একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজন গ্রেপ্তার কুমিল্লার দেবীদ্বার উপজেলার ধামতী রৌশন আরা উচ্চবিদ্যালয়ের পার্শ্ববর্তী মসজিদ মার্কেটের কাছ থেকে গত মঙ্গলবার দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন সাকিল আহমেদ ও ফারুক আহমেদ। এ সময় তাদের কাছ থেকে ৫০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার নাথ জানান, তারা পেশাদার মাদক ব্যবসায়ী, আগে ফেনসিডিলের ব্যবসা করত। এখন তারা ইয়াবা বড়ির ব্যবসা করে। গতকাল উপপরিদর্শক (এসআই) আবু জাহের বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা করেছেন। দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধিবিদ্যুৎবিহীনমৌলভীবাজার শহর ও শহরতলিতে গত মঙ্গলবার বিকেল থেকে গতকাল বুধবার দুপুর পর্যন্ত প্রায় ২০ ঘণ্টা বিদ্যুৎ ছিল না। দুই দফা ঝড়ের কারণে এই বিদ্যুৎ বিপর্যয় ঘটে বলে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ঝড়ে লাইনের বিভিন্ন স্থানে গাছপালা পড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। অনেক জায়গায় গাছ ও বাঁশ লাইনের ওপর পড়েছিল। এ কারণে এ ঘটনা ঘটেছে। মৌলভীবাজার প্রতিনিধিএকজনের কারাদণ্ডনেশার জন্য ব্যবহূত ইনজেকশন পাচারের অভিযোগে গত মঙ্গলবার দুপুরে ঈশ্বরদীর ভ্রাম্যমাণ আদালত তোতা মিয়া (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন। মঙ্গলবার সকালে রাজশাহী-খুলনা মহাসড়কে মহানন্দা এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে ঈশ্বরদীর রেলপুলিশ তোতা মিয়াকে আটক করে। রেলওয়ে থানার পুলিশ ট্রেনের কামরায় অভিযান চালিয়ে নেশায় ব্যবহূত ৩৫০টি ইনজেকশনসহ তোতা মিয়াকে আটক করে। পরে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাঁকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন। ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ডাকাত গ্রেপ্তারমুরগি ব্যবসায়ী লিটন ও মিঠুন তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি থেকে দুটি ভ্যানে করে সাড়ে ৩০০ কেজি মুরগি নিয়ে পঞ্চগড় আসছিলেন। পঞ্চগড় সদর উপজেলার জগদল চারমাইলে একদল ডাকাত তাঁদের আটক করে। ডাকাতেরা তাঁদের মারধর করে হাত-মুখ-পা বেঁধে মহাসড়কের পাশে ভুট্টাখেতে ফেলে রাখে। তাঁদের চিৎকার শুনে এলাকাবাসী এসে মাইক্রোবাসসহ পাঁচ ডাকাতকে আটক করে। এ সময় অন্য ডাকাতেরা পালিয়ে যায়। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে। পঞ্চগড় প্রতিনিধিবখাটের দণ্ডগাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের শাখাইল গ্রামের জাকিরুল ইসলাম (২৬) নামের এক বখাটেকে ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল ওয়াহেদ এই দণ্ডাদেশ দেন। জানা গেছে, মঙ্গলবার সকালে বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে চালিতাতলা বাজারের কাছে জাকিয়া সুলতানার (১২) পথ রোধ করে তাকে প্রেমের প্রস্তাব দেয় জাকিরুল। প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে গালিগালাজ ও অপহরণ করার হুমকি দেয় জাকিরুল। খবর পেয়ে ইউএনও ঘটনাস্থলে গিয়ে জাকিরুলকে আটক করে এই দণ্ডাদেশ দেন। গাইবান্ধা প্রতিনিধি মুঠোফোন উধাওফরিদপুর সরকারি ইয়াছিন কলেজ কেন্দ্রে গত মঙ্গলবার স্নাতকোত্তর পরীক্ষায় অংশ নিতে আসা ১২৮ জন পরীক্ষা শুরুর আগে তাঁদের মুঠোফোনগুলো কলেজের হিসাবরক্ষক নজরুল ইসলামের কাছে জমা দেন। পরীক্ষা শেষে বেলা একটার দিকে তাঁরা মুঠোফোনগুলো ফেরত নিতে হিসাবরক্ষকের কাছে যান। কিন্তু তিনি ১৪ জন শিক্ষার্থীর মুঠোফোন ফেরত দিতে পারেননি। এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। হিসাবরক্ষক নজরুল ইসলাম জানান, ‘ভিড়ের চাপে হঠাৎ হট্টগোল শুরু হয়ে যাওয়ায় মুঠোফোনগুলো খোয়া যায়।’ ফরিদপুর অফিস চেয়ারম্যান নির্বাচিতবাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার মোরেলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের নেতা মাহমুদ আলী হাওলাদার বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত সোমবার ২ মে এখানে নির্বাচন হয়। রিটার্নিং কর্মকর্তা রাজিবুল আহসান জানান, নির্বাচনে নয়টি সাধারণ ওয়ার্ডে যথাক্রমে নূরুল ইসলাম বিশ্বাস, কাঞ্চন শেখ, মজিবুল হক তালুকদার, শাহ আলম তালুকদার, আবদুল আজিজ খান, রেজাউল হক, কামরুজ্জামান শিকদার, জাহানারা আক্তার ও হুমায়ুন কবির মোল্লা ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত তিনটি ওয়ার্ডে নারী সদস্য নির্বাচিত হয়েছেন যথাক্রমে নূরজাহান বেগম, জাহানারা বেগম ও নাজমা বেগম। বাগেরহাট প্রতিনিধিমাদকাসক্ত গ্রেপ্তারসাতক্ষীরার কলারোয়া উপজেলার তুলসীডাঙ্গা গ্রামের অবসরপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা এম এ গোফরান জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে তাঁর ছেলে মঞ্জুরুল ইসলাম ওরফে রোমেল (৩৩) হেরোইন সেবনের জন্য তাঁর কাছে ১০ হাজার টাকা দাবি করে। টাকা না দেওয়ায় এ সময় সে বাবা-মাকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। একপর্যায়ে তাঁদের ধারালো অস্ত্র দিয়ে হত্যা করার ভয় দেখিয়ে ঘরে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি কলারোয়া থানায় জানানো হয়। পরে পুলিশ এসে রোমেলকে গ্রেপ্তার করে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুভাষ মাঝি জানান, এ ঘটনায় রোমেলের বাবা একটি মামলা করেছেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা