একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তফসিল সংশোধনব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ২০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল সংশোধন করা হয়েছে। সংশোধিত তফসিল অনুযায়ী আগামী ৫ জুন নাটঘর, বিদ্যাকুট, বিটঘর, কাইতলা (দক্ষিণ), নবীনগর (পূর্ব), শ্রীরামপুর, ইব্রাহিমপুর, লাউর ফতেপুর, রসুল্লাবাদ, সাতমোড়া এবং ৭ জুন উপজেলার বীরগাঁও, বড়াইল, কৃষ্ণনগর, শিবপুর, জিনোদপুর, শ্যামগ্রাম, বড়িকান্দি, সলিমগঞ্জ, নবীনগর (পশ্চিম) ও রতনপুর ইউনিয়নের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত ২৬ এপ্রিল ওই ইউনিয়নগুলোর তফসিল ঘোষণা করা হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম গতকাল সোমবার রাতে জানান, নতুন তফসিল অনুযায়ী ১০ মে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ১২ ও ১৩ মে বাছাই এবং ২০ মে প্রত্যাহারের দিন ধার্য করা হয়েছে। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিগাঁজাসহ গ্রেপ্তারকিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় গাঁজাসহ আবুল বাশার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার গজেন্দ্রপুর মোড় এলাকা থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গোয়েন্দা পুলিশ ও তাড়াইল থানা সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকা থেকে সাড়ে তিন কেজি গাঁজাসহ বাশারকে গ্রেপ্তার করা হয়। ওই দিন রাত ১১টার দিকে তাকে তাড়াইল থানায় সোপর্দ করা হয়। এ ব্যাপারে মামলা করা হয়েছে। তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধিআটক ২জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় প্রতারণার অভিযোগে আবদুস সোবহান ও মাসুদ পারভেজ নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার গুনারিতলা ইউনিয়নের জোড়খালী মুসলেমাবাদ গ্রাম থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। মাদারগঞ্জ থানার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশে চাকরি দেওয়ার নাম করে ওই দুই ব্যক্তি রোববার ওই গ্রামের এক ব্যক্তির কাছে টাকা আনতে যায়। প্রতারক বুঝতে পেরে গ্রামবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে। এ ঘটনায় মামলা করা হয়েছে। মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধিপ্রশিক্ষণ কর্মশালাকুড়িগ্রামে পাঁচ দিনব্যাপী পথনাটক প্রশিক্ষণ কর্মশালা গত রোববার শিল্পকলা একাডেমীতে শুরু হয়েছে। কুড়িগ্রাম শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ পথনাটক পরিষদের যৌথ আয়োজনে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। এ সময় বক্তব্য দেন গোলাম সরোয়ার, মতলুবর রহমান, আলতাফ হোসেন, মাহাবুবুর রহমান, রাশেদুজ্জামান বাবু। কর্মশালায় কুড়িগ্রামের প্রশিক্ষক হিসেবে ছিলেন গোলাম সরোয়ার ও ফহমিদা তানজি। কর্মশালায় ২৫ জন নাট্যকর্মী অংশ নেন। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামকৃষকের ভাবনা‘কৃষি বাজেটে কৃষকের ভাবনা’ শীর্ষক বাজেট-পূর্ববর্তী কৃষকদের মতামত এবং তাঁদের চাহিদা নিরূপণের লক্ষ্যে শনিবার বিকেলে নীলফামারীর ডোমার উপজেলার কেতকীবাড়ী ঘুনুরাম হাইস্কুল মাঠে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সহস্রাধিক কৃষকের অংশগ্রহণে উদয়াংকুর সেবা সংস্থার উদ্যোগে ও অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় ওই সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে কৃষি বাজেটে কৃষকের অভিজ্ঞতা বৃদ্ধি ও জাতীয় বাজেটে তাঁদের মতামতের প্রতিফলন ঘটানোর উদ্দেশ্যে এ সংলাপের আয়োজন করা হয়। নীলফামারী প্রতিনিধি বজ্রপাতে মৃত্যুলালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বজ্রপাতে এক ব্যক্তি নিহত ও একজন আহত হয়েছেন। গত রোববার রাত ১০টার দিকে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাতের সময় শ্রীরামপুর ইউনিয়নের আজিজপুর গ্রামের আজিমুদ্দিনের (৫৬) ঘরের ওপর বজ্রপাত পড়লে সেখানেই তিনি নিহত ও তাঁর স্ত্রী আসমা বেগমের (৪৫) শরীর ঝলসে যায়। পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি পঞ্চগড়ে মতবিনিময়‘নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সংবাদপত্রের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভা গতকাল সোমবার পঞ্চগড় আরডিআরএস প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। নেদারল্যান্ড সরকারের সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ এ সভার আয়োজন করে। আরডিআরএস বাংলাদেশের জেলা সমন্বয়কারী জেবা আফরোজার সভাপতিত্বে সভায় তৌহিদুল বারী, আফরোজা বেগম ও কাওছার আলী বক্তব্য দেন। পঞ্চগড় প্রতিনিধিনতুন কমিটিফরিদপুরে জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে চৌধুরী সাব্বির ইউসুফ, মো. মুজিবুল হক ও খলিফা কামালউদ্দীন সহ-সভাপতি এবং এস এম এ তুহিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত ৩০ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে ২০১১-১৫ মেয়াদের জন্য অন্য পদে নির্বাচিতরা হলেন সহ-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. মোসলেমউদ্দীন ও আমিনুর রহমান, কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান খান। সদস্যরা হলেন মো. মোখলেসুর রহমান, মো. মাছুদুর রহমান, খন্দকার ইসতিয়াক হোসেন, ইদ্রিস খান, মো. আজাদ হোসেন, প্রণব কুমার মুখার্জী, আজিজুর রহমান খান, জাভেদ পারভেজ, শেখ নূরুল ইসলাম, মো. কামরুল ইসলাম, মো. খালেদ হোসেন, এ কে এম হাসিবুল আমিন সিদ্দিকী, খন্দকার নাজমুল ইসলাম, মো. ফিরোজ শাহনেওয়াজ, মমতাজ মহল ও শাহজাদী বেগম। ফরিদপুর অফিসদুই সন্ত্রাসী আটকঝিনাইদহে অস্ত্র, গুলি ও বোমাসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন সদর উপজেলার কালুহাটি গ্রামের আক্তারুজ্জামান দোলন (৩২) ও বাড়িবাথান গ্রামের ফারুক হোসেন (২৮)। ঝিনাইদহ সদর থানার ওসি ইকবাল বাহার জানান, গত শনিবার রাত নয়টার দিকে শহরের আরাপপুর বাসস্ট্যান্ড থেকে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের স্বীকারোক্তি মোতাবেক শহরের কোরাপাড়ায় অভিযান চালিয়ে আক্তারুজ্জামান দোলনের ভাড়াবাসা থেকে একটি নাইন এমএম পিস্তল, সাতটি গুলি ও দুটি তাজা বোমা উদ্ধার করা হয়। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহপ্রস্তুতি সভাগোপালগঞ্জে গতকাল সোমবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জম্মবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুনের সভাপতিত্বে তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় স্থানীয় শেখ ফজলুল হক মণি মিলনায়তনে আগামী ৫-৭ জুনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সংগীত, আবৃত্তি, অভিনয়, নাটক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। গোপালগঞ্জ প্রতিনিধি