একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেপ্তার দাবিগাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর উচ্চবিদ্যালয়ের ছাত্রী ইয়াসমিন হত্যা মামলার প্রধান আসামি বখাটে সুমনকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে। সোমবার উপজেলার কয়েক হাজার ছাত্রছাত্রী ও এলাকাবাসী বগুড়া-রংপুর মহাসড়কের কালীতলা থেকে থানার চৌমাথা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটারজুড়ে এ মানববন্ধন করে। পরে আয়োজিত সমাবেশে তালুককানুপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-উর রশিদসহ কয়েকজন শিক্ষক বক্তব্য দেন। গত ২৪ এপ্রিল ইয়াসমিনকে ধর্ষণের পর হত্যা করা হয়। গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিযুবককে জরিমানাপঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে বগুড়ার শিবগঞ্জ পৌর এলাকার তেঘড়ি মহল্লার মোফাজ্জল হোসেনের ছেলে রনি বাবুকে (২০) ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফর রহমান তাঁকে এ দণ্ড দেন। ছাত্রীর পরিবার শিবগঞ্জ থানায় অভিযোগ করলে সোমবার বিকেলে পুলিশ রনি বাবুকে আটক করে। শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিইটভাটাকে জরিমানারাজশাহীতে অনুমোদন ছাড়াই কাঠ দিয়ে ইট পোড়ানোর দায়ে সোমবার তিনটি ইটভাটাকে ভ্রাম্যমাণ আদালত এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ্জাকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। নগরের মতিহার থানার বামুনশিখর এলাকার মেসার্স জনতা ব্রিকস ও মল্লিকপুর এলাকার মেসার্স মা ব্রিকসের মালিক জমির উদ্দিনকে ৩০ হাজার টাকা করে এবং বামুনশিখর এলাকার বিএসবি ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। নিজস্ব প্রতিবেদক, রাজশাহীআটক ১৮ভারত থেকে অবৈধভাবে আসা ১৮ বাংলাদেশিকে সাতক্ষীরা ৪১ বিজিবি ব্যাটালিয়নের প্রধান কার্যালয়ের সামনে থেকে গতকাল মঙ্গলবার সকালে আটক করা হয়েছে। বিজিবির সদস্যরা তাদের আটক করে নয়টার দিকে পুলিশের কাছে সোপর্দ করেছেন। তাদের মধ্যে আটজন পুরুষ, ছয়জন মহিলা ও চারজন শিশু। সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক হারানচন্দ্র পাল জানান, তাদের আটক করার ঘটনায় ৪১ বিজিবি ব্যাটালিয়নের নায়েক নিখিলচন্দ্র একটি মামলা করেছেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাস্বামী-স্ত্রীর দণ্ডফরিদপুরের বোয়ালমারী উপজেলার চালিনগর গ্রামে শাল বিশাল সার্জিক্যাল ক্লিনিকে গত রোববার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন। এ সময় আদালত ওই ক্লিনিকের ভুয়া চিকিৎসক মো. সেলিম (৪৮) ও তাঁর স্ত্রী বিলকিস পারভিনকে (৪০) তিন দিনের সশ্রম কারাদণ্ডসহ ২৫ হাজার টাকা জরিমানা করেন। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাব্বির ইকবাল। বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিকর্মশালা অনুষ্ঠিতপিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের সভাকক্ষে গত সোমবার আর্সেনিকোসিস রোগ নির্ণয় ও ব্যবস্থাপনা বিষয়ে কর্মশালা হয়। আর্সেনিক প্রোগ্রাম, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় এ কর্মশালার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আবদুল আউয়াল আল মেহেদী। এতে স্বাস্থ্য অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এ এফ এম শাহাবুদ্দিন খান, উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পল্টন প্রমুখ বক্তব্য দেন। পিরোজপুর প্রতিনিধিএকজন আটকটেকনাফের মৌলভীবাজার এলাকায় অভিযান চালিয়ে সার পাচারের অভিযোগে ১০ বস্তা ইউরিয়া সারসহ আবদুল খালেক নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ৪২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ওই অভিযান চালায়। জব্দ করা সারের বস্তাগুলো টেকনাফ শুল্ক বিভাগে জমা দেওয়া হয়েছে। বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করা হয়েছে। টেকনাফ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রণজিত কুমার বড়ুয়া বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি