব করেন মেরি স্টোপস ক্লিনিক সোসাইটি, পিরোজপুর শাখার ব্যবস্থাপক জাকির হোসেন। পিরোজপুর প্রতিনিধিমানববন্ধনজাতীয় নারী উন্নয়ন নীতিমালা বাস্তবায়নের দাবিতে চুয়াডাঙ্গায় গতকাল শনিবার সকাল ১০টায় শিল্পকলা একাডেমী চত্বরে পথসভা, গণসংগীত, শোভাযাত্রা ও মানববন্ধন হয়েছে। জাতীয় নারী উন্নয়ন নীতিমালা বাস্তবায়ন কমিটির চুয়াডাঙ্গা জেলা শাখা, জেলা ও উপজেলা লোকমোর্চা, জাতীয় মহিলা সংস্থা, সুপ্র, উদীচী, জেলা মহিলা আওয়ামী লীগ ও আকাঙ্ক্ষা মহিলা উন্নয়ন সংস্থা যৌথভাবে এসব কর্মসূচি পালন করে। পথসভায় বক্তব্য দেন ওয়ালিউর রহমান, নুরুল ইসলাম, কোহিনুর বেগম, নুরুন্নাহার, শহিদুল ইসলাম, জহির রায়হান প্রমুখ। সভায় বক্তরা দাবি করেন, নারী-পুরুষের সম-অধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠায় অবিলম্বে জাতীয় নারী উন্নয়ন নীতিমালা বাস্তবায়ন করতে হবে। চুয়াডাঙ্গা প্রতিনিধিমন্ত্রীর পরামর্শ‘তৃণমূল পর্যায়ে উন্নয়নে ইউপি চেয়ারম্যানদের ভূমিকা রয়েছে। চেয়ারম্যানরা যদি সরকারদলীয় হয়, তবে উন্নয়নকাজে গতি আসে।’ এমন মন্তব্য করে আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে ধোঁকাবাজদের খপ্পরে না পড়ে নিজের বিবেক-বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। গত শুক্রবার রাতে ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নের খলিলপুর বাজারে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ পরামর্শ দেন। ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. নূরুজ্জামানের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মাচ্চর ইউনিয়ন আওয়ামী লীগের সমর্থিত ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদ মুন্সী, মুক্তিযোদ্ধা শামসুদ্দীন মোল্লা, যুবলীগ নেতা শহীদুল ইসলাম ও মো. টুটুল। ফরিদপুর অফিসদুজন আটকহানিফ পরিবহনের একটি বাস (মেট্রো-ব-১১-১০৮৬) গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে দিনাজপুরের হাকিমপুর উপজেলার সিপি রোড এলাকার কাউন্টার ছেড়ে যাওয়ার সময় বিজিবির সদস্যরা বাসটিতে অভিযান চালান। এ সময় যাত্রীদের মালামাল রাখার তাকে বিশেষ ব্যবস্থায় লুকিয়ে রাখা আটটি ব্যাগ থেকে তিন হাজার ১৫০টি ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাসের চালক আলী হোসেন (৩৫) ও তাঁর সহকারী আরিফকে (২৫) আটক করা হয়। হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি